দীর্ঘ সময় বসে থাকবেন না! কারণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৫ ১৪ জুন ২০২১
ধূমপানের বদভ্যাস যারা ছেড়েছেন, তাদের সাধুবাদ। তবে গদগদ হওয়ার সুযোগ কম। দীর্ঘ সময় বসে থাকার ফলে ধূমপানের সমপরিমাণ ক্ষতি আপনার হচ্ছে। গবেষণায় দেখা যায়, দিনে ১০ হাজার কদম হাঁটা সুস্বাস্থ্য রক্ষায় কার্যকর। আর এর কম হলে ধীরে ধীরে মানবদেহ তার কার্যক্ষমতা হারাবে।
দৈনন্দিন অনেক কাজই বসে করতে হয়। যাত্রাপথে বা বাসায় কিংবা অফিসে, কাজের প্রয়োজনে অনেক সময় ধরে বসে থাকতে হয়। ভুলেই যাই মিনিট, ঘণ্টা কীভাবে পার হয়ে যায়। দীর্ঘ সময় বসে থাকায় স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে, যা অনেকেরই অজানা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৩ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় বসে থাকা ব্যক্তির দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেশি। এমনকি তাদের আয়ু ২ বছর কমেও যায়। দীর্ঘ সময় বসে থাকায় শরীরের পেশিগুলোর নিষ্ক্রিয়তায় রক্তের শর্করা বিপাক কম হয়।
যা রক্তচাপ, কোলেস্টেরল এবং শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এসবই হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের কারণ। এতে রক্তে উচ্চ শর্করা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। এখন হিসাব করে দেখুন প্রতিদিন আপনি কতটা সময় বসে থাকেন।
নিশ্চয়ই ভাবছেন তাহলে বসে না থেকে কীভাবে কাজ করা যায়। আসলে কৌশলটা হচ্ছে কম সময় বসে থাকা। পানি খেতে অফিসের ফিল্টার পর্যন্ত হেঁটে যান।
অফিসের ইন্টারকম ব্যবহার কমিয়ে দিন। স্মার্ট ঘড়ির সাহায্যে আপনার সক্রিয়তা পর্যবেক্ষণ করুন। বসে থাকা অবস্থায় হাত পা প্রসারিত করুন, ডানে-বাঁয়ে নাড়ান। ফোনালাপ, চ্যাট কিংবা কাগজপত্র গোছানোর কাজগুলো দাঁড়িয়েই করুন। দাপ্তরিক আলাপ ও পরামর্শ হোক দাঁড়িয়ে বা হেঁটেই।
বাসায়ও বেশি সময় বসে থাকা চলবে না। দাঁড়িয়ে বা হেঁটে ফোনে কথা বলুন । প্রতিদিন বাজার করতে বের হতে পারেন। এতে টাটকা খবারের সুফলও পাচ্ছেন। গণপরিবহনে বসার পরিবর্তে দাঁড়িয়ে থাকুন। তবে পকেট মার থেকে সাবধান! সামাজিক যোগাযোগ স্মার্ট ডিভাইসে না করে ওই সময়টা বন্ধুদের নিয়ে একসঙ্গে হাঁটতে বের হন।
টিভিতে অনুষ্ঠা্নের মাঝে বিজ্ঞাপন বিরতিতে পাশের ঘর থেকে হেঁটে আসুন। টিভি দেখা সংক্ষিপ্ত করে ওই সময়টা হালকা ব্যায়াম করতে পারেন। স্মার্টফোন, ফিটনেস ট্র্যাকার বা পেডোমিটারে আপনার শারীরিক সচলতা পর্যবেক্ষণ করুন।
আপনি যাদের সঙ্গে আছেন তারা যদি বসে থাকেন তবে আপনারও বসে থাকার সম্ভাবনা বেশি। কাজেই আপনার কাছের মানুষগুলোকেও সক্রিয় হতে উত্সাহিত করুন সুস্থ থাকুন।
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
















