ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

লাশের পেটে ইয়াবা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের সময় লাশের পেটে ইয়াবা পাওয়া গেছে। হাসপাতালটির ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বিষয়টি জানিয়েছেন।

০২:২৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

চলে গেলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ

প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট-শিক্ষক মাহফুজ উল্লাহ আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর মেয়ে হুমায়রা মেঘলা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিতসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মাহফুজ উল্লাহ।

০২:০৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

শ্রীলঙ্কায় আইএস আস্তানায় অভিযান, ৬ শিশুসহ নিহত ১৫

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে আইএস এর আস্তানায় সন্দেহভাজনদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির পর ছয় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার রাতে কালমুনাই শহরে উগ্রবাদী ইসলামপন্থীদের গোপন আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের সময়ে এই ঘটনা ঘটে।

০১:৫১ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

মে’তে আরও তাপপ্রবাহ-বৈশাখী ঝড়

ঘুর্ণিঝড়ের শংকা

গেল কয়েকদিন দেশজুড়ে চলা তাপপ্রবাহ যখন প্রশমিত হতে শুরু করেছে। সাগরে জল-হাওয়ার ঘূর্ণিতে ঝড়ের জন্মের পূর্বাভাস মিলেছে।

১১:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

দল ভাঙ্গা আমার নীতি নয় : প্রধানমন্ত্রী

বিরোধীদল থেকে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের বিষয়ে কোন রকম চাপ সৃষ্টির অভিযোগ নাকচ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন,  কোন দল ভেঙ্গে কিছু করা - এটা কিন্তু আমার নীতি নয়।

 

১১:৩৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

পর্যটন সেবা সপ্তাহ শুরু ৩০ এপ্রিল

আসছে ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘পর্যটন সেবা সপ্তাহ’।

এবার সপ্তাহটির শ্লোগান  - ‘পর্যটনের গর্বিত অতিথি হউন, দেশ সেবায় অবদান রাখুন’।

১১:৫০ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

প্রয়োজনে বয়কট করবেন সাংবাদিকরা

শমী কায়সারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

সাংবাদিকদের সঙ্গে শমী কায়সারের দুর্ব্যবহারের নিন্দা জানিয়ে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। তার অসৌজন্যমূলক ও ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা।

১১:৩১ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

তাপের পারদ উঠছেই, গরম কমছে না সহসাই

দাবদাহে হাঁসফাঁস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ডে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এই তাপপ্রবাহ কমছে না সহসাই। আবহাওয়া অফিস বলছে, এটি অব্যাহত থাকবে আগামী দু’তিন দিন। ।
পূর্বাভাসে বলা হয়- ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর অঞ্চলসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

১১:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ

রেজিস্টার্ড চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিলেন হাইকোর্ট।  আদেশ পাওয়ার দু’দিনের মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের প্রতি এ বিষয়ে সার্কুলার ইস্যু করতে ওষুধ প্রশাসনের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

দ্য টেলিগ্রাফ ‘বাংলাদেশের আইসিইউতে ১০ মৃত্যুর মধ্যে ৮টি মৃত্যুর জন্যই দায়ী সুপারবাগ’  শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

০৬:২১ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

শ্রীলংকার কান্না এবং আই এস-এর দায় স্বীকার  

ইস্টার সান ডেতে শ্রীলংকায় গীর্জা এবং হোটেলে সিরিজ বোমা হামলা করে নৃশংসভাবে তিনশতাধিক মানুষকে হত্যা করা হয়। শ্রীলংকা সরকার রাষ্ট্রীয়ভাবে দোষীদের পরিচয় 

০১:৩৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

দলের সিদ্ধান্তকে থোড়াই কেয়ার

শপথ নিলেন বিএনপির জাহিদ

শেষ পর্যন্ত দলকেই দিলেন না পাত্তা। অগ্রাহ্য করলেন দলের সিদ্ধান্ত। উপেক্ষা করলেন শীর্ষ নেতাদের হুঁশিয়ারি। একাদশ সংসদে বিএনপির প্রথম সাংসদ হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ।

০১:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

পৌনে ৫ঘন্টায় ঢাকা-রাজশাহী

বনলতা ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অবসান ঘটলো উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার। উদ্বোধন করা হলো বনলতা এক্সপ্রেস। বৃহস্পতিবার  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পতাকা উড়িয়ে বাঁশি বাজিয়ে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি।

১২:২৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

সম্পদের নিরাপত্তাহীনতা !

থানায় জিডি করলেন এরশাদ

সই জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  

১১:৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

মোবাইল চুরির অভিযোগ

গেট আটকে সাংবাদিকদের তল্লাশী করালেন শমী

মোবাইল ফোন চুরি হয়েছে শমী কায়সারের। আর এজন্য আটকে রাখলেন প্রায় অর্ধশত সাংবাদিককে। জাতীয় প্রেস ক্লাবে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা - সমালোচনার ঝড়।

১১:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

এ দিনে ঘটে রানা প্লাজা ট্র্যাজেডি

২০১৩ সালে বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডি ঘটে। এতে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি

০৯:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ওয়ালশের বিশ্বকাপ একাদশ

সর্বকালের সেরা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের একাদশ গঠন করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং বর্তমান বাংলাদেশ

০৮:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

চিরনিদ্রায় শায়িত জায়ান

শ্রীলংকায় বোমা বিস্ফোরণে নিহত শিশু জায়ান চৌধুরীকে রাজধানীর বনানীর কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার বাদ আসর জানাজার

০৮:০১ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে রিট

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার আবেদনটি দায়ের

০৭:২৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

আইসিইউতে ত্রাস সুপারবাগ

বাংলাদেশে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৮০ শতাংশ মৃত্যুর কারণ হতে পারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠা অনুজীব। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে সুপারবাগ।

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমানের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এমন শঙ্কার খবর দিয়েছে।

সায়েদুর রহমান বলেন, ২০১৮ সালে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি হন ৯০০ রোগী। এর ৪০০ জনই পরে মারা গেছেন।।

০৬:৫৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

অভিনেতা সালেহ আহমেদ আর নেই  

নাটকের জনপ্রিয় মুখ বিশিষ্ট অভিনেতা সালেহ আহমেদ আর নেই।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

০৫:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

এমডির জন্য কোন্ পানি?

এলেন না অফিস, ছুঁলেন না ওয়াসার পানির শরবত

স্ত্রী শামিম হাশেম খুকি, তাদের শিশুকন্যা এবং পরিবারের বন্ধু মতিউর রহমানকে সঙ্গে নিয়ে  কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে হাজির হয়েছিলেন জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান। কাচের জগে করে নিয়ে আসা ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে ব্যবস্থাপনা পরিচালককে খাওয়াতে চেয়েছিলেন।

০১:৩২ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

অক্ষয়কে জানালেন গোপন কথা

মমতার অনেক মায়া মোদীর প্রতি !

কার্যত ৩৬৫ দিনই রাজনীতি। দেশ থেকে বিদেশ, সবই দক্ষ হাতে সামলান। কিন্তু বিরোধী?এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বিরোধীদের মধ্যেও তাঁর অনেক বন্ধু রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী এখনও তাঁর জন্য ‘মিষ্টি পাঠান’, ‘কুর্তা পছন্দ করে কেনেন’, অক্ষয়কে বললেন  মোদী। রাজনীতির ময়দানে যুযুধান দুই প্রতিপক্ষ বিজেপি-তৃণমূল। আর এখন ভরা ভোটের মরসুম।

১২:১৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

আরবের খেজুরের নামে তুঘলকি কারবার

আরবের মক্কা-মদীনা অথবা মধ্যপ্রাচ্যের খেজুরের নামে বাংলাদেশে চলছে রীতিমওেতা তুঘলকি কারবার।  নিম্নমানের মেয়াদোত্তীর্ণ খেজুর নয়া মোড়কে নানান আকর্ষণীয় নামে ছেড়ে দেয়া হয়েছে বাজারে। 

১১:৫১ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলা, আইএস’র ভিডিও প্রকাশ  

ভয়াবহ হামলার মাধ্যমে আবারো নিজেদের অবস্থার জানান দিলো জঙ্গিরা। যদিও আইএসের খেলাফতের অবসান ঘোষণা করেছে পশ্চিমা বিশ্ব।শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলার দায় স্বীকারের পর নিজেদের সম্পৃক্ততা নিশ্চিতে ভিডিও প্রকাশ করলো জঙ্গিগোষ্ঠী আইএস। ভিডিওতে দেখা যায়, আইএস নেতা আবু বকর আল বাগদাদির কাছে আনুগত্যের শপথ নিচ্ছে হামলাকারী পরিচয় দেয়া ব্যক্তিরা।

১১:৩৬ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার