ভাতের সঙ্গে লবণ খেলে যা হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩২ ৮ মার্চ ২০২৪
বাঙালি মানেই খাবারের থালায় নানা পদের আয়োজন। আমাদের মূল খাবার হলো ভাত। তার সঙ্গে যোগ হয় বিভিন্ন পদের মাছ, মাংস, সবজি, ডাল ইত্যাদি। ভাতের থালায় অল্প একটু লবণ না হলে অনেকেরই খাবারের স্বাদ ঠিক লাগে না। আবার সেই কাঁচা লবণ খেতে দেখে পাশ থেকে হইহই করে ওঠেন কেউ না কেউ। কাঁচা লবণ খেলে নাকি শরীরের জন্য তা ভীষণ ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কিন্তু কে শোনে কার কথা, যারা ভাতের পাতে লবণও খান, তারা এই অভ্যাস সহজে ছাড়তে পারেন না। ভাতের সঙ্গে লবণ খাওয়া আসলেই কি ক্ষতিকর?
খাদ্য হিসাবে আমরা যে লবণ খেয়ে থাকি সেটি হলো মূলত সোডিয়াম ক্লোরাইড। এই লবণের মধ্যে থাকে ৪০ শতাংশ সোডিয়াম এবং বাকি ৬০ শতাংশ থাকে ক্লোরাইড। কাঁচা লবণ খাওয়া নিয়ে বেশ কিছু তথ্যও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অতিরিক্ত লবণ খাওয়ার রয়েছে ক্ষতিকর কিছু প্রভাব। এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় সব মানুষই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক একজন মানুষ প্রতিনি প্রায় ৪৩১০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করেন। যা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যেকোনো প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের জন্য দিনে ২০০০ মিলিগ্রাম সোডিয়াম বা ৫ গ্রামের কম লবণ খাওয়া উচিত। শিশুর ক্ষেত্রে এর পরিমাণ হতে হবে আরও কম। হার্ভার্ড ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ বছরের বেশি বয়সী এবং গর্ভবতী নারী প্রতিদিন ১৫০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় ১৮ লাখ ৯০ হাজার মানুষের। ইউএস-এর স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস- এর দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়া ভাতের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার এই অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করতে পারে। এমনকী এটি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে। তাই এক্ষেত্রে সচেতন হোন।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















