এবার চীন থেকে খাদ্য আমদানি বন্ধ করল রাশিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ৫ ফেব্রুয়ারি ২০২০
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতংকে দেশটি থেকে খাদ্যপণ্য আমদানি বন্ধ করেছে রাশিয়া। দেশটি থেকে মস্কোতে ফল, শাক-সবজি এবং সামুদ্রিক খাবার রফতানি করা হতো। চীনের পরিবর্তে তুরস্ক অথবা মরক্কো থেকে এ সব খাবার আমদানি করা হবে জানিয়েছে রাশিয়া।
বুধবার রাশিয়ার খাদ্যপণ্য উৎপাদনকারী ও সরবরাহকারী সংস্থার প্রধান দিমিত্রি ভসট্রিকভ এ কথা জানান।
তিনি বলেন, চীন থেকে ফল, শাক-সবজি এবং সামুদ্রিক খাদ্যপণ্য রাশিয়াতে রফতানি করা হতো, এ মুহূর্তে এ সব খাদ্যপণ্য সহজেই অন্য দেশ যেমন- তুরস্ক ও মরোক্কো থেকে প্রতিস্থাপন করা যাবে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।
করোনাভাইরাসে ৪৯১ জন মারা যাওয়ার ঘটনায় আতংকে অনেক দেশ চীন থেকে আমদানি বন্ধ করে দিয়েছে।
ভসট্রিকভের তথ্যানুসারে, ২০১৯ সালে ১১ মাসে ৪ লাখ ৫৩ হাজার টন শাক-সবজি চীন থেকে আমদানি করা হয়েছিল। যার বাজারমূল্য ছিল ৩৭০ মিলিয়ন ডলার। এরপরই রফতানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসরাইল। দেশটি থেকে ১ লাখ ৩৯ হাজার টন শাক-সবজি আমদানি করেছে রাশিয়া। যার বাজারমূল্য ১৩৫ মিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে রয়েছে তুর্কি। দেশটি থেকে ১ লাখ ৩৬ হাজার টন আমদানি করা হয়েছিল। যার বাজারমূল্য ১৪৮ মিলিয়ন ডলার।
করোনাভাইরাসটির উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এটি প্রথমে প্রাণীদের শরীর থেকে মানবদেহে ঢুকেছে। পরে মানবদেহে একে অন্যের শরীরের সংস্পর্শে এটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
এ ভাইরাসটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এটি এশিয়া, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ছড়িয়ে পড়েছে।
চীনের গন্ডি ছাড়িয়ে করোনাভাইরাসটি বর্তমানে ২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এগুলোর মধ্যে বেলজিয়াম, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফ্রান্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, শ্রীলংকা, ফিলিপাইনস, ভারত, নেপাল, রাশিয়া ও কানাডা রয়েছে।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান











