শহরের বাসিন্দা ২ জন, তবু মাস্ক ছাড়া বের হন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৬ ২২ অক্টোবর ২০২০
গোটা শহরে বাসিন্দা মাত্র দু’জন। তবু করোনার ঝুঁকি নিতে চান না তারা। যখনই বাইরে যান, মাস্ক পরতে ভোলেন না। অথচ এদেশে বারবার সতর্ক করার পরও এখনও অনেকে এটি পরেন না। কিন্তু মাস্ক পরা কতটা গুরুত্বপূর্ণ, তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ইতালির দুই প্রবীণ নাগরিক।
ইউরোপের দেশটির নোরটোসে শহরের বাসিন্দা ৮২ বছরের জিওভান্নি কারিল্লি এবং ৭৪ বছরের জিয়াম্পিয়েরো নোবিলি। ছোট্ট শহরটিতে এ দুই প্রবীণ ছাড়া আর কেউ বাস করেন না। স্বভাবতই তাদের কোনও প্রতিবেশী নেই। খুব কম শহরের বাইরে যান তারা। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক কম।
তবু বিন্দুমাত্র ঝুঁকি নেন না জিওভান্নি ও জিয়াম্পিয়েরো। যখন তারা দেখা করেন, মাস্ক পরেন। পাশাপাশি অন্তত পরস্পরের মধ্যে ১ মিটার ব্যবধান রেখে চলেন।
ইতালির পেরুগিয়া আমব্রিয়াতে অবস্থিত নোরটোসে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৯০০ মিটার। ফলে সেখানে পৌঁছানো বেশ কঠিন। প্রায় জনবিচ্ছিন্ন শহরে থেকেও এ দুই প্রবীণ নাগরিক করোনা নিয়ে সতর্ক।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জিওভান্নি বলেন, আমি এখানে একাই থাকি। যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে কে দেখবে? আমার বয়স হয়েছে, তবু ভেড়ার পাল, ফলের বাগান, মৌচাক দেখে আমি আরও বাঁচতে চাই। আমার জীবন নিয়ে খুব সুখি।
জিয়াম্পিয়েরো বলেন, নিরিবিলি শহরে থাকলেও নিয়ম মানাটা আমার দায়িত্ব। শুধু স্বাস্থ্যরক্ষায় মাস্ক পরি না। কেবল এ কারণে সামাজিক দূরত্ব বজায় রাখি না। এটা ভালো বা খারাপ অভ্যাসও নয়৷ মূল কথা হচ্ছে, কোনও নিয়ম তৈরি হলে নিজের এবং অন্যদের স্বার্থে তা মানা উচিত। এটা একটা নীতির বিষয়।
কফি পানের জন্য দেখা করা হোক কিংবা প্রাচীন রোমান ফোয়ারা থেকে পানি আনতে যাওয়া-সবসময় একে অপরের মধ্যে নিরাপদ দূরত্ব পালন করেন জিওভান্নি ও জিয়াম্পিয়েরো। প্রথমজন নোরটোসে জন্মগ্রহণ করলেও জীবনের বেশিরভাগ সময় রোমে কাটিয়েছেন। অবসর নেয়ার পর ফের এখানে ফিরে আসেন তিনি। আর দ্বিতীয়জন অন্য শহরে জন্ম নেন।
সম্পর্কে জিওভান্নির শ্যালকের ভাই জিয়াম্পিয়েরো৷ শহরের বাইরে গিয়ে অনেক দিন পর নিজেদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা।
জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ইতালিতে মোট ৩ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারণঘাতি ভাইরাসে দেশটিতে ৩৬,৪২৭ জন প্রাণ হারিয়েছেন।
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে চড়া মসলার বাজার
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!

