করোনা না অ্যালার্জি? যেভাবে বুঝবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩২ ১৭ জুন ২০২১
করোনাকালে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। পাশাপাশি জন্মেছে বেশ কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি ও ভুল ধারণা। সাধারণ ফ্লু বা অ্যালার্জির যা উপসর্গ তার সঙ্গে কোভিড সংক্রমণের উপসর্গের অনেক মিল। সেই কারণেই এই নিয়ে বিভ্রান্তিও বিস্তর। কীভাবে বুঝবেন, আপনি কোন কারণে অসুস্থ? জেনে নিন।
করোনা
সারস-সিওভি-টু ভাইরাসের কোনও প্রজাতি আপনার শরীরে ঢুকলে করোনা হতে পারে। এই সংক্রমণে মূলত ক্ষতি হয় ফুসফুসের। কোনও সংক্রমিত মানুষের সংস্পর্শ এলে বা তাঁর ব্যবহৃত কোনও জিনিসে হাত পড়লে, সেই হাত না ধুয়েই চোখে-মুখে দিলে আপনার এই রোগ হতে পারে।
অ্যালার্জি
শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কোনও বাইরের জিনিসের সংস্পর্শে এলে যদি এক বিশেষ প্রক্রিয়া হয়, তাহলে তা থেকে অ্যালার্জি হতে পারে। এটাকে 'হে জ্বর' বলা হয়। এটি সংক্রমক নয়। কারণ একেক জনের একেক জিনিস থেকে অ্যালার্জি থাকে। সাধারণত বাদাম, চিংড়ি মাছ, ধুলো, রেণুর মতো জিনিস থেকে কারও কারও অ্যালার্জি হয়ে থাকে।
উপসর্গ
কোভিড সংক্রমণে জ্বর, কাশি, ক্লান্তি, স্বাদ-গন্ধ চলে যাওয়া, মাথা ব্যথা বা পেটের সমস্যার মতো উপসর্গ দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রে। শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয় অনেকের। অ্যালার্জি হলে গা-হাত-পা চুলকানো, নাক দিয়ে ঘন ঘন পানি পড়া, হাঁচি, চোখ লাল হয়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া, চোখে ফুলে পুঁজ বেরোনোর মতো উপসর্গ দেখা যায় শুরুতে। বাড়াবাড়ি হলে জ্বরও হতে পারে, শ্বাস নিতে অসুবিধা হতে পারে।
কী করে আটকাবেন
কোভিড সংক্রমণ আটকাতে কোভিড-বিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, ঘন ঘন হাত স্যানিটাইজ করা, বাইরে থেকে ফিরে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এই রোগের সংক্রমণ কমানোর জন্য আবশ্যিক।
অ্যালার্জির ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক এক জনের এক এক রকম খাবারে অ্যালার্জি থাকে। বেগুন খেলে কি আপনার গলা চুলকায়, বাদাম খেলে মুখ ফুলে যাচ্ছে— এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই মতো সেই সব খাবার এড়িয়ে চলতে হবে। বাইরে গিয়ে কোনও খাবার খাওয়ার আগে সতর্ক হতে হবে। কোনও পদ তৈরি করতে বাদাম ব্যবহার করা হয়েছে কি না, সেটা জানা দরকার।
বাজার থেকে কোনও চকোলেট বা প্যাকেটের খাবার কেনার আগে ভাল করে তার উপকরণের তালিকায় চোখ বুলিয়ে নিন। যে কোনও ওষুধ শুরু করার আগে চিকিত্সককে জানান, আপনার কী ধরনের অ্যালার্জি রয়েছে। নিজে থেকে কোনও নতুন ওষুধ খাওয়া শুরু করবেন না। কোনও কোনও ঋতুতে রেণু বা ধুলো বাতাসে অনেক বেশি ওড়ে। তাই অ্যালার্জির ওষুধ সঙ্গে রাখুন। বাইরে বেরোলে সঙ্গে একটি কার্ড রাখবেন, যেখানে আপনার বিভিন্ন অ্যালার্জির কথা পরিষ্কার করে লেখা থাকবে।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ

