আরও কয়েক দিন থাকতে পারে বৃষ্টি
কয়েক দিন ধরেই সারা দেশে কম–বেশি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থেমে থেমে আরও কয়েক দিন চলতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর কারণে এবার আশ্বিনে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ সপ্তাহে প্রতিদিনই বৃষ্টি হয়েছে। বিশেষ করে সিলেটে রেকর্ড পরিমান ১৪৫ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।
১২:৫২ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
বৃষ্টি ঝরবে কয়েকদিন
আশ্বিনের মধ্যভাগে ভারি বৃষ্টি। শুধু রাজধানী না। প্রায় দেশজুড়ে। বিশেষ করে উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাত। রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয় জলবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় অফিস ফেরত মানুষদের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
০৮:৩৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
সেপ্টেম্বরে আরো বৃষ্টি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বর্ষণ হচ্ছে। আরও কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করতে পারে। এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার বৃষ্টিপাত। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “চলতি মাসে আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। চলতি মাসে এমন আবহাওয়াই থাকবে।”
১১:৪২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
জলবায়ুর ক্ষতিকর কর্মসূচি যাতে সংসদ থেকে না আসে
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে হবে বিশ্বকে। এ আকুতি জানালো বাংলাদেশের হাজারো শিশু। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমবেত হয়ে এই আকুতি জানায় ঢাকার বেশ কয়েকটি স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায়। বলে, আজকের এই ছুটির দিনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে মানুষকে সচেতন করতে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমরা হাজির হয়েছি। পৃথিবী ও জলবায়ুর ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি যাতে করে আমাদের সংসদ থেকে না আসে, সেই বার্তা দিতে আমরা এখানে এসেছি।
১২:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
মতিঝিল বালিকা বিদ্যালয়ে নান্দনিক বাগান করলো ছাত্রীরা
শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে উঠলো চমৎকার - নান্দনিক বিদ্যালয় বাগান। বুধবার রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তেমনই একটি উদ্যোগে সহায়তা করে পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্স ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেইলর। গ্রিন সেভার্সের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সবুজমনস্ক করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সেসঙ্গে পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে প্রকৃতি সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অংশীদারিত্ব বাড়ানো এবং প্রতিনিধিত্ব তৈরি করতে পরিচালিত হচ্ছে কার্যক্রমটি।
১১:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রাজশাহী হবে দেশের প্রথম স্মার্ট নগর
রাজশাহীকে দেশের প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট সিটি গড়ার অঙ্গীকার করেছেন তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
০৯:১৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
নদ-নদীর পানি বাড়তে পারে
সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি হ্রাস পেতে পারে। উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
০৫:২২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
সাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়বে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১১:৪১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
কতটুকু খারাপ ঢাকা?
বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান নিচের দিক থেকে তিন নম্বর, অর্থাৎ ১৩৮ তম। বিশ্বের ১৪০টি দেশের সংস্কৃতি, জলবায়ু, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও জীবনযাপনের মানের ওপর ভিত্তি করে বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বসবাসের অযোগ্য শহরের এবারের তালিকায় সর্বনিম্নে থাকা ১০ দেশের মধ্যে ঢাকার পর রয়েছে মাত্র দুটি শহর; একটি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দামেস্ক, অপরটি নাইজেরিয়ার লাগোস। বসবাসের জন্য ঢাকা আসলে কতটুকু খারাপ, আর শহরে বসবাস করে কী কী সমস্যা চোখে পড়ে বা কী কী সমস্যার মধ্যে প্রতিনিয়ত পড়তে হয়? ঘুরেফিরে প্রশ্নগুলো হাজির হয়, সবসময়ই।
০২:০৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছাদকৃষি নয়, নাগরিক নোংরামোই এডিসের প্রকৃত প্রজনন ক্ষেত্র
'ছাদবাগানে এডিস মশা জন্মায়' - কতিপয় বিভ্রান্ত পণ্ডিতের এ ধরণের গলাবাজিতে, নগর ও মানব জীবন স্বস্তিময় করায় অপরিহার্য উপাদান, ছাদবাগান, আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে। কোন নগরের ২৫% জায়গা বৃক্ষ-লতা-গুল্মে সবুজ থাকার কথা। ঢাকা মহানগরীতে ৫% জায়গা সবুজ আছে কিনা, সন্দেহ।
ছাদকৃষি কোনক্রমেই নয়, নাগরিক নোংরামোই এডিস মশার প্রকৃত প্রজনন ক্ষেত্র। জলসংকট হতে পারে সে আশংকায় বালতিতে, ড্রামে দিনের পর দিন পানি জমিয়ে রাখার অভ্যাস আমাদের আছে; আমাদের লো-ডাইন নষ্ট, ফ্লাশ হয় না, তাতে নেই ঢাকনা, জমে থাকে পানি; নানা ধরণের পলিথিন প্যাকেট আমরা এখানে-সেখানে ফেলি, তাতে জমে পানি; পুরাতন টায়ার পড়ে থাকে অযত্নে, জমে পানি; প্রবাহহীন খোলা ড্রেন, জমে পানি; খালবন্ধ, প্রবাহহীন, জমে পানি; ঢাকা নিজেই নীচু, চারিদিকে নীচু মাঠ, বৃষ্টি হলেই জমে পানি; জমা পানি নেই কোথায়! এডিস মশা জন্মাবে না তো, জন্মাবে কী!
১২:১০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার
আমাজনের আগুন কতটা ভয়াবহ?
আগুনে পুড়ে উজাড় হচ্ছে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ব্রাজিলের আমাজন। মাইলের পর মাইল পুড়ে ছাই হচ্ছে। ধীরে ধীরে আরও ভয়াবহ হয়ে উঠছে এ আগুন। বলা হচ্ছে, গত এক দশকের মধ্যে সেখানে লাগা সবচেয়ে ভয়াবহ দাবানল এটি।
এ আগুনে ব্রাজিলের উত্তরের রাজ্য রোরাইমা, একরে, রনডোনিয়া এবং আমাজনাস ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। পাশাপাশি মাতো গ্রোসো ডো সুল এলাকা গ্রাস করেছে।
০৮:০৬ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
সুন্দরবন থেকে বাঘের মৃতদেহ উদ্ধার
সুন্দরবনের পূর্ব বন বিভাগের ছাপরাখালি এলাকা থেকে একটি পূর্ণ বয়ষ্ক বাঘিনীর মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২০ আগস্ট) কটকা টহল ফাঁড়ির বনরক্ষীরা বাঘের মৃতদেহটি উদ্ধার করে।
০৪:৫৩ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
গুইসাপ খেয়ে মারা গেল বাঘটি
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গুইসাপ খেয়ে মারা গেল একটি বাঘ।
পার্কের ভারপ্রাপ্ত তদারক মো. তবিবুর রহমান বলেন, ক’দিন আগে ওই বাঘটি বড় আকৃতির একটি গুইসাপ খেয়ে ফেলে। এরপর থেকে অন্য কোনো খাবার না খেয়ে সে ঝিমুতে শুরু করে। অচেতন করে তাকে চিকিৎসা দেয়া হয়।
১১:০২ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
০৬:২৫ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার
বিলুপ্তি ও হুমকির মুখে সুন্দরবনের ডলফিন-শুশুক
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার, মিঠা পানির শুশুক এবং ইরাবতি ডলফিনসহ বিভিন্ন বিপন্ন প্রাণীর আবাসস্থল। কিন্তু অতিরিক্ত মাছ শিকার, ক্রমবর্ধমান সামুদ্রিক ট্র্যাফিক, শিকার ও অপরিকল্পিত পর্যটনসহ বিভিন্ন কারণে ডলফিন ও শুশুকের সংখ্যা বিলুপ্তি ও হুমকির মুখে পড়েছে।
১১:১৮ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার
ঈদের দিন বৃষ্টি হবে, তাপমাত্রাও বাড়বে
ঈদুল আজহা’র দিনটি কেমন যাবে, বৃষ্টি হবে নাকি রোদ থাকবে, মুসল্লিদের জানার আগ্রহ ব্যাপক। বৃষ্টির সম্ভাবনা থাকলে ঈদ নামাজে ছাতা, শামিয়ানা, জায়নামাজসহ আনুষঙ্গিক প্রস্তুতির বিষয় থাকে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঈদের দিন ঢাকায় বৃষ্টি ঝরবে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে।
০৮:২২ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার
কেরালায় আকস্মিক বন্যা: ২২ জনের মৃত্যু
টানা ভারী বর্ষণ এবং নদী-খালের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশ। প্রদেশটির বন্যা ও ভূমিধসে বৃহস্পতিবার থেকে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
০৮:৪৭ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
মশার বংশবিস্তার সহায়ক পরিবেশ পাওয়া গেলেই জরিমানা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, এডিস মশার বংশবিস্তার সহায়ক পরিবেশ পাওয়া গেলেই
০৭:২৯ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
পৃথিবীর ইতিহাসের উষ্ণতম মাস ছিল জুলাই : জাতিসংঘ
মানুষের ইতিহাস রেকর্ডে গত জুলাই মাস সবচেয়ে উষ্ণতম সময় ছিল বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। এই বাড়তি গরমে বিশ্বের মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়বে বাংলাদেশের মতো নিচু দেশগুলোতে।
১২:৩৯ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার
সুন্দরবনে ১১৪ বাঘ
বাংলাদেশের সুন্দরবন অংশে গেল ৩ বছরে বাঘের সংখ্যা ১০৬ থেকে বেড়ে হয়েছে ১১৪ টি। অর্থাৎ ৩ বছরে সুন্দরবনের বাঘ বেড়েছে ৮টি। চলতি বছরের ২২ মে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে ১১৪ বাঘ রয়েছে বলে ক্যামেরা ট্রাকিং জরিপে উঠে এসেছে।
বনবিভাগ সূত্র বলছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ৩ বছরে বাঘের এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বনদস্যুদের আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফেরা ও চোরা শিকারীদের দৌরাত্ম্য কম হওয়ায় রয়েল বেঙ্গল টাইগার বা বাঘের সংখ্যা বেড়েছে। তবে, ৩ বছরে মাত্র ৮ বাঘ বাড়া সংখ্যায় খুব একটা বেশি নয়। বলছেন, বিশেজ্ঞরা।
১২:৫৩ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
তীব্র দাবদাহে বিপর্যস্ত ফ্রান্স
গত মাসের তীব্র দাবদাহের পর আবারও দাবদাহে বিপর্যস্ত ফ্রান্সের জনজীবন। দেশটিতে জারি করা হয়েছে অরেঞ্জ এন্ড বা দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক অবস্থা।
০৯:৫১ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
মারা গেছে একশ’র বেশি
গেল দুই সপ্তাহে বানের পানিতে ডুবে, সাপের কামড়ে এবং পানিবাহিত রোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নানা দুর্ভোগের মধ্যে সময় পার করতে হচ্ছে বানভাসি মানুষকে। প্রতিদিন বহু মানুষ বিভিন্ন রোগের শিকার হচ্ছেন। এরই মধ্যে সারাদেশে প্রায় সাড়ে ১১ হাজার মানুষ ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
১২:৩৯ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
বাঘটি ঢুকে পড়লো ঘরে, বিশ্রাম নিল বিছানায়
ভারতের বন্যা-কবলিত আসাম রাজ্যের একটি জঙ্গল থেকে ওই এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে একটি বাঘ। বন্যার কারণে বাঘটি এতটাই ক্লান্ত ছিল যে বাড়িটায় ঢুকে সরাসরি বিছানায় শুয়ে পড়ে। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, সকালে ওই বাঘটিকে প্রথম দেখা যায় জাতীয় উদ্যান কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে ২০০ মিটার দূরত্বে অবস্থিত একটি মহাসড়কের কাছে।
১১:৪৩ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
তিনদিনের মধ্যে শ্রাবণের বৃষ্টি
গত প্রায় ১০ থেকে ১৫ দিন অঝোরে বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এখন কোনো কোনো অঞ্চলে টুকটাক বৃষ্টিপাত হলেও আষাঢ়ের মতো অবস্থা নেই। মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে উল্টো রূপ ধারণ করেছে প্রকৃতি।
১০:২১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা


























