ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৭৯১

যেসব পণ্যের দাম কমতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১২ ১৩ জুন ২০১৯  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেট অনুসারে বেশ কিছু পণ্য আমদানিতে ২৫ শতাংশ থেকে শূন্য শতাংশ পর্যন্ত শুল্কা হ্রাস করা হয়েছে। সাধারণত আমদানি শুল্ক হ্রাসে ভোক্তা পর্যায়ে পণ্যগুলোর দাম কমে। এবার একনজরে দেখা যাক এসব পণ্যের তালিকা।

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে তা হলো, দেশে তৈরি ফ্রিজ, ক্যান্সারের ওষুধ, দেশে তৈরি লিফট, রফতানিমুখী পোশাক, চামড়াজাত জুতা, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, স্বর্ণ, রড, ইলেকট্রিক মোটর, বিস্কুট ও বেকারি পণ্য, অগ্নিনির্বাপক পণ্য। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর