উত্তরায় গ্যাস পাইপলাইনে লিকেজ, যান চলাচল বন্ধ সড়কের একপাশে
রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং এলাকায় সড়কে হঠাৎ গ্যাসের চাপে পাইপ ফেটে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম ও গ্যাস কোম্পানির একটি টিম কাজ করছে। তারা গ্যাস পাইপলাইন মেরামতের কাজ করছে।
শুক্রবার বেলা ১০টা ৫১ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এর পর কয়েক ঘণ্টা সড়কের একপাশে যান চলাচল বন্ধ থাকে।
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
০৩:৫৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
বিল দাখিলের ৩ দিনের মধ্যে পেনশন
সরকারি চাকরিজীবীদের চাকরি শেষে ভোগান্তি কমাতে ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ বিল দাখিলের তিন কর্মদিবসের মধ্যে পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে পেনশনের অর্থ। সরকারি চাকরিজীবীদের পেনশন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
০৭:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, শিশুসহ ১৩ লাশ উদ্ধার
বঙ্গোপসাগরে সেন্টমার্টিন উপকূলের অদূরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ ১৩ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
০৭:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
লুকিয়ে থাকতে পারে করোনাভাইরাস পকেটের রুমালেও
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে নাজুক পরিস্থিতি চীনের। একদিকে শত শত মানুষের মৃত্যু, আরেকদিকে বিশ্বে আর্থ-সামাজিকভাবে প্রায় একঘরে হয়ে পড়েছে দেশটি।
চীনে এ ভাইরাসে বুধবার আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার। এ ছাড়া আক্রান্ত ৮৯২ জন সুস্থ হওয়ার পর হাসপাতাল ছেড়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তবে করোনাভাইরাস প্রতিরোধে এখনও তেমন কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই এই রোগ প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে সতর্ক থাকা এবং এই রোগ প্রতিরোধের উপায় জানা।
১০:৪৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
বিশ্বের নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আফ্রিকার দেশ মালিতে নতুন এক ভাইরাস হানা দিয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয়। ‘কঙ্গো জ্বর’ নামের ওই সংক্রমণে এখনও পর্যন্ত সাতজন মারা গেছেন। এ ভাইরাসটি সার্চ জাতীয় ভাইরাস করোনাভাইরাস থেকেই আলাদা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, জানুয়ারির শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়।
০৬:১২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
আবারও আগুন চট্টগ্রামের সেই বস্তিতে
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জাপুর এলাকার একটি বস্তিতে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুরসংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদউদ্দিন।
তিনি বলেন, বস্তিতে আগুন লেগেছে খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এখন পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হতে না পারলেও গত সপ্তাহের মতো এবারও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করছি।
১১:৫৮ এএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
আগুনে পুড়ে মারা গেলেন একই পরিবারের ৫ জন
মৌলভীবাজার শহরে জুতার দোকানে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের এম সাইফুর রহমান রোডের পিংকি সু-স্টোরে এ দুর্ঘটনা ঘটে।
০৬:৫৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
লৌহজংয়ে একই পরিবারের দুজনের মৃত্যু, করোনা ভাইরাসের শংকা
মুন্সিগঞ্জের লৌহজংয়ে জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। গেল রোববার উপজেলার জসলদিয়ায় ১৭ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।
০৯:৩০ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ
মারাত্মক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনে আটকে পড়া যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা জানিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘এ ব্যাপারে আমরা চীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার উপায় বের করার জন্য পররাষ্ট্র দফতর করোনা ভাইরাস আক্রান্ত অঞ্চলে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছে।
০৭:৩৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
করোনা ভাইরাসে আক্রান্ত, নজরদারিতে ভারতের শতাধিক
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে কেরালা ও মহারাষ্ট্রে শতাধিক ভারতীয়কে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোববার ইন্ডিয়া টুডের খবরে এমন তথ্য জানা গেছে।
ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, এখনো করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার নিশ্চিত কোনো ঘটনা শনাক্ত হয়নি। ৭ যাত্রীর নমুনা পরীক্ষার জন্য পুনের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে। এর আগে ৪ যাত্রীর নমুনা পরীক্ষা করে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়নি।
কেরালার জ্যেষ্ঠ এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আজ রাজ্যে নতুন ৯৯ যাত্রী এসেছেন। সব মিলে মোট ১৭৯ যাত্রী নজরদারিতে আছেন। মাত্র ৭ জনের শরীরেই কোনো লক্ষণ পাওয়া গেছে।
০৬:৩১ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার
সাময়িক স্থগিত হতে পারে চীন-বাংলাদেশ যাতায়াত
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে চীন এবং চীন থেকে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সাময়িক স্থগিত করার চিন্তা করছে সরকার।
০৬:২৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত ১০০০
তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া ১ হাজারেরও বেশি লোক আহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তুপের ভেতর জীবিতদের খোঁজে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
০৮:৪৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
তীব্র শীতে কম্বল সংকটে ভুগছেন জেলা কারাগারের কয়েদীরা
গরম কম্বল ছাড়াই তীব্র শীত কাটাতে হচ্ছে নারী ও শিশুসহ গাইবান্ধা জেলা কারাগারের ৯০০ কয়েদীকে। শীতে তাদের কম্বল দেয়া হয়নি। তাই গরমকালে দেয়া কম্বল দিয়েই শীত পোহাতে হচ্ছে।
০৯:২৫ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের সংস্কার ও মেরামতের কারণে রাজধানীর বড় একটি অংশে শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত গ্যাস থাকবে না।
০৮:৩৩ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বোয়ালখালীর লোকালয়ে হাতির পাল, আতংক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এলাকায় অবস্থান নিয়েছে হাতির পাল। সাত হাতির পালের মধ্যে রয়েছে চারটি বাচ্চা হাতি।
শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিগুলোকে দেখতে পায়। হাতির পালটি কয়েকবার আশপাশের ফসলি জমিতে নেমে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
০৭:২৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৮
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শ্রীনগরের ষোলঘর এলাকায়
০৬:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
ধর্মঘট না `কর্মবিরতি` চলছে, কী বলছেন বিশেষজ্ঞরা?
বাংলাদেশে বিভিন্ন সময় পরিবহন শ্রমিকরা দাবি আদায়ের জন্য আকস্মিকভাবে কাজ বন্ধ করে দেয়। কখনো তারা ধর্মঘটের ডাক দেয়, আবারো কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে সেটিকে 'কর্মবিরতি' হিসেবে বর্ণনা করেন।
নতুন সরকার পরিবহন আইন সংস্কারের দাবিতে গত দুইদিন ধরে শ্রমিকরা যা করছে সেটিকে তারা 'কর্মবিরতি' হিসেবে বর্ণনা করছেন।
শ্রম আইন বিশেষজ্ঞরা বলছেন, 'কর্মবিরতি' শব্দটি ব্যবহারের মাধ্যমে পরিবহন শ্রমিকরা দেখাতে চাইছেন বিষয়টিতে সংগঠনের কোনও দায় নেই। এটা শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে পালন করছে বলে তারা দেখাচ্ছেন।
শ্রম আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম কুমার দাশ বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী 'ধর্মঘটের' বিষয়টি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের বিষয়। কিন্তু পরিবহন খাতে উভয় পক্ষের স্বার্থ এক হয়ে গেছে।
০৯:৪০ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার
এবার উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, পুড়ে গেছে ৪ বগি (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহতের ক্ষত না শুকাতেই আরও একটি দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। জেলার উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
০৮:৫৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
যেসব কারণে ঘটছে ট্রেন দুর্ঘটনা
মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের পাশাপাশি ত্রুটিপূর্ণ সিগন্যালিং ব্যবস্থাসহ অন্তত ৭টি কারণে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া অপরিকল্পিত রেল লাইনের পাশে বনায়নের ফলে সিগন্যাল বাতি দেখতে না পারাও দুর্ঘটনার অন্যতম কারণ।
সেই সঙ্গে রয়েছে চলন্ত অবস্থায় চালকের ঘুমিয়ে পড়া। লোকো মাস্টার এবং রেলের গার্ডদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
গেল সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার মন্দভাগ রেল স্টেশনে ঘটে যাওয়া প্রাণঘাতি দুর্ঘটনাই শুরু কিংবা শেষ নয়। নানা ত্রুটি-বিচ্যুতির কারণে রেলপথে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।
০৭:৩২ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনায় ৫ তদন্ত কমিটি গঠন: ট্রেন চলাচল শুরু
ব্রাহ্মণবাড়িয়া জেলায় মন্দবাগ রেলওয়ে স্টেশনে রেল দুর্ঘটনার কারণ তদন্তে রেলপথ মন্ত্রণালয়ের দুটিসহ পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
০৯:৫৩ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন।
০৭:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
‘বুলবুলের’ কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী
প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার নূর হোসেন
০৯:২৪ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার
বুলবুল কেড়ে নিল দক্ষিণের ৪ প্রাণ
দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। রোববার ভোররাতে আঘাত হানার পর এখনও চলছে এর তাণ্ডব। শেষ খবর পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলে তিন জেলায় নিহত হয়েছেন ৪ জন।
০২:১১ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার
‘বুলবুল’-এর আঘাতে লণ্ডভণ্ড সাতক্ষীরার উপকূল
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে লণ্ডভণ্ড সাতক্ষীরার উপকূলীয় এলাকা। রোববার ভোররাতে আঘাত হানার পর বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝড়ো হাওয়া। সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ, রমজাননগর ও কাশিমাড়িসহ আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা এলাকার অধিকাংশ কাঁচা ঘর ভেঙে গেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে মাছের ঘের ও ধান ক্ষেতের। রাস্তায় পড়ে গাছ।
১১:৩৬ এএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


























