ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

রেলওয়ের ২১ ইঞ্জিন মেরামতে ২৪১ কোটি টাকার প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে রেলওয়ের ২১  ইঞ্জিন মেরামতে ২৪১ কোটি টাকার প্রকল্পসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ১০ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা।

০৬:৫৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

বগুড়া-৬ উপনির্বাচন: জামানত হারালেন জাপাসহ পাঁচ প্রার্থী

প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায়  বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন সংসদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমরসহ পাঁচ প্রার্থী। ১৬ হাজার ৭৩৪ ভোটের কম পাওয়ায় তারা জামানত হারালেন। 

০৬:২৭ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

 ট্রেন যোগাযোগ:  সিলেটের অবস্থা জঘন্য কেন?

সেতু ভেঙে গেলো, ঢাকা-সিলেট সড়ক যোগাযোগ বন্ধ হলো। এখন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা গেলো। আহত হলো। ট্রেন যোগাযোগও বন্ধ হলো। সড়কে, সেতুতে কাজ হচ্ছে তো হচ্ছেই। শেষ হয় না। সিলেট সুনামগঞ্জ সড়কের কাজ চলছে ধীরলয়ে। কাজের মান নি¤œ। কেউ দেখার নেই। শেখ হাসিনার উন্নয়ন লুটে নেয় ঠিকাদার ইঞ্জিনিয়ার।

০৬:১০ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

 সরকারি চাকরিতে ডোপটেস্ট বাধ্যতামূলক

সরকারি চাকরিতে ডোপটেস্ট বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে ডোপটেস্টের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে অনুশাসন দিয়েছেন। এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

০৫:৫৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

ছাত্রদলের আন্দোলন এক দিনের জন্য স্থগিত 

দাবি আদায়ে চলমান আন্দোলন এক দিনের জন্য স্থগিত করেছে ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এ ঘোষণা দেন বহিষ্কৃত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইখতেয়ার মাহমুদ কবির।

তিনি বলেন, আমরা দাবি আদায়ে বিক্ষোভ করায় সিনিয়র নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদেরকে শান্তিপূর্ণ থাকার প্রস্তাব এসেছে। আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল আন্দোলন স্থগিত রাখবো।

০৫:৪৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

 ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় খামেনির কার্যালয়  

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ও।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ড্রোন ভূপাতিত করা এবং আরো কিছু কারণে অতিরিক্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।

০৫:৩৭ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

প্রসূতিদের অপ্রয়োজনীয় সিজার বন্ধ চেয়ে রিট

প্রসূতি মায়ের অপ্রয়োজনীয় সিজার কার্যক্রম বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

পরে তিনি জানান, আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

০১:৪৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

 দুই বান্ধবীর নার্স হওয়ার স্বপ্ন থেমে গেল

ফাহমিদা ও সানজিদা দুইজন ঘনিষ্ঠ বান্ধবী। দুইজনের বাড়ির দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার দূরে হলেও সিলেট নার্সিং কলেজে পড়ার সুবাদে মনের টানে সেই দূরত্ব ছিল না। স্বপ্ন ছিল অনেক। পড়ালেখা শেষে পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাদের চোখে।

১১:৩৪ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

আফগানদের উড়িয়ে টাইগারদের জয়

সহ-অধিনায়ক সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৬২ রানের ব্যবধানে জয় পেয়েছে। ব্যাটে-বলে ম্যাচের অবিসংবাদিত নায়ক সাকিব আল হাসান। যিনি বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন। বলা যায়, ১০ ওভার বল করে ২৯ রান দেন বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার সাকিবের কাছেই হেরে গেল আফগানিস্তান। 

১১:২৯ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

সাকিব নৈপূণ্যে আফগানদের উড়িয়ে জয় তুললো টাইগাররা

বিশ্বকাপ ক্রিকেটে আরেকবার নিজেদের নৈপূণ্য ও পারঙ্গমতা প্রমাণ করলো টাইগাররা। ক্রিকেটবিশ্বকে দেখিয়ে দিল সক্ষমতা।

ভারতের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশের মনে যেন খানিক ভয়ই ঢুকিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেসবকে থোড়াই কেয়ার করে আফগানদের শ্রেফ উড়িয়ে দিলো মাশরাফি বিন মর্তুজার দল।

১১:২৮ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

বিয়ের ভিডিও ভাইরাল

নিখিলের হাত ধরে কলকাতা ফিরলেন নুসরত

পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, হাতে লাল-সাদা চূড়ি, মাথায় চওড়া সিঁদুর।   হাবি নিখিল জৈনের হাত ধরে কলকাতায় ফিরলেন সদ্য বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।  নিখিলের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চোস্তা।

১০:৩১ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

বগুড়ায় বিএনপির জিএম সিরাজ জয়ী

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচিত হয়েছেন। ১৪১ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের প্রাপ্ত ভোট ধানের শীষে পড়েছে ৮৮ হাজার ৪২৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকায় পড়েছে ৩২ হাজার ১৯৮ ভোট। 

০৮:৫৯ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

এত সুবিধার পরেও কেন দুর্নীতি?

কর্মকর্তারা ঘুষ খাচ্ছে কেন?  

সরকার এত সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা দিচ্ছে। তারপরেও কেন দুর্নীতি হচ্ছে? কেন সরকারি কর্মকর্তারা ঘুষ খাচ্ছেন? এমন প্রশ্ন করলেন উচ্চ আদালত।  

ফিটনেস ছাড়াই রাজধানীতে চলছে দেড়লাখের বেশি যানবাহন। আর সারা দেশে এ সংখ্যা সাড়ে চার লাখ। আদালতের তলবে হাজির হয়ে বিআরটিএ’র পরিচালক ও মুখপাত্র এ তথ্য জমা দেন। 

০৭:৫৭ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

আফগানদের ২৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

৭ উইকেট হারিয়ে আফগানদের সামনে ২৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ।

মুশফিকুর রহিমের ৮৩ রানের দায়িত্বপূর্ণ ইনিংস, সাকিব আল হাসানের ফিফটি ও শেষদিকে মোসাদ্দেক হোসেনের ঝড়ো ৩৫ রানের ইনিংসে ভর করে মাঝারি এই সংগ্রহ পেলো বাংলাদেশ।

 

০৭:৫১ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব

বিশ্বকাপ রাঙিয়ে চলার পথে নতুন অর্জনের ঠিকানায় পা রাখলেন সাকিব আল হাসান।  বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক। সাউথ্যাম্পটনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন সাকিব। ম্যাচের ২১তম ওভারে সিঙ্গেল নিয়ে বাঁহাতি ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেন হাজারের উচ্চতা।

 

০৬:৪০ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার

বিনিসুতোয় এ কোন্ জয়া !

মাত্র ছয় বছরেই জয়া আহসান টলিউডের নির্মাতাদের আস্থা অর্জন করে নিয়েছেন। তিনি সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শিল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নির্মাতার সিনেমায় কাজ করেছেন। ইতোমধ্যে ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৭ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 

১০:৩৩ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

পরিচ্ছন্ন মাঠে দুরন্ত শৈশব

শিশুরা বেড়ে উঠবে। এই বেড়ে ওঠা শুধু শারীরিক দিক দিয়েই নয়, এর সঙ্গে জড়িত রয়েছে মানসিক বিকাশও। ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে যথাযথভাবে গড়ে তোলার জন্য শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে রাষ্ট্র, অভিভাবক ও সমাজ সবারই দায়িত্ব রয়েছে। এজন্য দরকার তার মানসিক বিকাশ।

১০:২৮ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান  

চলমান বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বাকি সবকটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। সে লক্ষ্যে সোমবার (২৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল।

সাউথাম্পটনের বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে ।  ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলা রশিদ-নবীরা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। তাই আফগানদের বিপক্ষে অবশ্যই সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।

১০:১৮ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

সেমিতে খেলার আশা জিইয়ে রাখল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে সেমিতে খেলার আশা টিকিয়ে রাখল পাকিস্তান। বিশ্বকাপে রবিবার লর্ডসে দিনের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়েছে সরফরাজ আহমেদের দল। ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাকিস্তান এখন সপ্তম অবস্থানে রয়েছে।

১০:০৪ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা

উপবন এক্সপ্রেস লাইনচ্যুত, নিহত ৫

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং নামক স্থানে সেতু ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৪টি বগি সেতুর ওপর ছিটকে পড়ে। এসময় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এরমধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার  রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।

০৯:৫৯ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

জেনে নিন ঝুঁকিপূর্ণ এলাকা

লাগামহীন ডেঙ্গু : শক সিনড্রোমের উপসর্গ

লাগামহীন হয়ে উঠেছে ভয়াবহ ডেঙ্গু জ্বর। রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মাত্র ২ দিনেই এ রোগে আক্রান্ত হয়ে ৯০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে - পুরান ঢাকার দয়াগঞ্জ, নারিন্দা, স্বামীবাগ, গেণ্ডারিয়াসহ আশপাশের এলাকা।  

 

১১:০০ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

গৌহাটি-ঢাকা রুটে ফ্লাইট চালু ১ জুলাই

আগামী ০১ জুলাই থেকে গৌহাটি-ঢাকা রুটে প্রতিদিন উড়বে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা স্পাইস জেটের প্লেন।  
এয়ারলাইন্সটির বাংলাদেশে জেনারেল সেলস এজেন্টের দায়িত্ব পেয়েছে স্কাই জেট এভিয়েশন লিমিটেড। এ ফ্লাইট চালু হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের পর্যটন ও ব্যবসা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

০৮:২৪ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

ওমরাহ ভিসা স্থগিত করেছে সৌদি আরব

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেটের  প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জ্বিলহাজ মাসের ১৫ অর্থাৎ আগামী ১৫ আগস্ট থেকে পুনরায় এই ভিসা দেয়া হবে।

০৮:১০ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

বগুড়া-৬ আসনে ভোট সোমবার

জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন সোমবার। এ নির্বাচনে ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করবে ইসি। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ছয়টি আসনে  ভোট নিয়েছিল নির্বাচন কমিশন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

০৮:০৬ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার