ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

করোনায় প্রাণ হারালেন ৩৭ জন, নতুন শনাক্ত ৩২৪০

দেশে করোনা ভাইরাসে প্রাণ হারালেন আরো ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ২৪০ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

০৩:৪০ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

কামাল লোহানী আর নেই

প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই  (ইন্না লিল্লাহি ওয়া ......রাজিউন) । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  শনিবার সকালে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮৬ বছর বয়সী কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও দীর্ঘদিন ধরে ভুগছিলেন। 

০৩:৩৪ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

১ জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারের অযোগ্য : বিআরটিএ

যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা তারও বেশি সময় ধরে তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আজ শুক্রবার বিআরটিএ এর ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

০৮:৪৭ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ইকবাল কবীর করোনায় আক্রান্ত

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে।
অধ্যাপক ডা. ইকবাল কবীর ক কোভিড-১৯ প্রকল্পের পিডি হিসেবে কর্মরত আছেন।

০৮:৪০ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

জীবনের শেষ ইচ্ছা অপূর্ণ থেকে গেল 

জীবনের শেষ ইচ্ছা ছিল মরণোত্তর দেহদান। কিন্তু সেই ইচ্ছা পূরণ হচ্ছে না প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর। এমনটাই জানালেন তার ছেলে সাগর লোহানী।

০৮:২১ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।

শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

০৮:১৬ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

দেশে লাখ ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা 

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত করার কথা ঘোষণা করা হয়েছিল গত ৮ই মার্চ, আর সেই থেকে আজ পর্যন্ত ১০৪ দিনে এই ভাইরাসে সংক্রমিতদের শনাক্তের সংখ্যা সব মিলিয়ে এক লক্ষ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশের নিকটতম প্রতিবেশীদের একটি, ভারতে শনাক্তকৃত আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে ১০৯ দিনের মাথায়।

০৮:১১ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

সতর্ক থাকুন-যাচাই করুন

করোনা: ভুয়া পরামর্শে সয়লাব সোশ্যাল মিডিয়া

করোনাভাইরাসের এ অসময়ে স্বাস্থ্য পরামর্শের যেন অভাব পড়ছে না। তবে দুর্ভাগ্যবশত সত্যটা হল - এগুলোর ভেতরে সিংহভাগই ভুয়া। কারণ এখন পর্যন্ত এর কোনও প্রতিষেধক বের হয়নি।  করোনার শুরু থেকেই এটা ঠেকাতে নানা ধরণের স্বাস্থ্য পরামর্শ দেখা যাচ্ছে - যেগুলো প্রায়ই হয় অপ্রয়োজনীয় নয়তো বিপজ্জনক। বিশেষ করে সাাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়ানো হচ্ছে বেশি।

০৫:৪৪ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

‘ফটোল্যাব’-এ আপ করছেন ছবি?

তথ্য যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থায়!

স্মার্টোফোনভিত্তিক অ্যাপ - ‘ফটোল্যাব’ ব্যক্তির ছবিকে আরও আকর্ষণীয় করে উপস্থাপনের সুযোগ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বেশ উৎসাহের সঙ্গে সেসব ছবি শেয়ার করছেন। 

০২:৪০ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

মুশফিকের ব্যাটের অর্থ দিয়ে বসলো করোনা নমুনা সংগ্রহের বুথ  

করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ৪টি বুথ ওপেন করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বিক্রিত ব্যাটের অর্থ দিয়ে। 

১১:২৭ এএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

করোনা মহামারিতেই ঢাকায় বসছে ২৪ কোরবানি পশুর হাট

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ এখনও নেই। এরই মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশনে ২৪টি কোরবানির পশুর হাট বসানোর তালিকা চূড়ান্ত হয়েছে।

০৫:১৫ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনার সংক্রমণ চলবে ২-৩ বছর

বিশ্ব পরিস্থিতি এবং অভিজ্ঞতা বিচারে বিশ্বে এবং বাংলাদেশে আরো দুই তিন বছর করোনাভাইরাস সংক্রমণ চলবে। জানালেন,  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।   তবে বিশ্ব পরিস্থিতি দেখে যা অনুমান করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তা হলো কিছুদিন পর করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসতে পারে।

০৫:০১ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো : মৃত্যু ১৩৪৩ 

দেশে করোনা মহামারির বিস্তার হু হু করে  বাড়ছে।  করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়াল।  গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৮০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৩২ জনে। 

০৩:২৩ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

অনলাইনে মুক্তি পেলো রোহিঙ্গাদের নিয়ে ছবি ‘জন্মভূমি’

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নির্মিত বেঙ্গল মিডিয়ার চলচ্চিত্র ‘জন্মভূমি’ মুক্তি পেলো অনলাইন ফ্লাটফর্ম আরটিভি প্লাস-এ। পরিচালক প্রসূন রহমানের নির্মিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আরটিভি প্লাসের সাবস্ক্রিপশন করে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।

১২:৫৪ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

ইন্দো-চীন অস্থিরতার শেষ কোথায়?

সীমান্ত বৈরিতা প্রায় ছয় দশকের। কিন্তু নিকট অতীতে এমন প্রাণহানির ঘটনা কখনো ঘটেনি। দ্বন্দ্ব আছে। আছে সীমানা লঙ্ঘন ও জবরদখলের অভিযোগ-পাল্টা অভিযোগ। উত্তেজনা আছে, কিন্তু সেই অর্থে যুদ্ধ বাধেনি সাম্প্রতিক কয়েক দশকে। ত্রুটিপূর্ণ সীমান্তরেখা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

১২:৪২ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনা সর্বোচ্চ শিখরে উঠবে অক্টোবরে : ব্যাপক আক্রান্ত-মৃত্যুর শংকা

বাংলাদেশে লকডাউনের কারণে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সময় পিছিয়েছে। জানাচ্ছেন ইমপেরিয়াল কলেজের গবেষকরা।  'ইমপেরিয়াল কলেজ কভিড ১৯ অ্যানালাইসিস টুলস'-এর দেয়া তথ্যানুসারে বাংলাদেশে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা থাকবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এ সময় দিনে প্রচুর মানুষ মারা যেতে পারে বলে এই গবেষকরা ধারণা করেন।

১২:৩৮ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

লকডাউনের মধ্যেই তিন তারকার ইসলাম গ্রহণ

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৪ লাখ তিন হাজার পাঁচশ ৯৯ জন এবং মারা গেছে চার লাখ ৫১ হাজার তিনশ ৮৩ জন। করোনা থামাতে লকডাউনে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক দূরত্ব বজায় রেখে, বারবার হাত ধুয়ে এবং নাক-মুখ ও চোখ স্পর্শ না করে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার কথা।

১১:১৬ এএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

চীনে করোনার দ্বিতীয় ঢেউ, ফের লকডাউন   

চীনের রাজধানী বেইজিংয়ে বড় একটি পাইকারি বাজার থেকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ছয় দিনে সেখানে ১৩৭ জন রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন আবাসিক এলাকা, স্কুল ও বিশ্ববিদ্যালয় পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ১২শ’র বেশি বিমানের ফ্লাইট।

১১:১১ এএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

এমপি পাপুলের স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

০৯:৫১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

টানা অষ্টম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন

ওয়ার্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে বুন্দেসলিগায় টানা অষ্টম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪৩ মিনিটে জয়সূচক গোলটি করেন পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি।

০৬:২৩ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

০৬:০৭ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা জারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

০৫:৫৩ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

রেকর্ড আক্রান্তের দিনে মৃত্যু ৪৩

মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৪০০৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। 

০৫:৩০ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

করোনায় রেকর্ড আক্রান্ত

দেশে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯২৫ জন।

০৩:৫৭ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার