ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

১৭ যাত্রীর করোনা, ঢাকা-গুয়াংঝু ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে চীনের গুয়াংঝু শহরগামী একটি ফ্লাইটে ১৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়ার পর চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাংলাদেশ-গুয়াংঝু রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।

নিষেধাজ্ঞা আরোপ করায় আগামী চার সপ্তাহ চীনের এই বিমান সংস্থা বাংলাদেশ-গুয়াংঝু রুটে বিমান চলাচল করতে পারবে না। 

০৫:১৯ পিএম, ১৪ জুন ২০২০ রোববার

দুই মূল্যবান রত্নের কারণে আমি সৌভাগ্যবান: সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘরে রয়েছে দুই কন্যা। বড় মেয়ে অ্যালাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ে ইররাম হাসান। তাদের মূল্যবান রত্ন হিসেবে অভিহিত করেছেন তিনি।

০৫:০৪ পিএম, ১৪ জুন ২০২০ রোববার

মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, আক্রান্ত ৮৭ হাজার ছাড়াল

মহামারী করোনায় দেশে গেল ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৭১ জন।

০৪:৪০ পিএম, ১৪ জুন ২০২০ রোববার

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। এবার মারা গেলেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন।

গত ১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 
শনিবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

১১:২৯ এএম, ১৪ জুন ২০২০ রোববার

বনানীতে নাসিমের দাফন সম্পন্ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় জানাজা বনানী গোরস্থানে দাফন  সম্পন্ন হয়েছে। বনানী কবরস্থানে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
স্বাস্থ্য বিধি মেনে সরকারের পক্ষ  থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

১১:২১ এএম, ১৪ জুন ২০২০ রোববার

করোনায় মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সহধর্মিণী কামরুন নাহার মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত হয়ে সচিবের আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সিএমএইচ চিকিৎসাধীন ছিলেন।

১১:১৪ এএম, ১৪ জুন ২০২০ রোববার

সংসদের অধিবেশন মুলতবি হতে পারে

দুই দিন বিরতির পর আজ রবিবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের মুলতবি অধিবেশন। দিনের কর্মসূচিতে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা অন্তর্ভুক্ত থাকলেও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড: শেখ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করে তা নিয়ে আলোচনা হবে।

০৯:০২ এএম, ১৪ জুন ২০২০ রোববার

করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু

 করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ মারা গেছেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শনিবার (১৩ জুন) বাসায় অসুস্থ্য হয় পড়লে রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে।  

০৮:৫৪ এএম, ১৪ জুন ২০২০ রোববার

চীনে নতুন করে করোনা প্রাদুর্ভাবের শঙ্কা

চীনের রাজধানী বেইজিংয়ে ফের করোনা মহামারির ঢেউ আঘাত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল বছরের শেষদিকে সেখানকার এক পাইকারি বাজার থেকেই প্রাণঘাতী ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

০৯:৩৩ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনা আক্রান্ত চাকরির বাজারে টিকে থাকবেন যেভাবে

বিশ্বজুড়ে মানুষের জীবনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলেছে চলমান মহামারী করোনা। জীবিকাতেও থাবা বসিয়েছে সর্বগ্রাসী এ ভাইরাস। এর কবলে পড়ে উপার্জনের প্রায় সব পথই অবরূদ্ধ হয়ে পড়েছে।

০৯:০১ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনা আক্রান্ত মায়েরা অবশ্যই শিশুকে বুকের দুধ খাওয়াবেন 

করোনাভাইরাসে আক্রান্ত মায়েদের সাধারণভাবেই নবজাতকদের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

০৭:০২ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান

বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় পেপসি। প্রচারের স্বার্থে অনেক নামীদামি তারকা এর বিজ্ঞাপনে কাজ করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড ভাইজান সালমান খান। 

০৬:২৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া জুুটি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে গত শুক্রবার অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় ২ জন গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মামুনুর রশিদের স্ত্রী সেলিনা আকতার (৩০) এর সাথে একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩৭) পরকীয়া সম্পর্ক স্থাপন করে। দীর্ঘদিনের পরকীয়ায় তাদের মধ্যে অনেক নাটকীয়তা ঘটে।

০৬:১৫ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। শনিবার পর্যন্ত দেশে সংক্রমণের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন। আর এ সময়ে চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার।

০৫:৩৮ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

০৫:১৪ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

 মাঠে ফিরেই রোনালদোর পেনাল্টি মিস!

কভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ইতালিতে ফুটবল ফিরে এল জুভেন্টাস ও এসি মিলানের উত্তাপের ম্যাচ দিয়ে। শুক্রবার রাতে কোপা ইতালিয়ার সেমিফাইনালে দ্বিতীয় লেগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, ঘরের মাঠে গোলশূন্য ড্র করে জুভেন্টাস। তবু ফাইনালে নাম লেখাতে পেরেছে তুরিনের ‘ওল্ড লেডি’রা।

০৩:১৮ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

বর্ণাঢ্য রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম

পিতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আর পুত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ছিলেন বিশ্বস্ত সহযোদ্ধা। পিতা জাতীয় নেতা ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আনুগত হওয়ার কারণে কারাগারেই প্রাণ দিতে হয়েছে। তার সন্তান মোহাম্মদ নাসিম শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে ছিলেন সক্রিয়। যেকোন আন্দোলনে ছিলেন অগ্রসৈনিক। 

০৩:১৪ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

রোববার বনানী কবরস্থানে নাসিমের দাফন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে আগামীকাল রোববার দাফন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় জানিয়েছেন, করোনার কারনে বাবার লাশ সিরাজগঞ্জে নেয়া হবে না। আগামীকাল বনানী কবরস্থানে বাবার দাফন করা হবে।

০৩:০৩ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

মৃত্যু বেড়ে ১১৩৯, মোট শনাক্ত ৮৪৩৭৯

দেশে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৭৮ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

০২:৫৫ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

লঘুচাপটি শনিবার ভারতের ওড়িশার স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেশের প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টি হবে। দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

০২:৫০ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

চলে গেলেন মোহাম্মদ নাসিম

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্রেইন স্ট্রোকে সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের জীবন। সেই সঙ্কট আর কাটল না শেষ পর্যন্ত। প্রবীণ এ রাজনীতিক অসুখের সঙ্গে যুদ্ধ করে চলে গেলেন না ফেরার দেশে।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

১১:৩০ এএম, ১৩ জুন ২০২০ শনিবার

স্বপ্নের দেশ, দু:স্বপ্নের দেশ

করোনার এই দুঃসময়ে খবর মানেই মন খারাপ করা খবর, সংবাদ মানেই দুঃসংবাদ। তার মাঝেই হঠাৎ করে সারা পৃথিবী থেকে একটা খবর নির্মল শীতল বাতাসের মতো এসে আমাদের সবার হৃদয়কে জুড়িয়ে দিয়ে গেল।

১১:১৪ এএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনায় একদিনে ৪ চিকিৎসকের মৃত্যু

 প্রাণঘাতী করনো ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে দেশে কমপক্ষে ৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবাররাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ হাসান নামের এক চিকিৎসক।

১০:১০ এএম, ১৩ জুন ২০২০ শনিবার

আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু চলে গেলেন

বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

০৯:৪০ এএম, ১৩ জুন ২০২০ শনিবার