৩ মাস নিষিদ্ধ মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৭ ৩ আগস্ট ২০১৯
আন্তর্জাতিক ম্যাচে ৩ মাস নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হলো।
এই সময়ের মধ্যে আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না তিনি।
কনমেবল নিষেধাজ্ঞার পাশাপাশি বার্সেলোনার ফরোয়ার্ডকে ৫০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। জানিয়েছে বিবিসি।
নিউ ইয়র্ক টাইমস বলছে, শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে কনমেবল।
ব্রাজিলে কোপা আমেরিকার সেমি-ফাইনালে স্বাগতিকদের কাছে হারার পর এবং চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর রেফারি ও কনমেবলের কঠোর সমালোচনা করেন লিওনেল মেসি। পরে অবশ্য এর জন্য ক্ষমা চান তিনি।
শাস্তির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে সাত দিন সময় দিয়েছে কনমেবল।
নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী তিন মাসে চিলি, মেক্সিকো, জার্মানির সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলতে পারবেন না মেসি।
লস এঞ্জেলেসে আগামী ৫ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর সান আন্তোনিওতে মেক্সিকোর সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা। আর ডর্টমুন্ডে স্বাগতিক জার্মানির বিপক্ষে ম্যাচটি হবে ৯ অক্টোবর।
গত মাসে চিলির বিপক্ষে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে গারি মেদেলের সঙ্গে ধাক্কাধাক্কিতে ‘বিতর্কিতভাবে’লাল কার্ড দেখায় এর আগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মেসি।
ফলে আগামী বছরের মার্চে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম ম্যাচটি খেলতে পারছেন না তিনি।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর পদক নিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি মেসি। পরে আয়োজক ও রেফারিরা ব্রাজিলকে শিরোপা জেতাতে ‘দুর্নীতি করেছে’বলে মন্তব্য করেন তিনি।
কড়া মন্তব্যের জন্য বাড়তি নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা করছেন কিনা জিজ্ঞেস করা হলে ৩২ বছর বয়সী এই ফুটবলার বলেছিলেন, সত্যিটা বলা প্রয়োজন।
কনমেবল তখন বলেছিল, মেসির মন্তব্যগুলো মেনে নেয়া যায় না।
এর আগে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাওদিও তাপিয়াকে কনমেবল ফিফায় তাদের প্রতিনিধির পদ থেকে সরিয়ে দেয়। তাপিয়াও ব্রাজিলে কোপা আমেরিকা চলার সময় কনমেবলের কঠোর সমালোচনা করেছিলেন।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















