অক্সিজেনের সমস্যা এড়াতে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৭ ২৪ নভেম্বর ২০২২
প্রতিদিন আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি বলে অক্সিজেনের গুরুত্ব আলাদা করে বুঝতে পারি না। কিন্তু করোনাভাইরাস মহামারির এই সময়ে আমরা নতুন করে বুঝতে শিখছি অনেককিছুই। অক্সিজেনের অভাবে ছটফট করছে মানুষ। অনেকে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। পার্শ্ববর্তী দেশ ভারতে এই চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হতে দেখা যাচ্ছে প্রায় সব বয়সীকেই। অক্সিজেনের সমস্যা নিয়ে হাসপাতালে ছুটছেন অনেকে। এই ভাইরাসের মারাত্মক লক্ষণগুলোর একটি হলো শ্বাসকষ্ট দেখা দেওয়া। আক্রান্ত হওয়ার এই পর্যায়ে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ফলে দেখা দেয় দুর্বলতা, ক্লান্তি ও ঝিমুনিভাব।
অক্সিজেন সংকট থেকে মুুক্তি দিতে অনেক সময় নানা ধরনের চিকিত্সাও কাজ করে না। আবার অক্সিজেন সংকট দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না অনেক সময়। এসময় বাড়িতেই চিকিত্সার ব্যবস্থা করতে বলেন চিকিত্সকেরা। এরকম ক্ষেত্রে বাড়িতে এমন কিছু উপায় ভেবে রাখা দরকার যার মাধ্যমে এই সংকট সহজে পাড়ি দেওয়া যায়। অক্সিজেনের সমস্যা দেখা দিলেও যেন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জেনে নিন কিছু করণীয়-
নিঃশ্বাসের ব্যায়াম
যদি নিঃশ্বাস নিতে কোনো ধরনের সমস্যা হয় তবে করতে হবে নিঃশ্বাসের ব্যায়াম। প্রথমে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে। এরপর কিছুক্ষণ দম ধরে রেখে যেটুকু সময় নিয়ে শ্বাস নিয়েছিলেন তার দ্বিগুণ সময় নিয়ে শ্বাস ছাড়তে হবে। এভাবে কয়েকবার করুন। এতে ফুসফুসে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারবে। ফলস্বরূপ রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়বে অনেকটাই।
ভেন্টিলেশন
নজর দিন ঘরের ভেন্টিলেশন ব্যবস্থার দিকে। খেয়াল করুন, যে ঘরে থাকছেন সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা আছে কি না। যদি না থাকে, তবে তার ব্যবস্থা করুন। যে ঘরে বাতাস চলাচল তুলনামূলক বেশি, প্রয়োজনে সেই ঘরে থাকুন।
হাঁটাচলা
নিঃশ্বাস নিতে সমস্যা হোক বা না হোক, প্রতিদিন খোলা স্থানে বা সবুজ বাগানে কিছুক্ষণ হাঁটাচলা করতে হবে। শহুরে জীবনযাপনে সেই সুযোগ কম। তাই বাইরে হাঁটাচলার সুযোগ না থাকলে বাড়ির ছাদে বা বেলকোনিতে হাঁটাচলা করতে পারেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। সকালে হাঁটার অভ্যাস থাকলে আপনি সতেজ অক্সিজেন গ্রহণ করতে পারবেন। সুস্থ থাকতে চাইলে প্রতিদিন সকালে অন্তত ত্রিশ মিনিট খোলা জায়গায় হাঁটার অভ্যাস করতে হবে।
সাঁতার ও শরীরচর্চা
সম্ভব হলে প্রতিদিন সাঁতার কাটা বা হালকা শরীরচর্চার অভ্যাস ধরে রাখুন। এতে শরীরে অক্সিজেনের সরবরাহ বজায় থাকবে। তবে অনেকের হাড় বা পেশীতে সমস্যা থাকে, তারা চিকিত্সকের পরামর্শ মেনে তবেই সাঁতার বা শরীরচর্চা করবেন।
মনোযোগ দিন খাবারে
শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য মনোযোগ দিতে হবে খাবারের প্রতি। প্রতিদিন একবাটি টকদই খেতে পারেন। এছাড়া দিনে এককাপ গ্রিন টি-ও স্বাস্থ্যের পক্ষে উপকারী। খাবারের তালিকায় রাখতে পারেন নানা ধরনের বাদাম। এছাড়া খেতে পারেন পালংশাক। মনোযোগ দিন পর্যাপ্ত জল পানের দিকেও।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















