ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৪০২

করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৪ ১৩ জুন ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন আফ্রিদি। তাতে তিনি লিখেছেন, বৃহস্পতিবার থেকে অস্বস্তি বোধ করছিলাম আমি। আমার শরীর খুব খারাপ লাগছিল। এরপর পরীক্ষা করাই এবং আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আমার আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব।

প্রসঙ্গত পাকিস্তানে মহামারী করোনা মোকাবেলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন আফ্রিদি। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে দুঃস্থ-অসহায় মানুষদের সাহায্য করেছেন। একই সঙ্গে নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে দুর্গম এলাকায় গিয়েছেন তিনি। গরিব-দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করেছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর