ঢাকা, ০৯ নভেম্বর সোমবার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food

সব রুটে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ

দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে  রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

০২:৪০ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

করোনাসংক্রমণ প্রতিরোধ

সশস্ত্র বাহিনী যা করবে

মাঠে নেমে সশস্ত্র বাহিনী মূলত করোনাভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা করবে।

১১:১৫ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

করোনা নিয়ে যেসব ভিত্তিহীন পরামর্শে কান দেবেন না

বিশ্বজুড়ে এ পর্যন্ত সাড়ে ৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার জন। যেভাবে দ্রুত এ ভাইরাস ছড়াচ্ছে তা মানুষের মধ্যে এতটাই ভীতির সঞ্চার করেছে যে সংক্রমণ

০৮:৫৯ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি, মঙ্গলবার নামছে সশস্ত্র বাহিনী

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এসময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে খোলা থাকবে হাসপাতাল ও জরুরি সেবা।

০৮:৪৪ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

করোনা ইস্যুতে বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বিক পরিস্থিতি নিয়ে বুধবার জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৮:২৯ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

‘করোনাভাইরাস পরীক্ষায় পরীক্ষাগার স্থাপন করা হবে’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতালে করোনা ভাইারাস পরীক্ষাগার স্থাপন করা হবে।

০৮:১৯ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

করোনা আতঙ্কে কলম্বিয়ার কারাগারে দাঙ্গায় নিহত ২৩, চিলিতে কারফিউ

করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার কলাম্বিয়ার একটি কারাগারে দাঙ্গায় ২৩ জন নিহত হয়েছেন। এদিকে চিলিতে জনগণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপে কারফিউ জারি করা হয়েছে

০৮:০৭ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়: মাশরাফি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এর কবলে পড়েছে বাংলাদেশও

০৭:৩৩ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

করোনাভাইরাসে দেশে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ জনে। দেশে নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন

০৭:১২ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

স্ত্রীর গুগলিতে যেভাবে বোল্ড হন ভুবনেশ্বর

স্ত্রী নুপুরের গুগলিতে কীভাবে বোল্ড হয়েছিলেন, তা অকপটে স্বীকার করলেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। সহধর্মিনী কবে থেকে তার প্রেমিকা

০৬:২৪ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

মোদির নির্দেশ অমান্য করে ক্রিকেট, আটক ৮

করোনাভাইরাসের হিংস্র থাবায় কুপোকাত সারাবিশ্ব। লকডাউন হচ্ছে একের পর এক দেশ। ঠিক সেই মুহূর্তে ভারতে ঘটল নজিরবিহীন ঘটনা

০৬:১৫ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

স্থগিত হতে পারে অলিম্পিক

করোনাভাইরাস আতঙ্কে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কানাডা। পরিপ্রেক্ষিতে গেমসের আয়োজন নিয়ে কিছুটা নমনীয় হয়েছে জাপান।

০১:৩৪ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

মিরপুরে আরেক বৃদ্ধের মৃত্যু : করোনাআক্রান্ত বলে সন্দেহ

রাজধানীর মিরপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে একটি বাড়ি লকডাউন করা হয়েছিল। ওই বাড়ির পাশের বাড়িতেই মারা গেলেন একজন। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ রয়েছে। এজন্য আইইডিসিআর তার নমুনাও সংগ্রহ করেছিল।

১১:৪২ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

করোনা : গ্যাস - বিদ্যুৎ বিল পরেও দেয়া যাবে

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দেশের মানুষ। এমন অবস্থায় গ্রাহকদের গ্যাস ও বিদ্যুৎ বিল তিন থেকে চার মাস দেরিতে দেওয়ার সুযোগ দিলো বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।

১১:৩২ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

২৫ - ৩১ মার্চ শপিং মল - বিপনী বিতান বন্ধ

২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশের শপিং মল-বিপনী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে যেসব দোকানে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয় - এমন কোনও বাজার, দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।  

১১:১৬ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন নিয়ে ধোঁয়াশা

ভয়ংকর করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুরের শিবচরের পর রোববার লকডাউন করার ঘোষণা দেয়া হয় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা। তবে এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। 

১১:০৩ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

কভিড-১৯ আক্রান্ত নারীর পোষা কুকুরের দেহেও করোনাভাইরাস

হংকংয়ে কভিড-১৯ এ আক্রান্ত এক নারীর পোষা কুকুরের দেহেও করোনাভাইরাস ধরা পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছে চীননিয়ন্ত্রিত অঞ্চলটির সরকার ।

০৮:০৭ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

করোনাভাইরাস নিয়েই বিয়ের অনুষ্ঠানে নারী, ছড়ালেন ৯ জনকে

নিজের শরীরে করোনাভাইরাস নিয়েই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এক নারী। ফলে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ৯ জন মানুষকে করোনায় আক্রান্ত করলেন তিনি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে।  

০৭:৪৯ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

কোয়ারেন্টাইন ট্রিটমেন্ট সেন্টার হচ্ছে সাজেদা হাসপাতাল

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সামগ্রিক প্রচেষ্টার অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে ২২ মার্চ ২০২০,রোববার এক সমঝোতা স্মারক স্বাক্ষর করলো সাজেদা ফাউন্ডেশন ও রেনাটা লি.। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এর মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সাজেদা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রধান নির্বাহী জাহেদা ফিজ্জা কবীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দীন আহমেদ।

০৫:৪০ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের কারণে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষাটির পরবর্তী তারিখ জানানো হবে। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

১ এপ্রিল থেকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল।

০৫:৩৫ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

১৫ দিনের জন্য দেশ এখনই লকডাউন করা হোক - ওয়ার্কার্স পার্টি

চিকিৎসা ও গরিব মানুষের খাদ্য নিরাপত্তাসহ পরিপূর্ণ উদ্যোগ নিয়ে করোনা মহামারী রোধে এখনই ১৫ দিনের জন্য দেশকে লকডাউন করা হোক- এমন দাবি করেছে ওয়ার্কার্স পার্টি।

শনিবার পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের কাছে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস আতঙ্ক সৃষ্টি ও ব্যবহার করে বাংলাদেশে অসাধু ব্যবসায়ীদের চক্র ইতোমধ্যে নিয়ন্ত্রণহীন মুনাফায় লিপ্ত হয়েছে। দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষ ইতোমধ্যেই কর্ম হারিয়েছেন। সরকার গোঁজামিল দিয়ে, ‘দেখি কী করা যায়’ এ নীতি নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এভাবে চললে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

০১:৫৩ পিএম, ২২ মার্চ ২০২০ রোববার

ঢাকা-১০ উপনির্বাচনে আ’লীগের শফিউল জয়ী

ঢাকা-১০ উপনির্বাচনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট পড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।

০৭:৩২ এএম, ২২ মার্চ ২০২০ রোববার

সিলেটে আইসোলেশনে থাকা করোনা ‘সাসপেক্ট’ নারীর মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাস সাসপেক্ট (সন্দেহে) লন্ডন ফেরত এক নারী (৬১) মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

০৭:২৪ এএম, ২২ মার্চ ২০২০ রোববার

করোনার কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল

বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী মহামারী

০৯:২১ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার