রিফাত হত্যা: ০০৭ সদস্য সাগর গ্রেপ্তার
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিফাত হত্যার পরিকল্পনা করা ফেসবুক গ্রুপের নাম ০০৭। রিফাত হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগর নামে একজন চাকরি পেতে যাচ্ছিলেন পুলিশের কনস্টেবল পদে।
১২:৫২ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার
নারায়ণগঞ্জে প্রকাশ্যে দু’ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা
বরগুনায় রিফাত শরিফকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রেশ না কাটতেই এবার নারায়ণগঞ্জে প্রকাশ্যে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। স্ত্রীকে ইভজিটিংয়ের প্রতিবাদ করায় বন্দর এলাকায় স্বামীকে এবং চাঁদা না দেয়ায় সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
১২:৫৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
ভয়ংকর ওরা কারা?
দিন-দুপুরে অনেক মানুষের মাঝে প্রকাশ্যে স্ত্রীর সামনে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামি তালিকায় উল্লেখ করা হয়েছে ১২ জনের নাম। কলেজ থেকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আনতে গিয়ে রিফাত হত্যাকাণ্ডের শিকার হন।
০১:০০ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
সিরাজগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মাকে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও তার বৃদ্ধা মাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে এ নৃশংস ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন - বাছির উদ্দিন মাস্টারের স্ত্রী রিজিয়া খাতুন (৯৫) ও তার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলতাফ হোসেন মুকুল (৬৫)।
১১:২৫ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
রিফাত হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে:স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বরগুনায় রিফাতের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। তিনি বলেন,
০৯:৪৭ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
রিফাত হত্যার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে:হাইকোর্ট
বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনাটিকে খুবই দুঃখজনক উল্লেখ করে আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলেছে হাইকোর্ট।
আদালতের নির্দেশে বরগুনার ঘটনায় প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষেপ হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। পরে আদালত আসামিরা যেন দেশত্যাগ না করতে পারে সেই বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন।
০৯:৩২ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
বরগুনায় রিফাত হত্যার আরেক আসামি গ্রেফতার
বরগুনায় সংঘটিত নৃশংস রিফাত হত্যা ঘটনায় আরও এক আসামিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেপ্তারকৃত যুবকের নাম নাজমুল হাসান। জেলা পুলিশ সুপার মারুফ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে আসামি চন্দনকে গ্রেফতার করা হয়।
০৯:২০ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
রিফাতের খুনীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের
বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে যুবক হত্যার ঘটনায় জড়িতদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে
০৮:৫৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
নববধূর মুখে রিফাতকে কুপিয়ে হত্যার বর্ণনা
বরগুনা সরকারি কলেজের সামনে নেয়াজ রিফাত শরীফ নামে এক যুবককে বুধবার প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে, যা ব্যাপক আলোড়ন তুলেছে। সেসময় রিফাতের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা আক্তার।
০৮:৩৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
নববধূ বাঁচাতে পারলেন না স্বামীকে
বরগুনায় দুর্বৃত্তের হাত থেকে স্বামীকে বাঁচাতে পারলেন না এক তরুণী। প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে তার স্বামী রিফাত শরীফকে (২৫) গুরুতর আহত করে সন্ত্রাসীরা। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত রিফাতের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। আশপাশের অনেক লোক সন্ত্রাসীদের এ তাণ্ডব দেখলেও স্ত্রী ছাড়া কেউ তাদের ঠেকানোর চেষ্টা করেনি।
১০:৩৬ এএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ৬৬ বার
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার-মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৬৬ বারের মত পেছাল বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।
বুধবার (২৬ জুন) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ধার্য করেন।
০৪:২৯ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ঘোষণা
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আরো সহায়তা করা হবে।
বুধবার দুপুরে কুলাউড়ার বরমচালে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন ।
রেলমন্ত্রী বলেন, সিলেট থেকে আখাউড়া পর্যন্ত সম্পূর্ণ নতুন রেললাইন করা হবে। নির্মাণ হবে ডুয়েল গেজ রেললাইন। এছাড়া ১৬টি আধুনিক রেলস্টেশন স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী এজন্য ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন ।
০৪:১৬ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
তেরো দিন মৃত্যুর সঙ্গে লড়ে না-ফেরার দেশে ফুলন
তেরো দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন নরসিংদীর কলেজছাত্রী ফুলন রানী বর্মণ। বুধবার (২৬ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফুলন (২২) নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার যোগেন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে। গত বছর নরসিংদীর উদয়ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে কোথাও ভর্তি হননি।
১১:২৮ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার
ডিআইজি মিজান বরখাস্ত
বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর তার সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশের এই উপমহাপরিদর্শক নানা ঘটনায় আলোচনার মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে দুদক মামলাও করেছে। তার বিদেশ পালানো ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
১১:১৭ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার
ছাত্রদলের আন্দোলন এক দিনের জন্য স্থগিত
দাবি আদায়ে চলমান আন্দোলন এক দিনের জন্য স্থগিত করেছে ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এ ঘোষণা দেন বহিষ্কৃত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইখতেয়ার মাহমুদ কবির।
তিনি বলেন, আমরা দাবি আদায়ে বিক্ষোভ করায় সিনিয়র নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদেরকে শান্তিপূর্ণ থাকার প্রস্তাব এসেছে। আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল আন্দোলন স্থগিত রাখবো।
০৫:৪৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
কর্মকর্তারা ঘুষ খাচ্ছে কেন?
সরকার এত সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা দিচ্ছে। তারপরেও কেন দুর্নীতি হচ্ছে? কেন সরকারি কর্মকর্তারা ঘুষ খাচ্ছেন? এমন প্রশ্ন করলেন উচ্চ আদালত।
ফিটনেস ছাড়াই রাজধানীতে চলছে দেড়লাখের বেশি যানবাহন। আর সারা দেশে এ সংখ্যা সাড়ে চার লাখ। আদালতের তলবে হাজির হয়ে বিআরটিএ’র পরিচালক ও মুখপাত্র এ তথ্য জমা দেন।
০৭:৫৭ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার
আ. লীগই দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলবে: শেখ হাসিনা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল নিপীড়ন রোধ করতে। আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে। আওয়ামী লীগই দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলবে।’
রোববার সকালে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
০২:২১ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার
দেশে এক লাখ ৭০ হাজার ৩৯০ জন ঋণখেলাপি
বাংলাদেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপির সংখ্যা এক লাখ ৭০ হাজার ৩৯০ জন এবং অর্থের পরিমাণ এক লাখ দুই হাজার ৩১৫ কোটি ১৯ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
০৬:০১ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
সেই আলোচিত ওসি গ্রেফতার
ডিজিটাল নিরাপত্তা আইনে পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
রোববার দুপুরে রাজধানীর হাইকোর্টের পাশে কদমফোয়ারা সামনে থেকে তাকে গ্রেফতার করেন তারা। মোয়াজ্জেমকে শাহবাগ থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
০৭:২৯ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
সিগারেট ও বিড়ির দাম বাড়ছে
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানো হচ্ছে।
আগামী বছর নিম্নতম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম প্রস্তাব করা হয়েছে ৩৭ টাকা। সেখানে সম্পূরক শুল্ক ধরা হয়েছে ৫৫ শতাংশ। মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য হবে ৬৩ টাকা এবং সম্পূরক শুল্ক হবে ৬৫ শতাংশ। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য হবে ৯৩ টাকা ও ১২৩ টাকা। এখানে সম্পূরক শুল্ক হবে ৬৫ শতাংশ, যা চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী নিম্নতম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৩৫ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ।
০৭:২২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
যেসব পণ্যের দাম কমতে পারে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেট অনুসারে বেশ কিছু পণ্য আমদানিতে ২৫ শতাংশ থেকে শূন্য শতাংশ পর্যন্ত শুল্কা হ্রাস করা হয়েছে। সাধারণত আমদানি শুল্ক হ্রাসে ভোক্তা পর্যায়ে পণ্যগুলোর দাম কমে। এবার একনজরে দেখা যাক এসব পণ্যের তালিকা।
০৭:১২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
প্রাণ ঘি রাঁধুনী ধনিয়া-জিরা গুঁড়ার লাইসেন্স স্থগিত
পরীক্ষায় পণ্যের নিন্মমান পাওয়ায় দ্বিতীয় দফায় দেশের শিল্পগোষ্ঠী প্রাণ, স্কয়ারসহ ১৬টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। থ্রি স্টার ফ্লাওয়ার মিলের থ্রি স্টার ব্র্যান্ডের হলুদের গুঁড়া ও এগ্রো অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের খুসবু ব্র্যান্ডের ঘিয়ের লাইসেন্স বাতিল করা হয়েছে।
০৪:৪৬ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার
ঝাঁজ বেড়েছে পেঁয়াজের
হিলি স্থলবন্দর দিয়ে ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকার ফলে চাহিদা বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকা কেজি দরে। অথচ ঈদের আগে পাইকারি বিক্রি হচ্ছিল ১২-১৩ টাকায়।
০৮:১২ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার
গাছে বেঁধে, চুল কেটে ২ শিশুকে অমানবিক নির্যাতন
ঝালকাঠির নলছিটি। অভিযোগ কবুতর চুরির। গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হলো দুই শিশুকে। এদের মধ্যে এক কিশোরের মাথার চুল কেটে দিয়ে অমানবিক আচরণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক রোববার বিকেলে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটায়।
১০:৪২ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ








































