এবার উত্তরপ্রদেশে ধর্ষিতাকে পুড়িয়ে মারল ধর্ষকরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫১ ৭ ডিসেম্বর ২০১৯
তেলেঙ্গানা রাজ্যে হায়দরাবাদের নারী পশু-চিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার রেশ না কাটতে ভারতে আবার একই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের উন্নাওয়ে ধর্ষণের পর নারীকে পুড়িয়ে মেরেছে পাঁচজন পুরুষ।
শুক্রবার রাত পৌনে ১১টায় দিল্লির সফদরজং হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়। সেখানে কর্মরত চিকিৎসক জানান, রাত সোয়া ১১টায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে আপ্রাণ চেষ্টা চালিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে ওই নারীকে পুড়িয়ে মারার চেষ্টা করে ধর্ষণ মামলার অভিযুক্তরা।
ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার ওই নারী চলতি বছরের মার্চে নিজ গ্রামের দুই পুরুষের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। চাওয়া ছিল অন্তত বিচারটুকু পাবেন। কিন্তু তা পূরণ করতে দিল না নৃশংস অপরাধীরা।
শুনানির জন্য এদিন আদালতে যাচ্ছিল ওই তরুণী। বাড়ি থেকে বের হয়ে একটি ট্রেন স্টেশনে পৌঁছলে অভিযুক্ত শিবম, ত্রিবেদীওসহ পাঁচজন তাকে জোর করে একটি মাঠে নিয়ে যায়। সেখানেই তারা তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এর পাঁচ দিন আগে শিবম জামিনে মুক্তি পায়। ধর্ষণের আরেক অভিযুক্ত শুভম ত্রিবেদীও ওই হামলাকারীদের মধ্যে ছিল। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দিল্লির সফদরজং হাসপাতালে নেয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।
এদিকে হায়দরাবাদে নারী পশু-চিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন চার অভিযুক্ত গেল শুক্রবার ভোরে পুলিশের গুলিতে নিহত হয়েছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






