ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৭৯৭

খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৬ ১৪ মে ২০১৯  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে  নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘পুরাতন জেলখানায় যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে, সেই ভবনটি সংস্কার করা হবে। কেরানীগঞ্জ কারাগারে মহিলা বন্দিদের রাখার জন্য যে ওয়ার্ড সেটি প্রস্তুত ছিল না। সে কারণেই তাকে এতদিন পুরাতন জেলখানায় রাখা হয়েছে। কেরানীগঞ্জের মহিলা কারাগার এখন প্রস্তুত। কাজেই তাকে এখন সেখানে রাখা যাবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সব  চেষ্টাই সরকার করছে। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণখানে মা-ছেলে-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।  এখনও এ হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পাওয়া যায়নি।  তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর