রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে: লিটন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৮ ১ মার্চ ২০১৯
ভোট কোনো হাসি-তামাশা কিংবা ছেলেখেলার বিষয় নয়। ভোটের গুরুত্ব অনেক। একটা রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে। এক্ষেত্রে অস্ত্রেরও দরকার পড়ে না। একজন রাষ্ট্রপতির ভোটের যে মূল্য, একজন সাধারণ মানুষের ভোটের একই মূল্য। মতামত দেয়ার সুন্দর পন্থা হচ্ছে ভোট। নির্বাচনে শুধু সরকার গঠন নয়, সর্বক্ষেত্রেই ভোটের মূল্য অনেক।
কথাগুলো বললেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, সারা বাংলাদেশে যারা নতুন ভোটার হবেন, তারা যেন সুচিন্তিতভাবে সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ভোট দেয়। কারণ বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে উঠে গেছে, এই যাত্রা যেন থেমে না যায়। এজন্য নতুন ভোটারদের উন্নয়নের পক্ষে রায় দেয়ার আহ্বান জানাচ্ছি।
মেয়র বলেন, ধীরে ধীরে তিল তিল করে রাজশাহীকে সাজিয়ে তুলছি। মাদকমুক্ত, বসবাসযোগ্য ও কর্মচাঞ্চল্যমুখর রাজশাহী গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। রাজশাহীতে ব্যাপক উন্নয়নে এরইমধ্যে চিনের বিখ্যাত কোম্পানি পাওয়ার চায়নার সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা মাস্টারপ্ল্যান করে উন্নয়ন করতে আগ্রহ প্রকাশ করেছেন। পাওয়ার চায়না’র বিনিয়োগে মাধ্যমে দেশের সবার আগে সর্বক্ষেত্রে চমৎকার শহর হবে রাজশাহী।
খায়রুজ্জামান লিটন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন। বতর্মান সরকারের উন্নয়ন দেখে এখনো যারা চোখ বন্ধ করে আছেন, তারা চোখ খুলে দেখুন দেশ কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও আলোচনা করেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুয়াজেত হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












