ইমরান খানের দপ্তরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৪ ২৯ আগস্ট ২০১৯
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দপ্তর কয়েক লক্ষ টাকার বিদ্যুতের বিল পরিশোধ করেনি। সেই অনাদায়ী বিলের কারণে দেশের প্রধানমন্ত্রীর অফিসেরই বিদ্যুত্ সংযোগ কেটে দিল বিদ্যুত্ বিভাগ।
জানা গেছে, ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বুধবার ২৮ আগস্ট একটি নোটিশ পাঠায় ইমরানের অফিসে। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী,নোটিশে বলা হয় বকেয়া বিল না দিলে বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়া হবে। গত মাসে বকেয়া বিলের পরিমাণ ছিল ৩৫ লক্ষ টাকা। সেটা চলতি মাসে গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষে। বার বার বিদ্যুত্ কোম্পানির তরফে বকেয়ার কথা মনে করিয়ে দেওয়া হলেও কোনও পদক্ষেপ নেয়নি ইমরানের অফিস। তাই শেষ পর্যন্ত বুধবার বিদ্যুত্ সংযোগ কেটেই দিয়েছে তারা।
বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়ার পর, পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের তরফে বিদ্যুতের বিল দেওয়া হয়েছে কিনা বা বিদ্যুত্ কোম্পানিকে বলে ফের সংযোগ পাওয়া গিয়েছে কিনা জানা যায়নি। তবে প্রধানমন্ত্রীর অফিসের বিদ্যুত্ সংযোগ এভাবে কেটে দেওয়া যে যথেষ্ট বিড়ম্বনার, তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, পাকিস্তানে লোডশেডিংয়ের সমস্যা শেষ কয়েক বছর খুব বেড়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানেই সব থেকে বেশি লোডশেডিং হয়। এমনও দেখা গেছে, গরমের সময় দিনের অর্ধেকটা সময়ই বিদ্যুত্ ছাড়াই কাটাতে হচ্ছে পাকিস্তানের মানুষকে। ফলে তীব্র গরমে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। তার ওপর এভাবে প্রধানমন্ত্রীর অফিসেরই বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়া সত্যিই নজিরবিহীন।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা