১৪ কোম্পানির পাস্তুরিত দুধের ১০টিতেই সিসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৬ ১৬ জুলাই ২০১৯
বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধের নমুনার মধ্যে ১০টিতেই সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা পাওয়া গেছে। কোম্পানিগুলো হল- প্রাণ মিল্ক, মিল্কভিটা, ডেইরি ফ্রেশ, ইগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আল্ট্রা মিল্ক, আড়ং ডেইরি, আইরান, পিউরা, সেইফ মিল্ক।
এর মধ্যে তিনটি কোম্পানির দুধে সিসার পাশাপাশি পাওয়া গেছে ক্যাডমিয়াম। সায়েন্সল্যাব, আইসিডিডিআরবিসহ ৬টি ল্যাবে পরীক্ষা করে এমন রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে সরকারি সংস্থা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এ রিপোর্টের আলোকে দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী ১০ দিনের মধ্যে জানাতে বলেছেন আদালত।
পাস্তুরিত ও তরল দুধে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত। একেক সংস্থার একেক গবেষণা রিপোর্টে জনমনে বিভ্রান্তি যেমন সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি উদ্বিগ্ন দেশের উচ্চ আদালত।
এমন প্রেক্ষাপটে সরকারি সংস্থা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উচ্চ আদালতকে জানালো, বিএসটিআইয়ের লাইসেন্সপ্রাপ্ত ১৪টি পাস্তুরিত দুধ কোম্পানির ১০ ব্রান্ডের দুধেই মিলেছে সহনীয় মাত্রার বেশি ক্ষতিকারক সিসা ও ক্যাডমিয়াম। বাজার থেকে নমুনা সংগ্রহ করে সাইন্সল্যাব, আইসিডিডিআরবিসহ ৬ ল্যাবে পরীক্ষা করে এ ফলাফল পেয়েছেন তারা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবী ফরিদুল ইসলাম বলেন, তরল দুধের ৫০টা স্যাম্পল ৬টা ল্যাবে পরীক্ষা করেছি। পাস্তুরিত দুধের ১১টা স্যাম্পল ৬টা ল্যাবে পরীক্ষা করেছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা দুধে সিসা পেয়েছি। আমরা রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা খাদ্য আইন অনুসারে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।
যদিও দুধের ৩০৫টি নমুনার মধ্যে মাত্র দুটি নমুনাতে ক্ষতিকারক উপাদান পেয়েছে বিএসটিআই। বিএসটিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ১০ দিনের মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রিপোর্টের আলোকে দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলেন উচ্চ আদালত।
বিএসটিআই’র আইনজীবী এম আর হাসান মামুন বলেন, পাস্তুরিত দুধের মধ্যে যেসব উপাদান পেয়েছে তা আমাদের রিপোর্টে মাত্রাতিরিক্ত ছিলো না। বাংলাদেশের মানুষ নিরাপদ দুধ পান করবে সেইটা আমাদের স্ট্যান্ডার্ড।
নিরাপদ দুধের বিষয়ে কোন ছাড় নয় জানিয়ে, দুধ নিয়ে কোনো রাজনীতি থাকলেও জানাতে বলেছেন উচ্চ আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেছে তারা ১’শ মতো মামলা করেছে ভেজাল দুধের বিষয়ে। সে মামলার রিপোর্ট আদালতে জমা দিতে বলেছেন আদালত।
এছাড়া পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন গাভীকে অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না বলেও আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









