মারা গেলে পরের পরিকল্পনাও করা হয়
লিটার লিটার অক্সিজেন লাগে বরিসের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৫ ৩ মে ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে বিজয়ীর বেশে ফিরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সুস্থ হওয়ার পরই পেয়েছেন সুখবর, এরই মধ্যে তিনি পুত্র সন্তানের বাবাও হয়েছেন। যোগ দিয়েছেন অফিসেও।
তবে করোনা থেকে কীভাবে বেঁচে ফিরলেন? এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, তাকে বাঁচিয়ে রাখতে লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে।
বরিস জনসন বলেন, তার খুব কঠিন সময় গেছে সুস্থ হওয়ার লড়াইয়ে।
“আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়,” - বরিস জনসন এভাবেই বর্ণনা করেন মুহূর্তগুলো।
লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে কাটানো এক সপ্তাহ তার মধ্যে অন্যদের দুর্ভোগ বন্ধ করা ও যুক্তরাজ্যকে ফের ‘সাফল্যের ধারায় ফিরিয়ে আনার’ আকাঙ্ক্ষা জাগিয়ে দেয় বলেও জানিয়েছেন তিনি।
২৬ মার্চ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দ্য সান পত্রিকাকে বরিস জনসন বলেন, “এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।”
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গুরুতর অসুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘মারা গেলে’ কী পদক্ষেপ নেওয়া হবে, সে পরিকল্পনাও করা হয়েছিল বলে জানিয়েছেন বরিস জনসন।
“মাত্র কয়েকদিনের মধ্যে আমার শরীর খারাপ হয়ে ওই পর্যায়ে চলে গিয়েছিল এটি বিশ্বাস করা কঠিন,” সানকে বলেন তিনি।
“পরিস্থিতি আরও খারাপ হয়ে গেলে কী করতে হবে চিকিৎসকরা তার সব ব্যবস্থা করে রেখেছিল।”
‘অসাধারণ সেবার’ কারণেই তিনি সুস্থ হতে পেরেছেন বলে জনসন জানান। এখনও ভুগতে থাকা অন্য অনেকের তুলনায় নিজেকে ‘ভাগ্যবান’ বলেই অনুভব করেছেন, এমনটিও জানিয়েছেন তিনি।
বলেছেন, “আর এই কারণে আপনি যদি জিজ্ঞেস করেন, ‘অন্যদের দুর্ভোগ থামানোর বিষয়ে আমার মধ্যে কী কোনো আকাঙ্ক্ষা জেগেছে?’ হ্যাঁ, পুরোপুরি।
“তবে আরেকটি প্রবল আকাঙ্ক্ষাও আমাকে চালিত করছে, তা হল আমাদের দেশকে আবার সাফল্যের ধারায় ফিরিয়ে আনা, ফের স্বাস্থ্যবান করে তোলা, আমাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে চলা আর আমার দৃঢ় বিশ্বাস আমরা এটি পারবো।”
আইসিইউতে মনিটরের সঙ্গে যুক্ত থাকা ও ‘ইন্ডিকেটরগুলোর উল্টো দিকে যাওয়া অব্যাহত আছে’ দেখা কঠিন ছিল বলে সংবাদপত্রটিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
“পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল, এটি অস্বীকার করবো না,” দেওয়া উদ্ধৃতিতে এমনটাই বলেছেন তিনি আর নিজেকে প্রশ্ন করে গেছেন, “আমি কীভাবে এ থেকে বের হবো?”
জনসন এই সাক্ষাৎকার দেয়ার আগে তার বাগদত্তা ক্যারি সিমন্ডস জানিয়েছেন, তারা তাদের সদ্যোজাত ছেলের নাম রেখেছেন উয়িলফ্রেড ল্যরি নিকোলাস জনসন।
এই নামের মাধ্যমে তাদের দাদাদের ও করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালে যে দুই চিকিৎসক জনসনকে চিকিৎসা দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন সিমন্ডস।
এখনও ব্রিটেনে মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত (রবিবার সকাল) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩১ জনের। তবে এর মাঝেও একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে।
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির











