ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

গান বাংলা চ্যানেলের তাপস-মুন্নী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের  একমাত্র সঙ্গীত ভিত্তিক চ্যানেল গান বাংলার  নির্বাহী ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস। একই চ্যানেলের  চেয়ারপার্সন ও তাপসের স্ত্রী ফারজানা  মুন্নীও করোনা ভাইরাস পজেটিভ বলে  জানিয়েছেন। 

০১:৫২ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

সার্বভৌমত্ব রক্ষায় আপস করবে না ভারত

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় চীনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ভারত। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে শান্তি ফেরানোর জন্য দেশ দুটির মধ্যে সেনা এবং কূটনৈতিক স্তরে আলোচনা চলছিলো।

০১:৪৭ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

ক‌রোনা উপসর্গ নি‌য়ে  প্লাস্টিক সার্জনের মৃত্যু

ক‌রোনার উপসর্গ নি‌য়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক চিকিৎসক ডা. আশরাফুজ্জামানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

০১:৪২ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ কথা জানানো হয়। এর আগে দফায় দফায় স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছিল।

০১:৩৭ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর নয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
বুধবার দুপুরে বিএসএমএমইউর মিল্টন হলে সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা সম্পর্কে এ মন্তব্য করেন বিএসএমএমইউ উপাচার্য।

০১:৩৪ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

ভারত-চীন সীমান্তে হতাহতের ঘটনায় জাতিসংঘের  উদ্বেগ 

ভারত-চীন সীমান্তের লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। ভারতের সরকারি সরকারি একটি সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএনআই। লাদাখে দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।

০৯:৫৪ এএম, ১৭ জুন ২০২০ বুধবার

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি

নিউমোনিয়ার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাঁকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে এখনো দুর্বল।

০৯:৫০ এএম, ১৭ জুন ২০২০ বুধবার

যে গাছে আঘাত করলে ‘রক্ত’ বের হয় 

অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য। একটি গাছে আঘাত করলে কিংবা কাটলে মানুষের শরীরের মতো ‘রক্ত’ বের হয়। জেনে নিন সেই বিস্ময়কর গাছটি সম্পর্কে।

০৯:১৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

এবার স্যামন মাছ থেকে চীনে করোনা সংক্রমণ

চীনে ফের প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। এবার প্যাকেজিং করা স্যামন মাছকে বাহক বলা হচ্ছে।

০৮:২৪ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

করোনা থেকে বাঁচার ওষুধ আবিষ্কার

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, ডেক্সামথাসোন নামে সস্তা ও সহজলভ্য একটি ওষুধ করোনায় গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহায্য করবে।

০৮:০০ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

নিউজিল্যান্ডে ২৫ দিন পর ফের করোনা রোগি শনাক্ত

নিউজিল্যান্ডে ২৫ দিন পর ফের করোনা রোগি শনাক্ত হলেন। মঙ্গলবার দেশটিতে নতুন করে দু’জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

০৭:২৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

রেড জোনে সেনা টহল জোরদার হচ্ছে: আইএসপিআর

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মাত্রা অনুসারে সরকার ঘোষিত রেড জোনে সেনা টহল জোরদার করা হচ্ছে। 

০৭:০৫ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ধর্মের জন্য অভিনয় ছাড়লেন সুজানা

দীর্ঘ ১৬ বছর ধরে আলো ঝলমলে দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন সুজানা জাফর। এ সময়ে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।

০৬:৫৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

সাকলাইনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ‘বুদ্ধিমান’ সাকিব

সাকিব আল হাসানকে বিশ্বের সবচেয়ে ‘বুদ্ধিমান’ স্পিনার হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক।

০৬:২০ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

 বাংলাদেশে করোনা পরীক্ষার হার সবচেয়ে কম: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে করোনা পরীক্ষার হার সবচেয়ে কম।  মঙ্গলবার  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানবন্ধনে তিনি একথা বলেন।

লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রী, হীরা মনিকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

০৫:৪৭ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

সারাদেশে মৃত্যু বেড়ে ১২৬২,  শনাক্ত ৯৪৪৮১

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,২৬২ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৮৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৪,৪৮১ জন। 

০৫:৪২ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ফের রেকর্ড ভাঙল করোনা: মৃত্যু ৫৩, আক্রান্ত ৩৮৬২

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৬২ জনে। এ সময়ে নতুন করে সর্বোচ্চ তিন হাজার ৮৬২ জন সংক্রমিত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। 

০৫:৪২ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

৮ পণ্যের লাইসেন্স বাতিল করল বিএসটিআই

লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬টি প্রতিষ্ঠানের ৮টি পণ্যের অনুকূলে প্রদত্ত লাইসেন্স বাতিল করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার বিএসটিআইয়ের সার্টিফিকেশন কমিটির সভায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৬(৫) ধারা এবং লাইসেন্সিং এগ্রিমেন্ট মোতাবেক এসব লাইসেন্স বাতিল করা হয়।

০৫:৩৭ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

লাদাখে চীন-ভারত সংঘর্ষ, ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্য নিহত

ভারত-চীন সীমান্তে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের এক কর্নেলসহ ২০ই সেনা জওয়ান নিহত হয়েছে। ৪৫ বছর পরে এই প্রথম চীনা সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনা জওয়ান নিহত হলেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেতিন বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বর্তমানে সেখানে  তীব্র উত্তেজনা  বিরাজ করছে। এ ঘটনায় চীনের পাঁচ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: এনডিটিভি

০৫:৩১ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

রেড-ইয়োলো-গ্রিন জোনে ঢাকা : বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা

কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকাকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটির ৪৫টি এলাকাকে রেড জোনভুক্ত করা হয়েছে।   সরকারি নির্দেশনায় বলা হয়েছে, রেড জোনে লকডাউন কার্যকর হবে। এসব এলাকায় লকডাউন কার্যকর করতে সেনাবাহিনীর টহলও বাড়ানো হচ্ছে।

০২:২৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

২টা পর্যন্ত ব্যাংক লেনদেন: রেড জোনে বন্ধ

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সারা দেশে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। রেড জোনে সাধারণত শাখা বন্ধ থাকবে।

০১:৩৯ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৩৯৫ জনের মৃত্যু

করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। একদিনে আরও ১০ হাজার জনসহ মোট শনাক্ত ৩ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাজ্যে টানা দ্বিতীয় দিনের মত আক্রান্ত ও মৃত্যু কমেছে। একদিনে দেশটিতে ৩৮ জনের প্রাণ গেছে। আর শনাক্ত হয়েছেন ৯৬৮ জন।

০১:৩৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

 করোনায় আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক এবং সাতক্ষীরার কালিগঞ্জের সন্তান  প্রফেসর ডা. এ কে এম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি মারা যান।

০১:৩০ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

বগুড়ার নন্দীগ্রামে করোনায় মৃত ব্যক্তির সৎকার সম্পন্ন

বগুড়ার নন্দীগ্রামে গত ১৪ই জুন নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের নামুইট গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র দাসের তৃতীয় পুত্র শচিন্দ্রনাথ দাস (৪৪) করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

১২:১১ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার