সেমিতে খেলার আশা জিইয়ে রাখল পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:০৪ ২৪ জুন ২০১৯
দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে সেমিতে খেলার আশা টিকিয়ে রাখল পাকিস্তান। বিশ্বকাপে রবিবার লর্ডসে দিনের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়েছে সরফরাজ আহমেদের দল। ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাকিস্তান এখন সপ্তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, সাত ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার আর দুইটি ম্যাচ বাকি আছে। সেই দুইটি ম্যাচই হবে তাদের শুধু নিয়মরক্ষার ম্যাচ।
এদিন পাকিস্তানের দেয়া ৩০৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন আন্দিল ফেলুকায়ো। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ২টি, শাদব খান ৩টি, ওয়াহাব রিয়াজ ৩টি ও শাহীন শাহ আফ্রিদি ১টি করে উইকেট শিকার করেন।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আমিরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান হাশিম আমলা। ৩ বলে ২ রান করেন তিনি। এরপর ৮৭ রানের জুটি গড়েন ডি কক ও ডু প্লেসিস। ২০তম ওভারে ইমাম-উল-হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি কক। এরপর মার্করাম নেমে মাত্র সাত রান করে ফিরে যান। দলীয় ১৩৬ রানে আমিরের বাউন্সার ডেলিভারি মোকাবেলা করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডু প্লেসিস। অধিনায়ক ফেরার পর অন্যরা আর দলকে টেনে তুলতে পারেননি।
টস হেরে ব্যাট করতে নেমে হারিস সোহেলের ঝড়ো ব্যাটিং ও বাবর আজমের লড়াকু হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে ৫৯ বলে ৯টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন হারিস সোহেল। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিদি ৩টি, আন্দিল ফেলুকায়ো ১টি, ইমরান তাহির ২টি ও এইডেন মার্করাম ১টি করে উইকেট শিকার করেন।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















