এমসি কলেজে নববধূ গণধর্ষণের ঘটনায় আরেকজন গ্রেফতার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৯ ২৯ সেপ্টেম্বর ২০২০
সিলেট এমসি কলেজে নববধূ গণধর্ষণের ঘটনায় আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মাহফুজুর রহমান (২৫)। এ নিয়ে আলোচিত মামলায় ৭ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে এজাহারভুক্ত ৫ জন এবং এজাহার বহির্ভূত ২ জন রয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জনকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে মাহফুজুরকে গ্রেফতার করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহার নেতৃত্বে থানা পুলিশ ও জেলা ডিবির যৌথ অভিযানে তাকে ধরা হয়। সে এমসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। সিলেট জেলার কানাইঘাটের দক্ষিণ বণীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামের বাসিন্দা সালিক আহমদের ছেলে ও।
ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের পর থেকে পলাতক ছিল মাহফুজুর। তাকে গ্রেফতার করতে শামসুদ্দোহার নেতৃত্বে পুলিশের একাধিক টিম সিলেটের বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। পাশাপাশি সে যাতে কানাইঘাটের সীমান্ত দিয়ে ভারতে যেতে না পারে, সেজন্য ওই এলাকায় কঠোর নজরদারি বাড়ানো হয়।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গৃহবধূ ধর্ষণ মামলার ৬ নং আসামি মাহফুজুরকে গ্রেফতারে করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় তারা।
এদিকে সোমবার এ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে বেলা ৩টার দিকে অপর আসামি রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত ৫ দিনের মঞ্জুর করেন।
অন্যদিকে গ্রেফতার শাহ মো. মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনকে আজ আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানালে আদালত ৫ দিনের মঞ্জুর করেন। জেলা ও দায়রা জজ আদালতের এপিপি খোকন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আদালতে আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিল না।
এর আগে গত রোববার সকালে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুরকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে একই দিন ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা থেকে অর্জুনকে আটক করা হয়। এছাড়া রোববার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রনিকে গ্রেফতার করে র্যাব। আর নবীগঞ্জ থেকে রবিউলকে গ্রেফতার করে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টার দিকে গণধর্ষণের ঘটনায় রাজনকে গ্রেফতার করে র্যাব-৯। এসময় তাকে সহযোগিতায় করায় আইনুদ্দিনকে আটক করা হয়। দুজনকেই এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত কেবল তারেকুল ইসলাম তারেককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বলেন, ইতোমধ্যে এ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকে দ্রুত গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
গত শুক্রবার সন্ধ্যায় সিলেট এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যান নবপরিণীতা। ওই সময় স্বামীকে আটকে রেখে তাকে গণধর্ষণ করে দুর্বত্তরা। এ অপ্রীতিকর ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপি’র শাহপরাণ থানায় মামলা করেন নির্যাতিত গৃহবধূর স্বামী মাইদুল ইসলাম।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















