শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৬ ১ মার্চ ২০২০
ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।
ইস্তানা নেগারা রাজপ্রাসাদ শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ৪টায় মুহিউদ্দিনের শপথ অনুষ্ঠান সম্পর্কিত বিবৃতি প্রকাশ করে।
মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে, দেশটির সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।
সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, মালয়েশিয়ার রাজা বেশিরভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। গত ২৪ ফেব্রুয়ারি মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা। এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন তিনি।
সবশেষ দু’জন এ পদের জন্য মনোনীত হন। মুহিউদ্দিনকে সমর্থন দেয় উমনু ও পাস জোট এবং মাহাথির মোহাম্মদকে সমর্থন দেয় পাকাতান হারাপান জোট। এটিতে রয়েছেন এ পদের আরেক দাবিদার আনোয়ার ইব্রাহিম। সবশেষ তিনি মাহাথিরকে সমর্থন দেন।
উল্লেখ্য, দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। তবে ইব্রাহিমকে পাশ কাটিয়ে মুহিউদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন।
মালয়েশিয়ার রাজনীতিতে মুহিউদ্দিনের পদার্পণ ১৯৭৮ সালে। ওই বছরই তিনি প্রথম এমপি নির্বাচিত হন। ৪২ বছরের রাজনৈতিক জীবনে পররাষ্ট্র, শিল্প ও বাণিজ্যসহ ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মুহিউদ্দিন। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মেয়াদে ছয় বছর উপপ্রধানমন্ত্রী ছিলেন।
তবে নাজিবের আর্থিক কেলেঙ্কারি নিয়ে কথা বলায় ২০১৫ সালে তাকে বরখাস্ত করা হয়। এরপর মাহাথিরের সঙ্গে মিলে ২০১৬ সালে পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম) নামের রাজনৈতিক দল গঠন করেন।
প্রধানমন্ত্রী হতে মাহাথির দলের দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন মুহিউদ্দিন। ২০১৮ সালে মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এবার প্রধানমন্ত্রী হিসেবেও মাহাথিরের স্থলাভিষিক্ত হলেন এ ঝানু রাজনীতিক।
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















