ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

প্রবাসীদের ভোটার করার আহ্বান

ভোট গ্রহণযোগ্য করতে সহযোগিতা দরকার

উন্নয়নের জন্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। নেতৃত্ব নির্বাচনে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট। বললেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  তিনি বলেন,  গণতান্ত্রিক সমাজব্যবস্থায় একজন ভোটার তাঁর ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্র পরিচালনায় অংশ নেন।

১১:৩০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

সরকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলার মাটি কোনো স্বৈরাচারকে মেনে নেয়নি।  অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না। জনগণ দেশের মঙ্গল চায়।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১১:২৬ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে: লিটন

ভোট কোনো হাসি-তামাশা কিংবা ছেলেখেলার বিষয় নয়। ভোটের গুরুত্ব অনেক। একটা রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে। এক্ষেত্রে অস্ত্রেরও দরকার পড়ে না। একজন রাষ্ট্রপতির ভোটের যে মূল্য, একজন সাধারণ মানুষের ভোটের একই মূল্য। কথাগুলো বললেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

০৮:৪৮ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ঘরে ফিরলেন ভারতীয় পাইলট অভিনন্দন

ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। ওয়াঘা সীমান্ত দিয়ে আজ শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে অভিনন্দনকে পাকিস্তান ফিরিয়ে দেয়।  বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

এনডিটিভি জানায়, পাকিস্তানের পক্ষ থেকে দুই দফায় সময় পরিবর্তন করে পাইলটকে হস্তান্তর করা হয়।

০৮:০৭ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ফেটে গেল চাকা

বিমানের জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-সিলেট ফ্লাইটের একটি বিমান জরুরি অবতরণ করেছে।

শুক্রবার বিকাল সোয়া ৪টায় সিলেট থেকে ঢাকাগামী বিজি-৪০২ নামের ফ্লাইট জরুরি অবতরণ করে।

সূত্র জানায়, ড্যাশ-৮ মডেলের ওই বিমানের পেছনের চাকা ফেটে গিয়েছিল। 

০৭:২০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ গ্রেফতার ৩১

মালয়েশিয়ার মালাকায় অবৈধ অভিবাসী গ্রেফতারে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। অভিযানে ২২ বাংলাদেশিসহ ৩১ জনকে আটক করা হয়েছে। 

০৬:৫৯ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

আরমান আলিফের ‘সর্বনাশী মেয়ে’ প্রকাশ

আলোচিত সঙ্গীতশিল্পী আরমান আলিফের নতুন গান প্রকাশ পেয়েছে। তার কণ্ঠে ‘সর্বনাশী মেয়ে’ শিরোনামে গানটির ভিডিও ইউটিউবে সাড়া ফেলেছে।

০৬:০৫ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

অগ্নিঝরা মার্চের প্রথম দিন

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ (শুক্রবার)। বাঙালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিতি শক্তির উৎস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

০৫:৪৪ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান চীনের

উত্তেজনা এড়িয়ে পাকিস্তান ও ভারতকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। স্বল্প পরিসরে বিমানযুদ্ধ সর্বাত্মক লড়াইয়ে রূপ নিতে পারে-এমন আশংকা থেকে কাশ্মীর সংকট নিয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনিেএ ‘গভীর উদ্বেগ’ ব্যক্ত করেন।

এ অচলাবস্থার সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে হালনাগাদ তথ্য দিতে বুধবার শাহ মেহমুদ কুরেশির প্রতি বুধবার আহবান জানানোর পর ওয়াং ই’র মন্তব্য এলো।

০৫:২৮ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

বইপড়া আন্দোলনের পথিকৃত সাদা মানুষ পলান সরকার আর নেই

প্রত্যন্ত গ্রামাঞ্চলে পথে ঘুরে ঘুরে বইপড়া আন্দোলন গড়ে তুলে আলোড়ন সৃষ্টিকারী একুশে পদকপ্রাপ্ত পলান সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

০৫:০৭ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

বাংলাদেশকে যন্ত্রণার দিন উপহার নিউজিল্যান্ডের

জিত রাভাল ও টম লাথামের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড। রাভালের ১৩২ ও লাথামের ১৬১ রানের কল্যাণে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫১ রান করেছে কিউইরা। ৬ উইকেট হাতে নিয়ে ২১৭ রানে এগিয়ে তারা।

০৪:৫০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ডিএনসিসি’র নতুন মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। 
তিনি পেয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। 
বৃহস্পতিবার রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

০৪:২৮ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

বইমেলার সময় দুই দিন বাড়লো 

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ আরও দু’দিনের জন্য বাড়ানো হয়েছে।  ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বইমেলা শেষ হওয়ার কথা থাকলেও ২ মার্চ পর্যন্ত চলবে ।

বইমেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানের মঞ্চে এসে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ ঘোষণা দেন। মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বিষয়টি জানান।

০৮:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

শাহ আলমগীরকে শেষ বিদায়

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরকে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন সহকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা।

০৮:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

 তামাশার নির্বাচন করছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেসন উপনির্বাচনে উৎসবের লেশমাত্র নেই, গণতন্ত্রকে হত্যা করে সরকার তামাশার নির্বাচন করছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

০৮:৩৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দিলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার পার্লামেন্টে যৌথ অধিবেশনে  শান্তির ইঙ্গিত হিসেবে এই ঘোষণা দেন।

 বুধবার কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে পাকিস্তানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে একটি এবং অপরটি ভারতে ভূপাতিত হয়।

০৮:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ঢাকা উত্তর সিটিতে জয়ের পথে আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আতিকুল অর্ধেকের বেশী ভোট কেন্দ্রে যে পরিমান ভোট পেয়ে এগিয়ে আছেন, তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ধারে কাছেও নেই। বলা যায়, আতিকুলের জয় নিশ্চিত। 

০৮:১৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

তামিমের সেঞ্চুরি: তারপরেও হতাশা

হ্যামিল্টন টেস্টের শুরুটা বেশ আশাবাদী ছিল বাংলাদেশের জন্য। টেস্টে তামিম ইকবাল দীর্ঘ ৩ বছর পর সেঞ্চুরি পেয়েছেন।  আগ্রাসী ব্যাটিংয়ে  নিউজিল্যান্ডের বোলারদের ভুগিয়ে করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। কিন্তু অপর প্রান্তে  ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনটা হতাশা নিয়েই শেষ করল বাংলাদেশ।

০৪:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে: শাফিন আহমেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, বিগত কয়েকটি নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। মানুষ  নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে কেন্দ্রে শাফিন আহমেদ ভোট দেয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

০৪:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ভোটার কম হবার দায় দল ও প্রার্থীদের: সিইসি

ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির নতুন ৩৬ টি ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম। আর এর দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার।  ঢাকা উত্তরের ভোটার নূরুল হুদা ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়।  দুটি কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে। একটি হচ্ছে স্বল্প সময়ের জন্য এই নির্বাচন, এক বছর পরে আবার নির্বাচন হবে - সেজন্য কম হতে পারে। 

০২:৩১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কেমিক্যাল গোডাউন অপসারনে অভিযান শুরু

পুরান ঢাকার ইসলামবাগে আবাসিক ভবন থেকে কেমিক্যাল অপসারণ করার লক্ষ্যে ৬টি ভবনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার পর থেকে ইসলামবাগের ১২/ডি, ৭৪/২, ১৬/এ/১, ৪৩/৪/বি,৭০/৩ এবং ৪৫ নম্বর বাসায় অভিযান চালায় দলটি।

দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে একাধিক বাহিনীর সমন্বয়ে করা টাস্কফোর্সের সদস্য বলেন, আগামী এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল অপসারণ করা হবে। এটাই আমাদের টার্গেট।

০২:০৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কয়েক দফা জানাজা ও শ্রদ্ধা

সাংবাদিক শাহ আলমগীরের দাফন বিকেলে

প্রখ্যাত সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক সাংবাদিক মো. শাহ আলমগীর আর নেই  (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কয়েক দফা জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে আজ বিকেলে মরদেহ দাফন করা হবে।

০১:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ওজন এক হাজার কেজি

পাকিস্তানে ভারতের হামলায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইএএফের মিরেজ যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসরাইলের তৈরি ‘স্পাইস ২০০’ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, ‘স্পাইস ২০০’ ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন এক হাজার কিলোগ্রাম।

১১:৪৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর আর নেই 

জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক সাংবাদিক মো. শাহ আলমগীর আর নেই  (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। 

১১:৪১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার