যে কারণে করমচা খাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৫ ১ জুন ২০২৫
প্রতিদিন বাজারে খোঁজ করলেই যে করমচা পাবেন, তেমনটা নয়। তবে বর্ষা-শেষে বা পুজোর আগের সময়টাতে এই ফল বেশি চোখে পড়ে। কাঁটা, গুল্মজাতীয় গাছে ফিকে লাল কিংবা গোলাপি রঙের ফল ধরলে দেখতেও সুন্দর লাগে। আম, কুল, তেঁতুল, কামরাঙার পাশাপাশি করমচা দিয়েও চাটনি বানানোর চল রয়েছে। করমচার পুষ্টিগুণও কম নয়।
পুষ্টিবিদরা বলছেন, ভিটামিন সিতে ভরপুর এই ফল রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতেও সাহায্য করে। এ ছাড়াও এই ফলে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপারের মতো খনিজ। শারীরবৃত্তীয় নানা কাজের জন্য প্রয়োজনীয় এই সব উপাদান রয়েছে করমচায়। এই ফল খেলে কী কী উপকার হবে?
* রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে
মৌসুম বদলের সময়ে ব্যাক্টেরিয়াঘটিত নানা রকম রোগের প্রকোপ বাড়ে। সংক্রমণের ঝুঁকি এড়াতে এই সময়ে সস্তার করমচা খেতে পারেন। ভিটামিন সি, বি এবং আয়রনে ভরপুর এই ফল প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
*হজম ভালো হয়
অনেকেই পেটের সমস্যায় ভোগেন। অনেকের হজমশক্তিও দুর্বল হয়ে পড়ে। করমচায় ‘পেকটিন’ নামক একটি উপাদান রয়েছে। যা আসলে এক ধরনের সহজপাচ্য ফাইবার। পেটের সমস্যার বিরুদ্ধে মোকাবিলা করতে সাহায্য করে এই ফলটি।
* রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে করমচা। হার্টের ধমনীতে মেদ বা ‘খারাপ’ কোলেস্টেরল জমতে দেয় না। ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের উপাদান থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই ফল।
কীভাবে খাবেন করমচা?
করমচা খুব টক। তাই শুধু খেতে সমস্যা হতে পারে। চাটনি কিংবা আচার হিসাবে করমচা খাওয়ার চল রয়েছে। চাইলে ডাল কিংবা তরকারিতেও টমেটোর বদলে করমচা দেওয়া যায়।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






