আদালতে বিচারকের সামনেই আসামিকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় আদালত কক্ষে বিচারকের উপস্থিতিতে এক আসামির ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরেক আসামি। তখন শুনানি চলছিল।
১০:০২ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
সিরাজগঞ্জে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ নিহত ৯
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের বর-কনেসহ ৯ যাত্রী নিহত হয়েছেন।সোমবার সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি। এদিকে, দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
০৯:২০ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
মিন্নির গ্রেপ্তার দাবী করলেন শ্বশুর
বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার শিকার রিফাত শরীফের বাবা আবদুল হালিম তাঁর পুত্রবধূ আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রেপ্তার দাবি করেছেন। আজ শনিবার রাত আটটার দিকে নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান।
১০:২১ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার
ইমরান-ইন্দিরার শপথ
মন্ত্রী হিসেবে শপথ নেয়া ইমরান আহমদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। ফজিলাতুন নেসা প্রতিমন্ত্রী হিসেবে দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে আদেশ জারি করা হয়। ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১০:০১ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার
দুর্নীতি রোধে সরকারি সেবা ডিজিটাল করা হচ্ছে : জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দুর্নীতি রোধে সব সেবা ডিজিটাল করার জন্য কাজ করে যাচ্ছে সরকার।
০৭:৪২ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
কক্সবাজার সৈকত থেকে ৬ লাশ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে জীবিত উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা। এ ঘটনায় এখনো নিখোঁজ আছে আরো আটজন।
১১:৪৫ এএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ওসি-ডিসিদের কেউ কেউ নিজেদের জমিদার মনে করেন
থানার ওসি এবং জেলার ডিসিদের মধ্যে কেউ কেউ আছেন, যারা নিজেদের ‘জমিদার’ মনে করেন।
এ মন্তব্য করলেন হাইকোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার পুলিশ পরিদর্শক মোয়াজ্জেমের জামিন শুনানিতে মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ থেকে এমন মন্তব্য আসে।
১১:৩৩ এএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
এমপি রুশেমা ইমাম আর নেই
ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের স্ত্রী রুশেমার বয়স হয়েছিল ৮৫ বছর। স্বামীর পদবিতে রুশেমা ইমাম নামেই তিনি বেশি পরিচিত ছিলেন।
১১:২৫ এএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার খবর গুজব
পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে এমন গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষ।
প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পদ্মা সেতু নির্মাণকাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে’। - এ কথা বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
০৯:৫৫ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
যাত্রীবেশে টিকিট কালোবাজারী ধরলেন ইউএনও
রেল কাউন্টার থেকে বলা হয় টিকিট নেই, অথচ কালোবাজারিদের কাছে ঠিকই ট্রেনের টিকিট মেলে। এই অভিযোগের তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই যাত্রীবেশে টিকিট কিনতে যান।
০৯:২৮ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
রিফাত হত্যায় আরেকজন গ্রেপ্তার, উদ্ধার করা হলো সেই রামদা
বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যায় জড়িত সন্দেহে আরিয়ান শ্রাবণ নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে।
০৭:৫৬ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
সায়মার হত্যাকারী ‘ধর্ষক’ হারুন গ্রেফতার
৭ বছরের শিশু সামিয়া আক্তার সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে পুলিশ কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে হারুন অর রশিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে।
০৪:৩৩ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার
সামিয়ার শরীরে ধর্ষণের আলামত মিলেছে
রাজধানীর ওয়ারীতে নির্যাতনের পর হত্যার শিকার শিশু সামিয়া আফরিন সায়মার (৭) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।
ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের জানান, তার শরীরে ধর্ষণের আলামত মিলেছে। ধর্ষণের পর তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
০৭:৫০ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
এরশাদের জন্য দেশবাসীর দোয়া চাইলেন রওশন
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
০৪:৪৮ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর দুই রুটে রিকশা চলাচল বন্ধ হচ্ছে
যানজট নিরসনে রাজধানী ঢাকার বড় দুই রুটে বন্ধ হতে যাচ্ছে রিকশাসহ অন্যান্য অবৈধ ও অ-অনুমোদিত যানবাহন চলাচল। আগামী রোববার (৭ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না। এ ছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
০৬:৪২ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: ৯ জনের মৃত্যুদণ্ড
আদালতে পুলিশ হেফাজতে আসামিদের কয়েকজনপাবনার ঈশ্বরদী রেলস্টেশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনবহরে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৯ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। এছাড়া, এ মামলায় ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
০৬:৩৬ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
রিফাত ফরাজী গ্রেপ্তার
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় মঙ্গলবার ভোরে। গ্রেফতার রিফাত ফরাজী নিহত নয়ন বন্ডের অন্যতম সহযোগী।
১১:৫৫ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
জামিন নামঞ্জুর: ডিআইজি মিজান কারাগারে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে (মানি লন্ডারিং) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার বরখাস্তকৃত পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এ আদেশ দেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক। এসময় তার আইনজীবীর করা জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।
০৫:০১ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে` নয়ন বন্ড নিহত
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে।
বরগুনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
১০:৩০ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
ডিআইজি মিজান গ্রেপ্তার
দুদকের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
০৯:০৩ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার
জঙ্গীমুক্ত বাংলাদেশ, দরকার ঐক্যবদ্ধ প্রয়াস
ঐ লোকটি আর আসে না। ছলিম নিজেই পাশের গ্রামে একটা বাড়িতে গিয়ে গোপন মিটিং এ যোগ দেয়। আরো কয়েকজন মানুষের সাথে দেখা হয়। সবাই কত্ত ভালো, জিহাদ নিয়ে আলোচনা হয়। ছলিম নিজেও দায়িত্ব নিতে প্রস্তুত। ১৭ আগষ্ট বোমা হামলায় ভূমিকা রাখে। গ্রেফতার হয়। ১০ বছর জেলের সেলে বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল।
১১:১৩ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার
ধর্ষণে বাধা দেয়ার শাস্তি ! মা-মেয়ের মাথা ন্যাড়া
ধর্ষণে বাধা দেয়ায় 'শাস্তি' হিসেবে এক পরিবারের মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে ভারতের বিহার রাজ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
০৮:২৩ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার
ভ্যান ছিনতাই, মাথা ফাটিয়ে রক্তাক্ত
সাতক্ষীরায় ভ্যান ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের আঘাতে মাথা ফেটে যাওয়া কিশোর চালক শাহীনের অপারেশন শেষ। চিকিৎসকরা জানিয়েছেন শাহীনের পালস ভালো আছে। তবে ব্রেনে গুরুতর আঘাত পেয়েছে।
০১:২৮ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার
রিফাত হত্যা: ০০৭ সদস্য সাগর গ্রেপ্তার
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিফাত হত্যার পরিকল্পনা করা ফেসবুক গ্রুপের নাম ০০৭। রিফাত হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগর নামে একজন চাকরি পেতে যাচ্ছিলেন পুলিশের কনস্টেবল পদে।
১২:৫২ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ








































