ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নববধূ বাঁচাতে পারলেন না স্বামীকে

বরগুনায় দুর্বৃত্তের হাত থেকে স্বামীকে বাঁচাতে পারলেন না এক তরুণী। প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে তার স্বামী রিফাত শরীফকে (২৫) গুরুতর আহত করে সন্ত্রাসীরা। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত রিফাতের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। আশপাশের অনেক লোক সন্ত্রাসীদের এ তাণ্ডব দেখলেও স্ত্রী ছাড়া  কেউ তাদের ঠেকানোর চেষ্টা করেনি।

১০:৩৬ এএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

নতুন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকারকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

১০:২৭ এএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

ভারতে পানির জন্য হাহাকার

ভারতে চলছে ভয়বাহ পানির সংকট। পানির সংকটে বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের বাসায় বসেই কাজ করতে বলছে। আর এ অবস্থা আগামী বছর আরো ব্যাপক আকার ধারণ করবে। দিল্লি-চেন্নাই-হায়দ্রাবাদসহ ভারতের অন্তত ২১টি বড় শহর আর মাত্র দেড় বছরের মধ্যে সম্পূর্ণ জলশূন্য হয়ে পড়তে পারে 

১০:২৪ এএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

সাকিবের পারফরম্যান্স নিয়ে যা বললেন শিশির

প্রতিটি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের নিজের প্রথম দুই ম্যাচে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি।

১০:০৬ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

শপথ নিলেন নুসরাত-মিমি

বিয়ে সেরে কলকাতা ফিরেই রাজনীতির মাঠে নুসরাত জাহান। ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তীকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি।

০৯:২৪ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

সিসিইউতে এরশাদ

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন এরশাদ। তার ছোট ভাই বর্তমানে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ খবর নিশ্চিত করেছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শরীর  ভালো নেই। তিনি সকালে সিএমএইচে গিয়েছেন। 

০৮:৫৮ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

নির্যাতনকে হাতিয়ার হিসেবে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতা চিরস্থায়ী করার জন্য নির্যাতনকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ধরে নিয়েছে আওয়ামী লীগ সরকার।’

বুধবার (২৬ জুন) বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস-২০১৯' পালন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 'নীরবতাও নির্যাতনের কারণ হতে পারে' বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

০৮:৫৩ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

হাসপাতাল ছেড়েছেন লারা

হাসপাতাল ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। মঙ্গলবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মুম্বাইয়ের হাসপাতালে

০৮:৩৯ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

পানি উন্নয়ন বাের্ডে ২ শতাধিক চাকরি 

বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ডে ৩টি পদে ২১৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড

০৪:৪১ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে ১৫% ভ্যাট আরোপ 

বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার এবং ফেসবুক, ইউটিউব ইত্যাদি বিজ্ঞাপন দিতে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। বুধবার (২৬ জুন) এনবিআর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে বেতার ও টেলিভিশন থেকে সম্প্রচারের ক্ষেত্রে মূসক এজেন্ট নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হলো।

০৪:৩৬ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ৬৬ বার

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার-মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৬৬ বারের মত পেছাল বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

বুধবার (২৬ জুন) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ধার্য করেন।

০৪:২৯ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্পেনে বিএনপির প্রতিবাদসভা

 বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি স্পেন শাখার উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় (২৫ জুন) রাতে মাদ্রিদের একটি রেস্তোরাঁয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএইচ সোহেল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুবেল সামাদ।

০৪:২৩ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ঘোষণা

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আরো সহায়তা করা হবে। 
বুধবার দুপুরে কুলাউড়ার বরমচালে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন ।
রেলমন্ত্রী বলেন, সিলেট থেকে আখাউড়া পর্যন্ত সম্পূর্ণ নতুন রেললাইন করা হবে। নির্মাণ হবে ডুয়েল গেজ রেললাইন। এছাড়া ১৬টি আধুনিক রেলস্টেশন স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী এজন্য ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন ।

০৪:১৬ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

তেরো দিন মৃত্যুর সঙ্গে লড়ে না-ফেরার দেশে ফুলন 

তেরো দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন নরসিংদীর কলেজছাত্রী ফুলন রানী বর্মণ। বুধবার (২৬ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফুলন (২২) নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার যোগেন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে। গত বছর নরসিংদীর উদয়ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে কোথাও ভর্তি হননি।

১১:২৮ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ডিআইজি মিজান বরখাস্ত

বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর তার সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
পুলিশের এই উপমহাপরিদর্শক নানা ঘটনায় আলোচনার মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে দুদক মামলাও করেছে। তার বিদেশ পালানো ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

১১:১৭ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ফের আড়ংকে জরিমানা

৮৩৬ টাকার পাঞ্জাবি ১ হাজার ২১১ টাকায় বিক্রি করায় রাজধানীর বাসাবো আড়ং আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

১১:১০ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

এইচএসসি’র ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তায়

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে।

আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছেন, আগামী ২০, ২১ অথবা ২২ জুলাইয়ের যেকোনও একদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

১১:৩৮ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

মশলায় টেক্সটাইল রং, ভয়ংকর তেল-ঘি

দুধে অ্যান্টোবায়োটিক-ডিটারজেন্ট

বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি প্যাকেটজাত (পাস্তুরিত) দুধে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে ডিটারজেন্ট ও ফরমালিনের মতো ক্ষতিকর উপাদান। কোনো নমুনাই মানোত্তীর্ণ নয়।

এসব দুধের নমুণা পরীক্ষা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বাচ্চাদের ক্ষেত্রে যাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো এখনো পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি এবং গর্ভবতী মায়েদের যদি এসব ভেজাল খাদ্য খাওয়ানো হয় তাহলে মা এবং গর্ভের বাচ্চা দুই জনেরই ক্ষতি হয়।

১১:১৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

নির্মলেন্দু গুণের কাছে খোলা চিঠি

সুপ্রিয় গুণ দা,  গত ২১ জুন ছিল আপনার ৭৫ তম জন্মদিন। প্রায় চার বছর যাবত অসংখ্য কাব্য অনুরাগীর তীব্র ভালবাসার অসীম স্রোতধারাকে উপেক্ষা করে আপনি আনুষ্ঠানিকভাবে আপনার জন্মদিন শুধু পালন তো করেনই নি, অন্যদেরকে পালনে নিরুৎসাহিত করেছেন।

১০:০৪ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে ফেসবুক ব্যবহার করেন

মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর করা এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, তাদের মধ্যে ৬৫ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম; বিশেষ করে ফেসবুকে সক্রিয়। এ শিক্ষার্থীদের সিংহভাগই এফবি ব্যবহার করেন মোবাইল ফোনের মাধ্যমে। যদিও বাংলাদেশের অনেক মাদ্রাসাতেই কর্তৃপক্ষ মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখে।

জরিপটি চালিয়েছে, বেসরকারি সংস্থা মুভ ফাউন্ডেশন। সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল হক বলেছেন, বাংলাদেশের ১২টি জেলার কওমি ও আলিয়া মাদ্রাসার ৮২৫ জন শিক্ষার্থীদের ওপর এ জরিপ করা হয়েছে।

০৮:৫৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

দুধ না খেলে কী হয়?

দুধ না খেলে কী হয়? এ নিয়ে গবেষণার অন্ত নেই। মানবদেহের হাড় বিষয়ে গবেষণা করা এক ব্রিটিশ সংস্থা বলছে,

০৮:২৪ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

ভারত-পাকিস্তানকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সাকিব

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে গতকাল সাউদাম্পটনে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ে প্রধান ভূমিকা রাখেন সাকিব

০৭:৪৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

সরকার গঠন করে আ`লীগ বিমাতা সুলভ আচরণ করছে:  রাঙ্গা

একাদশ জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন,সরকার গঠন করে আ'লীগ বিমাতা সুলভ আচরণ করছে।
 তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে দালাল বলা যাবে না। আমরা লোভী নই। বরং আওয়ামী লীগই দালাল-লোভী হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের ৫৭টি আসনে মাত্র ২২টিতে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।’

০৭:২১ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৪ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩০০১) একটি ফ্লাইট ওই দিন 

০৭:১৪ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার