বাংলাদেশকে যন্ত্রণার দিন উপহার নিউজিল্যান্ডের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫০ ১ মার্চ ২০১৯
জিত রাভাল ও টম লাথামের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড। রাভালের ১৩২ ও লাথামের ১৬১ রানের কল্যাণে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫১ রান করেছে কিউইরা। ৬ উইকেট হাতে নিয়ে ২১৭ রানে এগিয়ে তারা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। চা-বিরতির পর নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে বিনা উইকেটে ৮৬ রান করে স্বাগতিকরা। ১০ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে ছিল কিউইরা। রাভাল ৫১ ও লাথাম ৩৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনও বাংলাদেশ বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন রাভাল ও লাথাম। তাই দলীয় স্কোর ১০০ পর ২০০ও স্পর্শ করে। অবশ্য ২০০’র আগে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন রাভাল। ১৭তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ভারতের গুজরাটে জন্ম নেয়া এ ব্যাটসম্যান।
রাভালের পর নিজের সেঞ্চুরি পূর্ণ করেন লাথাম। দ্বিতীয় স্লিপ দিয়ে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের নবম ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি।
তিন অংকে পা দিয়ে নিজের ইনিংস বড় করেছেন লাথাম। কিন্তু সেটি করতে পারেননি রাভাল। নিউজিল্যান্ড ইনিংসের ৭০তম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়েই তাকে থামিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে ২৫৪ রানে ভাঙে রাভাল-লাথাম উদ্বোধনী জুটি। ৪২০ বল মোকাবেলা করেন তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। ১৯ চার ও ১ ছক্কায় ২২০ বলে ১৩২ রান করেন রাভাল।
পরে ব্যাট হাতে ক্রিজে লাথামের সঙ্গী হন অধিনায়ক কেন উইলিয়ামসন। দু’জনই বাংলাদেশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন। তাই ৩০০ রানের কোটা পেরিয়ে যায় নিউজিল্যান্ড। ততক্ষণে নিজের নামের পাশে দেড়শ রান জড়ো করেন লাথাম।
তবে সৌম্য সরকারের প্রথম শিকার হয়ে ব্যক্তিগত ১৬১ রানে থেমে যান তিনি। বাংলাদেশের মোহাম্মদ মিথুনকে ক্যাচ দিয়ে আউট হবার আগে ১৭ চার ও ৩ ছক্কায় ২৪৮ বলে নিজের দায়িত্বশীল ইনিংসটি সাজান এ ওপেনার। অধিনায়কের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন লাথাম।
কিছুক্ষণ বাদে নিউজিল্যান্ড শিবিয়ে আবারো আঘাত হানেন সৌম্য। অভিজ্ঞ রস টেইলরকে ৪ রানের বেশি করতে দেননি তিনি। লেগ বিফোর ফাঁদে পড়েন তিনি। দলীয় ৩৪৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেইলরের বিদায়ের পর উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন হেনরি নিকোলস। নিজেদের সেরাটা দিয়ে ভালোভাবে দিন শেষ করার লক্ষ্য ছিল উইলিয়ামসন ও নিকোলসের। কিন্তু দিনের খেলা শেষ হবার ১২ বল আগে নিকোলসকে শিকার করেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৭ চারে ৮১ বলে ৫৩ রান করা ব্যাটারকে বোল্ড করেন তিনি।তবে দিন শেষে ৯ চারে ১৩২ বল মোকাবেলায় ৯৩ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। তার সঙ্গে ১ রান নিয়ে অপরাজিত আছেন ওয়াগনার। বাংলাদেশের সৌম্য ২টি, মাহমুউল্লাহ-মিরাজ ১টি করে উইকেট নেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















