ঢাকা, ০৫ জুন শুক্রবার, ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৫১০

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ: নিহত ৪

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২১ ১৯ ফেব্রুয়ারি ২০২০  

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান দুটিতে একজন করে পাইলট ও যাত্রী ছিলেন। 

ম্যাঙ্গালোর শহরের চার হাজার ফিট উপরে সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়। ছবিতে উভয়ের ধ্বংসাবশেষ জমি ও গাছপালার ওপর পড়ে থাকতে দেখা গেছে। 

পুলিশ বলছে, দুই বিমানই বৈধভাবেই ওই এলাকায় উড়ছিল। তবে দুর্ঘটনার তদন্ত চলছে।

ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একটি বিমান সংঘর্ষের কিছু আগে কাছের বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু অন্য বিমানটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।