ভারত-পাকিস্তানকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৩ ২৫ জুন ২০১৯
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে গতকাল সাউদাম্পটনে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ে প্রধান ভূমিকা রাখেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬৯ বলে ৫১ রান করার পাশাপাশি বোলিংয়ে ২৯ রানে ৫ উইকেট নেন তিনি।
ম্যাচসেরা সাকিবের নৈপুণ্যে এই জয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোভাবে টিকে আছে বাংলাদেশ। তবুও শেষ দুই ম্যাচে জিততেই হবে টাইগারদের। সেই সঙ্গে অনেক সমীকরণের হিসাবেও বসতে হবে তাদের। এমনটা বেশ ভালো জানেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলন শেষে সাকিব বলেন, ইংল্যান্ডের আরও তিনটি ম্যাচ আছে। তাদের দরকার মাত্র ১ জয়। আমাদের দুটি ম্যাচ আছে। আমাদের দুটিই জিততে হবে। সমীকরণটা বেশে কঠিন। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। তবে এ মুহূর্তে আমরা নিজেদের নিয়েই বেশি চিন্তা করতে চাই।
লিগপর্বে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচই কঠিন চ্যালেঞ্জ বলে মনে করেন সাকিব, সামনে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের। ভারত আমাদের পরবর্তী প্রতিপক্ষ। দল হিসেবে অনেক শক্তিশালী ভারত। পাকিস্তানও ভালো দল। আশা করছি, আমরা সেরা ক্রিকেকটা খেলতে পারব।
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। ব্যাট হাতে রান ও বল হাতে উইকেট শিকার করছেন তিনি। অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো খেলতে সহায়তা করছে বলে জানান এ টাইগার, আমার অভিজ্ঞতা আমাকে সহায়তা করছে। তবুও সেরা ক্রিকেট খেলতে হবে যদি আমরা ভারত ও পাকিস্তানকে হারাতে চাই। তাদের এমন কিছু খেলোয়াড় আছে, যারা একাই ম্যাচ শেষ করতে পারে। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমি বিশ্বাস করি, আমরা সেই সামর্থ্য রাখি।
বাংলাদেশের তিন জয়েই প্রধান ভূমিকা ছিল সাকিবের। দলকে একাই জয় এনে দেন তিনি। তাই ওয়ান ম্যান শো, সাকিব শো-ই কি চলছে বিশ্বকাপে? এমন প্রশ্নের জবাবে তার বক্তব্য, মুশফিকের ইনিংসটা, রিয়াদ ভাইয়ের অবদান, তামিম ও মোসাদ্দেকের অবদান ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে এমন উইকেটে। এখন আমার সময়টা বেশিই ভালো যাচ্ছে। কিন্তু ওই অবদানগুলো না হলে কখনই এমন ফল সম্ভব হতো না।
নিজের পারফরম্যান্সে তৃপ্ত সাকিব। এটিও বলেছেন তিনি, অনেক সন্তুষ্ট। আমার জন্য এমন পারফরমেন্স দরকার ছিল। দলের জন্যও। ভাগ্য আমাকে সহায়তা করছে। আমি প্রতিনিয়ত রান করছি। খুব খুশি যেভাবে টুর্নামেন্ট যাচ্ছে।
আফগানিস্তানের টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়াতে বিস্মিত হন সাকিব। সেই সঙ্গে বাংলাদেশের সংগ্রহ ২৪০ হলেই ম্যাচ জয় সম্ভব বলে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আমরা তাদের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। আমরা ভেবেছিলাম, টস জিতলে তারা ব্যাটিং নিবে। কিন্তু ওদের পরিকল্পনা ভিন্ন ছিল। সত্যি বলতে, আমরা জানতাম আমাদের প্রয়োজনীয় রান বোর্ডে আছে। এটা এমন উইকেট নয়, যেখানে ৩০০-৩৫০ রান করা সম্ভব। আবার তাদের বোলিং অ্যাটাক ভালো। তিনজন ভালো মানের স্পিনার আছে। আমরা ওদের ভালোভাবে সামলে নিতে পারায় ২৬০ রান করতে পেরেছি। আমাদের টার্গেট ছিল পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২৪০ রান করা। এই রানের থেকে যদি বেশি করি, তা হলে সেটা হবে বোনাস। আমরা প্রত্যাশার চেয়ে ২৫ রান বেশি করেছি। সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
যেভাবে একের পর এক রেকর্ড করছেন সাকিব। এখনই কি নিজেকে কিংবদন্তি ভাবছেন? তিনি বলেন, আমি কি করে বলতে পারব? এটা তো আপনারা বলতে পারবেন। এগুলো নিয়ে কখনো চিন্তা করি না আমি।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















