করোনায় স্মৃতিভ্রম হলে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫১ ৮ আগস্ট ২০২১
কোভিড থেকে সেরে ওঠা ব্যক্তিদের মাঝে ব্রেইন ফগ বা স্মৃতিভ্রম, কাজে মনোযোগ দিতে না পারা দেখা যাচ্ছে। এর পেছনের কারণ বের করতে গবেষণা চলছে। তবে ধারণা করা হচ্ছে, স্নায়বিক ও মানসিক কারণে এ সমস্যা দেখা দেয়। এ সমস্যা কাটিয়ে উঠতে আপাতত সাধারণ কিন্তু খুবই কার্যকরী কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।
পর্যাপ্ত ঘুম
সমস্যায় ভোগা ব্যক্তির যেন পর্যাপ্ত ঘুম হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ঘুম আমাদের মস্তিষ্কের ক্লান্তি দূর করে, শরীরের ক্ষত সারিয়ে উঠতে ভূমিকা রাখে। এ কারণেই অধিকাংশ স্নায়বিক ওষুধ খাওয়ার ফলে ঘুম পায়।
ব্যায়াম বা শারীরিক পরিশ্রম
শরীর ও মন চাঙা করতে শারীরিক বা কায়িক পরিশ্রমের বিকল্প নেই। যাঁরা পর্যাপ্ত কায়িক পরিশ্রম করতে পারেন না, তাঁদের কমপক্ষে ৩০ মিনিট এমন কিছু ব্যায়াম করতে হবে যেন ঘাম ঝরে, শ্বাস-প্রশ্বাসের ওঠানামা হয়। ব্রেইন ফগ বা মস্তিষ্কের ধোঁয়াশা কাটিয়ে উঠতে কায়িক পরিশ্রম বা ব্যায়ামের বিকল্প নেই বললেই চলে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
করোনা-পরবর্তী সময়ে পরিমিত ও সুষম খাবার গ্রহণের প্রতি জোর দিতে হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেমন অসময়ে খাবার গ্রহণ, নাশতা না খাওয়া, চা, কফি, সিগারেট খাওয়ার মতো অভ্যাস বাদ দিতে হবে বা খুবই সীমিত করতে হবে। দৈনন্দিন খাদ্যতালিকায় ফলমূল রাখতে হবে।
পারিবারিক সহায়তা
একজন মানুষ যদি অনেক কিছু ভুলে যান, তবে তাঁর মধ্যে এমনিতেই সার্বক্ষণিক দুশ্চিন্তা কাজ করতে পারে। যেমন, বাজারে গেলে কী কিনবেন অথবা এটিএম কার্ডের পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। এই ভুলে যাওয়ার সময়টাতে পরিবারের সদস্যরা যদি পাশে থাকেন, তাহলে তা রোগীর জন্য ভালো। রোগী যে ক্লান্তি, অবসাদে ভুগছেন, ভুলে যাচ্ছেন, সেটা তিনি এমনি এমনি করছেন না, এর পেছনে কারণ আছে।
অনেক ক্ষেত্রে পরিবারের লোকজন সেটা ধরতে না পেরে বকাঝকা করে, হাসি-তামাশা বা তুচ্ছ-তাচ্ছিল্য করে। এগুলো রোগীর উপসর্গ কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দিতে পারে। ভালো ঘুম, খাওয়া-দাওয়ার বিষয়টি পরিবারের সদস্যরাই তদারক করতে পারেন। মোটকথা, সমস্যাগুলোকে সহমর্মিতার সঙ্গে বিবেচনা করে সমস্যায় ভোগা ব্যক্তিকে যতটা পারা যায় সহযোগিতা করতে হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

