‘ভোটের মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৬ ২৬ ডিসেম্বর ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসছে ৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের মুক্তি হবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। এজন্য দলে দলে ভোট দিতে যেতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গণনা শেষে বাড়ি ফিরতে হবে।
বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল বলেন, বগুড়ার মাটিতে জন্ম হয়েছে ধানের শীষের। এখান থেকেই এর বিজয় নিশ্চিত হবে।
তিনি বলেন, নির্বাচনের ওপর নির্ভর করবে দেশে গণতন্ত্র থাকবে, না স্বৈরতন্ত্র চলবে। সরকার নির্বাচন বানচাল করার জন্য সব ধরনের কাজ করছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য পুলিশ দিয়ে গ্রেফতার করাচ্ছে।
বর্তমান সরকারকে জুলুমবাজ ও নির্যাতনকারী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিনা অপরাধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। সারাদেশের মানুষের একটাই আকাঙক্ষা সরকার পরিবর্তন। ৩০ ডিসেম্বর সেই পরিবর্তনের দিন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ