শিশুদের সামনে যেসব কথা ভুলেও বলবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৮ ৭ ফেব্রুয়ারি ২০২৫
ছোটবেলা সবার জন্যই বিশেষ। প্রত্যেক মা-বাবারই দায়িত্ব শিশুর সঠিক লালন-পালন এবং তাদের ভালো পরিবেশ দেয়া। ছোটবেলাতেই শেখাতে হবে, কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, সবার সঙ্গে মিশতে হয়। শিশুর যাবতীয় আচরণ সবই মা-বাবার কছ থেকেই শেখে। কিন্তু অনেক বাবা-মায়ের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। মনে রাখবেন, অভিভাবকত্ব একটি দায়িত্বশীল কাজ। যেখানে শিশুদের শারীরিক, মানসিক বিকাশের যত্ন নিতে হয়।
শিশু বিশেষজ্ঞদের মতে, শিশুরা বাবা-মাকে আদর্শ হিসেবে বিবেচনা করে। তাদের প্রতিটি কথা এবং আচরণ গভীরভাবে গ্রহণ করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে, বাবা-মায়ের কথা ও কাজে সতর্ক থাকা উচিত। কিছু জিনিস আছে, যা শিশুদের সামনে বললে মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসুন জেনে নিই সেই কথাগুলি সম্বন্ধে, যা বাবা-মায়ের শিশুদের সামনে কখনই বলা উচিত নয়
তুমি কখনই ঠিকমতো কিছু করতে পারবে না
বাবা-মায়েরা প্রায়ই শিশুদের তিরস্কার করার সময় এই কথাটি বলে থাকেন। এতে তাদের মনে হীনমন্যতার অনুভূতি তৈরি হতে পারে। শিশুরা ভুল থেকে শেখে এবং তাদের বুঝতে সাহায্য করা গুরুত্বপূর্ণ, ভুল করা খারাপ কিছু নয়। ওদের উৎসাহিত করুন এবং প্রচেষ্টার প্রশংসা করুন। এতে শিশুদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও ভালো পারফর্ম করবে।
তুমি ঠিক তোমার বাবা/মায়ের মতো
অনেক সময় বাবা-মা রাগের বশে এই কথাটি বলে থাকেন। বিশেষ করে যখন তারা সঙ্গীর ওপর রেগে থাকেন। এতে শিশুদের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তারা অনুভব করতে শুরু করে যে তাদের মধ্যে কিছু ভুল আছে বা কারো চোখে যথেষ্ট ভালো নয়। এই ধরনের মন্তব্য শিশুদের মনে নেতিবাচক অনুভূতি তৈরি করতে পারে।
তোমার কারণে আমার জীবন নষ্ট হয়ে গিয়েছে
শিশুদের সামনে এই ধরনের কথা বললে মনে অপরাধবোধ তৈরি হতে পারে। শিশুরা ভাবতে শুরু করে যে তারা বাবা-মায়ের বোঝা। এতে তাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে এবং তারা নিজেদেরকে নিকৃষ্ট ভাবতে শুরু করে। শিশুদের এমনটা অনুভব করানো উচিত যে, তারা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, কোনো সমস্যা নয়।
আমি তোমাকে ছেড়ে চলে যাবো
শিশুদের ভয় দেখানোর জন্য অনেক সময়ই এই কথাটি বলা হয়। এতে মনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করতে পারে। শিশুরা সম্পূর্ণরূপে বাবা-মায়ের উপর নির্ভরশীল এবং এই ধরনের কথা শুনে তাদের মনে হয় যে একা ছেড়ে দেয়া হবে। এটি শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এবং তারা চাপ বা ভীত বোধ করতে শুরু করতে পারে।
তোমার বন্ধুরা তোমার চেয়ে ভালো
অন্য শিশুদের সঙ্গে নিজের শিশুর তুলনা করলে তাদের মনে ঈর্ষা এবং হীনমন্যতা তৈরি হতে পারে। প্রতিটি শিশুই আলাদা এবং তার নিজস্বতা রয়েছে। তাদের তুলনা করার পরিবর্তে, ওদের ভালো গুণাবলী চিনুন এবং এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন। এতে শিশুদের মনে হবে যে তারাও বিশেষ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

