সাকিবের পারফরম্যান্স নিয়ে যা বললেন শিশির
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৬ ২৬ জুন ২০১৯
প্রতিটি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের নিজের প্রথম দুই ম্যাচে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। পরের দুই ম্যাচে হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ষষ্ঠ ম্যাচে ৪১ রানে ফিরলেও সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আবারও দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির।
এখন পর্যন্ত ছয় ম্যাচে তিন হাফসেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরিতে সাকিবের সংগ্রহ ৪৭৬ রান। ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটানোর পাশাপাশি বোলার হিসেবেও কার্যকরী ভূমিকা পালন করছেন তিনি। ৫.৫৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। এমন পারফরম্যান্সের কারণে সর্বত্র চলছে সাকিব বন্দনা। ভক্ত-সমর্থক থেকে শুরু করে এই তালিকায় রয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। কেউ কেউ তাকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবেও স্বীকৃতি দিয়েছেন।
সাকিবের এ নজরকাড়া পারফরম্যান্স মাঠে বসেই দেখেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। কিন্তু প্রিয়জনের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি। তবে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকে লেখা কলামে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন শিশির।
লাইফটিভি২৪ ডটকমের পাঠকদের জন্য তার লেখাটি হুবহু তুলে ধরা হলো-
এবারের ক্রিকেট বিশ্বকাপে আমাদের সফরটা বেশ রোমাঞ্চকর হয়ে উঠছে। ইংল্যান্ডের আবহাওয়া ধীরে ধীরে হয়ে উঠছে সুন্দর। আমরা উপভোগ করছি। এই তো আমি, আমাদের মেয়ে আলায়না আর আমাদের মারিও ভিল্লাভারায়নের (বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ) স্ত্রী দিন্নি এখানে স্ট্রবেরি খামার ঘুরে এলাম। আলায়না খুবই খুশি। স্ট্রবেরি খেতে পেয়ে যত-না খুশি, তার চেয়ে বেশি খুশি এর ছবি তুলতে পেরে। সাকিব এবারের বিশ্বকাপে ভালো করছে, আমিও তা উপভোগ করছি। একটি বাদে সব খেলাই মাঠে গিয়ে দেখেছি। দুই দিন সাকিব সেঞ্চুরি করেছে। মাঠে গিয়ে খেলা দেখা আমিও খুব উপভোগ করি। তবে আমার চেয়ে বেশি খুশি হয় আলায়না।
বাংলাদেশ দলের সব খেলোয়াড়ের মনোভাবই এবার এক রকম-ভালো খেলতে হবে, সেমিফাইনালে যেতে হবে। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের দিন বৃষ্টি হওয়ায় সবারই মন খারাপ ছিল। তবে ওই দিন সাকিবের চোট (ইনজুরি) ছিল। খেলা নিয়ে আমি সাকিবকে বেশি কিছু বলি না। সাকিবও আমাকে তেমন কিছু বলে না। শুধু আমি বলি ফিফটি করলে শতরান করতে হবে। ও যখন ৭০-৮০ রান করে আউট হয়, তখন আমার মন খারাপ হয়। আমি বলি সেঞ্চুরি করতে। আরও বলি ফিফটিকে সেঞ্চুরি বানাতে হবে।
সাকিব সত্যিই ভালো করছে। আজ (গত সোমবার) তো আফগানিস্তানের বিপক্ষে ৫টি উইকেট নিল সাকিব। তার আগে করল অর্ধশত। এমন রেকর্ড তো এর আগে করেছেন শুধুই একজন (যুবরাজ সিং, ভারত)। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে প্রথম ১ হাজার রান করেছে সাকিব। আবার বিশ্বকাপে ১ হাজার রান ও ৫০ উইকেট শুধুই সাকিবের দখলে। তবে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি আমি মাঠে বসে দেখতে পারিনি।
বিশ্বকাপে সাকিবের এমন খেলায় আমরা সবাই খুশি। শুধু আমরাই নই, আমি জানি বাংলাদেশের প্রত্যেকেই খুশি। সাকিবের সাফল্যে, বাংলাদেশ দলের বিজয়ে। তবে এসব আনন্দ উপভোগ করার সময়ও তেমন একটা নেই। এখনই আবার স্যুটকেস গোছাতে হবে। আবার শহর থেকে আরেক শহর, এক হোটেল থেকে আরেক হোটেল।
সব মিলিয়ে এবার আমার বিশ্বকাপ দারুণ লাগছে। সাকিবের ফর্ম এবার বেশ ভালো। তবে সাকিব বলে, ‘আমি চাই দলের জন্য অবদান রাখতে। আমার কারণে যেন দল জেতে।’ দলের জয়টাই ওর কাছে বড়। নিজের রেকর্ডের দিকে সাকিবের খেয়াল নেই। ওর একমাত্র নজর বাংলাদেশের বিজয়ের দিকে।
আমরাও সেটা চাই-
সাকিব ভালো করুক
বাংলাদেশ জয়লাভ করুক।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

