ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনাআক্রান্তের সংখ্যা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৫৪ ৫ মার্চ ২০২০
দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ভারতে। এতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন ভারতীয়রা। পর্যটকদের মাধ্যমেই ভারতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ছে বলে ধারনা করা হচ্ছে। এ অবস্থায় দিল্লির বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
দিল্লি ছাড়াও করোনা ভাইরাসের কারণে অন্তত ১৩টি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
এদিকে হোলির অনুষ্ঠান বাতিল করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৮০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-নাইনটিন। চীনের পর এশিয়ার দেশ ইরানে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতেও দ্রুত ছড়াচ্ছে করোনা। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে সাধারণ ভারতীয়দের।
তারা জানান, দিন দিন পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। আমরা সবাই ভয়ের মধ্যে আছি। তাজমহল, লালকেল্লা দেখতে প্রচুর বিদেশি পর্যটক ভারতে আসেন, তাদের মাধ্যমেই করোনা ছড়াচ্ছে এদেশে।
রোগ সন্দেহ হলেই এমনভাবে ব্যবস্থা নিতে হবে যেন তিনি সত্যিই করোনা আক্রান্ত। কঠোরভাবে ব্যবস্থা না নিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না।
আমি মেট্রোরেলে কাজ করি। সেখানে জনসমাগম অনেক। তাই মাস্ক কিনতে এসেছি বলে জানান এ ভারতবাসী।
ভাইরাসের বিস্তার বাড়তে থাকায় রাজধানী দিল্লির বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সংক্রমণের শঙ্কায় হোলি অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উৎসবটিতে রাষ্ট্রপতি ভবনেও থাকছে না কোনো আয়োজন। এদিকে প্রধানমন্ত্রী মোদি, এ সংকট মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ইতোমধ্যেই ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে নয়াদিল্লি। প্যারাসিটামলসহ ২৬ ধরনের ওষুধ রফতানিও আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ আছে চীন ও হংকংগামী বিভিন্ন ফ্লাইট। বিমানবন্দর ও স্থল সীমান্তে চলছে পর্যবেক্ষণ। নেপাল সীমান্তে ১০ লাখের বেশি ব্যক্তিকে পরীক্ষা করার কথা জানানো হয়েছে।
ভারতে নতুন করে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই ইতালির পর্যটক। তারা ফেব্রুয়ারিতে দেশটিতে বেড়াতে আসেন।
এদিকে ভারতে বেড়াতে আসা ১৫ জন ইতালীয় পর্যটক এবং তাদের সঙ্গে থাকা এক ভারতীয় চালকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ জন। গত মাসে ইতালি থেকে ২৩ জনের একটি পর্যটক দল রাজস্থান ভ্রমণে এসেছিল। সব মিলিয়ে গত তিন দিনের হিসাব ধরলে দেশে ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন, তাদের মধ্যে ছয়জন দিল্লির সেই ৪৫ বছর বয়সী ব্যক্তির পরিবারের সদস্য যার শরীরে সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।
গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ৮০টি দেশে সেটি ছড়িয়ে পড়ার কথা জানা গেছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ২ শতাধিক মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০,০০০।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান











