ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

বইমেলায় বৃষ্টির হানা: পর্দা নামছে আজ

অমর একুশে বইমেলায় পর্দা নামছে আজ।  বৃহস্পতিবার মেলার শেষ দিন রাজধানীতে সিটি নির্বাচনের কারণে যান চলাচল বন্ধ থাকবে। তাই ধারণা করা হচ্ছিল শেষ দিনে পাঠক ক্রেতারা পছন্দমতো বই কিনতে আসবেন।  কিন্তু বৃষ্টির আর নির্বাচনের কারণে সব পণ্ড হয়ে গেছে।

বুধবার বৃষ্টির কারনে ভেস্তে যায় বইমেলার আয়োজন।

১০:১৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

 স্যাটেলাইট সিটি নির্মাণের কাজ চলছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর চারিদিকে স্যাটেলাইট সিটি নির্মাণ অগ্রগতির কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার সংসদে বেনজীর আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীএ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর চারিপাশে ৪টি স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য পিপিপি পদ্ধতিতে বংশী থেকে ধামরাই, ধলেশ্বরী থেকে সিঙ্গাইর, ইছামতি থেকে সিরাজদিখান ও সাভারে হাইরাইটস এপার্টমেন্ট প্রকল্প নেয়া হয়েছে।

১০:০৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

দুই সিটিতে ভোট গ্রহণ সম্পন্ন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ। আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই ভোট শুরু হয়।  টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
বিকাল ৪টার পর শুরু হয় ভোট গণনা। 

১০:০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ 

২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনর সম্প্রসারিত অংশের নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরে অবস্থিত সব তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। 
সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপ-নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশের নির্বাচন ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

০৬:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

যুদ্ধবিমান মিগ-২১ ও পাইলট নিখোঁজ: স্বীকার করল ভারত

কাশ্মীরে অভিযানের জবাবে ভারতের সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রাভিশ কুমার ব্রিফিংয়ে বলেন, ভারতের হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর স্থাপনা টার্গেট করেছে পাকিস্তানি বিমানবাহিনীর যুদ্ধবিমান।

০৬:৪৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

সাংবাদিক শাহ আলমগীর গুরুতর অসুস্থ

সিনিয়র সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক  মো. শাহ আলমগীর গুরুতর অসুস্থ।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন তিনি। তার চিকিৎসায় গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড।

শাহ আলমগীরের রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। ডায়াবেটিসসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।

০২:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

প্রাথমিক শিক্ষক বদলির আবেদন অনলাইনে

আগামী বছর অর্থাৎ ২০২০ থেকে প্রাথমিক শিক্ষক বদলির সব আবেদন অনলাইনভিত্তিক হবে। এ কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় (এডিপি) এ তথ্য জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় সচিব মো. আকরাম-আল-হোসেন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৯:২১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

বার্সেলোনায় বাংলাদেশকে তুলে ধরলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বার্সেলোনায় মোবাইল কংগ্রেসের দ্বিতীয় দিনে মঙ্গলবার মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশি প্রতিনিধি দল। এতে ‘মোবাইল ইনফ্রাস্টাকচার : ইজ ইউর পলিসি ফিট ফর পারপাস’ শিরোনামে কি-নোট উপস্থাপন করেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

০৯:১২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

নিমতলী থেকে চকবাজার ট্র্যাজেডি, এরপর…

নিমতলী থেকে চকবাজার ট্র্যাজেডি– ধারাবাহিকতাই বলা যায়। ২০১০ সালে প্রাণহানীর পরও আমাদের শিক্ষা হয়নি। এই সময়ে আশ্বাসের তালিকাটাই শুধু স্ফীত হয়েছে। কবে শিক্ষা হবে আমাদের? গত দুই দশকে শুধু শিল্পকারখানাতে ২৬টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে অগ্নিকাণ্ডের কারণেই অধিকাংশ। এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও।

০৯:০৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত, ঝড়-বৃষ্টির বিড়ম্বনা

মৌসুমী নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার নদী বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঘুর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে বৃষ্টিসহ ঝড়ো বৃষ্টি অব্যাহত রয়েছে। সারাদেশে ঝড় বৃষ্টির কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। 

০৮:৪৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

বিমান যাত্রায় ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক

উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার পর টনক নড়েছে বিমান কর্তৃপক্ষের। দেশের ভেতরের বিমানযাত্রায় যাত্রীদের ছবিসংবলিত পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 

 

০৮:৩৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী ৮৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন ৮৩১ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে লড়তে চান ২৩৭ জন ও হল সংসদে ১৮টি হলে ৫৯৪ জন।

মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি বলেন, ডাকসুর ২৫টি পদের বিপরীতে ২৩৭টি মনোনয়ন জমা পড়েছে।

১০:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিএনপির ৯ নেতাকে বহিষ্কার

      
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ জন তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সন্ধ্যায় দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢাকা উত্তর সিটি উপনির্বাচন বৃহস্পতিবার : সাধারণ ছুটি-ব্যাংক বন্ধ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে বৃহস্পতিবার রাজধানীর সব ব্যাংক বন্ধ থাকবে। 

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

১০:২৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

মার্চেই বগুড়া করতোয়া নদীর তীরে উচ্ছেদ

মার্চ মাসের প্রথম সপ্তাহে বগুড়া পৌরসভা এলাকায় করতোয়া নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ শুরু করা হবে। জেলা নদী রক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেন জেলা প্রশাসন। প্রায় ৪ বছর আগে বগুড়াবাসীর পক্ষে পবিবেশবাদী সংগঠন বেলা করতোয়া নদী রক্ষায় হাইকোর্টে রীট করলে আদালত এ নদীর দখল ও দূষনরোধসহ নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নির্দেশ দেন।

০৯:৩১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

উড়োজাহাজ ছিনতাইচেষ্টার আলামতটি খেলনা পিস্তল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় আলামত পুলিশের কাছে জমা দেয়া হয়েছে। সেটি একটি খেলনা পিস্তল।

মামলার এফআইআরে বলা হয়, এই ঘটনার আলামত র‌্যাব-৭ ও প্যারা কমান্ডো ব্যাটালিয়নের কাছে আছে। সেই আলামত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

০৯:২৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

শক্ত হাতে ভারতকে রক্ষা করা হবে: মোদি

পাকিস্তানের কাশ্মীর হামলার কড়া জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে একাধিক পাক ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করল ভারতীয় 

০৯:০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

যুতসই সময়ে ভারতকে জবাব দেয়া হবে: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতকে যথা সময়ে জবাব দেয়া হবে। মঙ্গলবার ভোরে ভারতীয়

০৮:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

চিংড়ির স্বাদ বাড়ানোর রেসিপি

চিংড়ির কথা শুনলেই জিভে জল চলে আসে। গরম ভাত কিংবা নানের সঙ্গে চিংড়ি কে না পছন্দ করে? সামুদ্রিক

০৮:১০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সিরিজ জিতলেই অষ্টম স্থানে উঠবে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ জিতলেই আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠবে বাংলাদেশ

০৭:৩৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

পাকিস্তানে ভারতের হামলায় ৩০০ জঙ্গি নিহত: নয়াদিল্লী

পাকিস্তানের কাশ্মীর হামলার কড়া জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে একাধিক পাক ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস

০৭:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

হজযাত্রীদের নিবন্ধন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

চল‌তি বছর অর্থাৎ ২০১৯ সালের হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়,  পবিত্র হজ পালনের জন্য প্রাক নিবন্ধিত ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি থেকে এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন কার্যক্রম ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।

০৯:৫৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

যাত্রীদের কয়েক ধাপে তল্লাশি করা হচ্ছে। যাত্রী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে ।  বিজিবির ডগ স্কোয়াড টিমসহ র‌্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত বিশেষ নিরাপত্তা টিম নিয়োগ করা হয়েছে।

০৯:৫৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

পলাশের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে : সিমলা

অবশেষে নায়িকা সিমলা নিজেই পলাশের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, ৪ মাসে আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সিমলা বলেন, পলাশের মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। ‘ম্যাডাম ফুলি’ খ্যাত বাংলা সিনেমার নায়িকা সিমলা।

০৯:৪৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার