ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৮০১

এমপি রুশেমা ইমাম আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৫ ১০ জুলাই ২০১৯  

ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের স্ত্রী রুশেমার বয়স হয়েছিল ৮৫ বছর। স্বামীর পদবিতে রুশেমা ইমাম নামেই তিনি বেশি পরিচিত ছিলেন।

মঙ্গলবার রাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে তাকে অসুস্থ অবস্থায় মঙ্গলবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এমপি রুশেমা বেগম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর