ইমরানের ইয়র্কারে বোল্ড হয়েছিলেন যেসব ভারতীয় নায়িকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৫ ১৩ এপ্রিল ২০২২
সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ার হারিয়েছেন। পরিচয়ের সঙ্গে জুড়ে গিয়েছে ‘সাবেক’ শব্দটি। আপাতত ইমরান খানের প্রায় প্রতিটি রাজনৈতিক পদক্ষেপই আতশকাচের তলায়।
রাজনীতিক ইমরানের ব্যক্তিজীবন নিয়েও কম উৎসাহ নেই তার অনুরাগীদের। আলো পড়েছে অতীত জীবনের একাধিক ‘প্রেমের সম্পর্কে’র ওপরেও। তেমনই একটি সম্পর্ক নাকি গড়ে উঠেছিল বলিউড সুন্দরী রেখার সঙ্গে। তা নাকি প্রায় বিয়ে পর্যন্ত গড়িয়েছিল!
পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রীর পরিচয়ের সঙ্গে জু়ড়ে রয়েছে ক্রিকেট। জুড়ে রয়েছে তার ক্রিকেটীয় জীবনকালের ‘প্লেবয়’ ভাবমূর্তিও। বলিউডের একাধিক নায়িকার সঙ্গে ইমরানের প্রেমের গুঞ্জন আজও তাজা। তবে আজকাল রেখার সঙ্গে তার ‘সম্পর্ক’ নিয়েই মজে নেটমাধ্যম।
ইমরানের ইনসুইং ইয়র্কারের ভক্ত নন, এমন ক্রিকেট অনুরাগী কমই রয়েছেন। নারী মহলেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তাদের মধ্যে রয়েছেন বলিউডের বহু নায়িকা। ওই নায়িকাদের কয়েকজনের সঙ্গে চুটিয়ে ‘প্রেম’ করেছেন ইমরান।
এককালে বলিপাড়ায় মুনমুন সেনের সঙ্গে ইমরান খানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে কম গুঞ্জন হয়নি। সেসময় অনেকেই বলতেন, মুনমুনকে দারুণ পছন্দ ইমরানের। যদিও এ নিয়ে দু’জনে প্রকাশ্যে কিছু বলেননি। ফলে জল্পনা বেড়েছে বই কমেনি!
শাবানা আজমির সঙ্গেও ইমরানের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনায় মেতেছিল বলিপাড়া। সত্যিটা কী? জল্পনাকে উড়িয়ে দেওয়ার মতো কোনও মন্তব্য করেননি শাবানা। একই পথের পথিক ছিলেন ইমরানও। ফলে আজও তা রহস্য থেকে গেছে।
সত্তরের দশকের ‘বোল্ড’ নায়িকা হিসেবে প্রথমসারিতে ছিলেন জিনাত আমান। সেই জিনাতের সঙ্গে ইমরানের ‘প্রেম’ নিয়েও জোর আলোচনা হতো বলিপাড়ায়। পাকিস্তান ক্রিকেটের অন্যতম সুদর্শন ক্রিকেটার নাকি জিনাতের সঙ্গে ডেটিং করেছেন বলে দাবি।
১৯৭৯ সালের নভেম্বরে ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারত-পাক টেস্ট ক্রিকেটের মাঝেই জায়গা করে নিয়েছিল জিনাত-ইমরান ‘সম্পর্ক’। অনেকের দাবি, ওই বছরই ইমরানের সঙ্গে ‘প্লেবয়’ শব্দটি জুড়ে গিয়েছিল।
’৭৯-এ তখনকার বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামের সাজঘরে নিজের ২৭তম জন্মদিন পালন করেন ইমরান। সঙ্গে ছিলেন পাক দলের সতীর্থরা। তবে বহু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই বছরের জন্মদিনটি জিনাতের সঙ্গে উদ্যাপন করেন ইমরান। যদিও তা নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন দুজনেই।
তবে মুনমুন বা জিনাতের পাশাপাশি ইমরানের সঙ্গে রেখারও নাম জড়িয়েছিল। আজকাল সেই ‘পুরোনো সম্পর্ক’ ঘিরে প্রকাশিত একটি প্রতিবেদনই ঘোরাঘুরি করেছে নেটমাধ্যমে। স্টার নামে একটি সংবাদপত্রের শিরোনাম ছিল, ‘রেখার সঙ্গে বিয়ে করছেন ইমরান?’ একে ‘নিখুঁত ইয়র্কায়’-এর তকমাও দিয়েছিল স্টার।
ওই সংবাদপত্রের প্রতিবেদনে আরও দাবি, ১৯৮৫ সালের এপ্রিলের প্রায় পুরোটাই মুম্বাইয়ে কাটিয়েছিলেন ইমরান। সঙ্গী ছিলেন রেখা।
রেখার সঙ্গে সমুদ্রের ধারে, ব্যক্তিগত পার্টিতে বা নৈশক্লাবের মতো নানা জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেছে ইমরানকে। দুজনে যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তা তাদের ঘনিষ্ঠতা থেকে স্পষ্ট। এমনই দাবি ছিল প্রত্যক্ষদর্শীদের।
জল্পনার ঢেউ শুধু ‘প্রেমের সম্পর্কে’ই থিতিয়ে পড়েনি। তা গড়িয়েছিল প্রায় বিয়ে পর্যন্ত। হ্যাঁ! রেখার সঙ্গেই নাকি বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল ইমরানের। ওই সংবাদপত্রে দাবি, এ নিয়ে রেখার মা পুষ্পাবলীরও আপত্তি ছিল না। ইমরানই যে তার মেয়ের সেরা সঙ্গী হতে পারেন, তেমনই নাকি মনে করতেন পুষ্পাবলী।
শেষমেশ রেখার সঙ্গে ‘সম্পর্ক’ বিয়ে পর্যন্ত গড়াল না কেন? ওই রিপোর্টের দাবি, অভিনেত্রীদের সঙ্গে ঘোরাঘুরি করলেও তাকে বিয়ের কখা ভাবতেও পারতেন না ইমরান। এই বক্তব্যের সমর্থনে ইমরানের একটি মন্তব্যও প্রকাশ করেছিল তারা।
ইমরান বলেছিলেন, ‘‘কিছুকালের জন্য সঙ্গী হিসেবে অভিনেত্রীরা মন্দ নয়। তবে কিছুদিনের জন্য তাদের সঙ্গ পছন্দ করলেও আমি তা ছেড়ে বেরিয়ে যেতাম। একজন অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না।’’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

