গরমে স্বস্তি পেতে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৩ ৭ জুন ২০২৩
প্রচণ্ড গরমে যদি দিশেহারা বোধ করেন তবে নিজের স্বস্তির জন্য আপনাকে করতে হবে কিছু কাজ। প্রকৃতির নিয়মে গরম পড়বেই। তবে নিজেকে সুস্থ রাখার দায়িত্ব আপনার নিজেরই। আপনার কিছু ভুল কাজ গরম আরও বাড়িয়ে দিতে পারে। আবার কিছু কাজ আছে যেগুলো করলে গরমের অনুভূতিটা কম লাগবে, তীব্র গরমেও আপনি স্বস্তিতে থাকতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক তীব্র গরমে স্বস্তি পেতে কী করবেন-
হালকা খাবার খান
গরমে সবার আগে খেয়াল রাখতে হবে খাবারের দিকে। কারণ এমন অনেক খাবার আছে যেগুলো আপনার গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে। আবার কিছু খাবার আছে যেগুলো খেলে গরম কম লাগবে। তাই সবার আগে সেই খাবার বেছে নিন, যেগুলো আপনাকে স্বস্তি দেয়। গরমে ভারী ও মসলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে হালকা খাবার খান। অল্প মসলায় রান্না করা মাছ, সবজি ইত্যাদি খান। যেসব খাবার সহজে হজম হয় সেগুলো বেছে নিন। এতে আপনার শরীরে স্বস্তি অনুভব করবেন।
পোশাকের দিকে খেয়াল রাখুন
পছন্দের পোশাকটি হয়তো আপনি গরমে নাও পরতে পারেন। কারণ জমকালো পোশাক পরার উপযুক্ত সময় এটি নয়। এর বদলে সুতির এবং হালকা রঙের পোশাক বেছে নিন। এসময় সবার আগে খেয়াল রাখবেন নিজের স্বস্তির দিকে। গরমে সুতি, খাদি, লিলেন ইত্যাদির পোশাক আপনাকে বেশি আরাম দেবে। আর গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলবেন। কারণ গাঢ় রঙের তাপ শোষণ করার ক্ষমতা বেশি থাকে।
ফলে এ ধরনের পোশাক পরলে আপনার আরও বেশি গরম লাগতে পারে। এর বদলে গোলাপি, সাদা, আকাশি ইত্যাদি ধরনের হালকা রঙের পোশাক বেছে নিতে পারেন। সেইসঙ্গে বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন। কারণ অতিরিক্ত রোদের কারণে হিট স্ট্রোক হতে পারে।
গোসল করুন
গোসলের কিছুক্ষণ পরই হয়তো আপনি ঘেমে আরেকবার নেয়ে উঠবেন, তাই বলে গোসল বাদ দেবেন না। কারণ গোসলের মাধ্যমে শরীরের অনেক রোগ-জীবাণু ধুয়ে চলে যাবে। আবার আপনি স্বস্তিও অনুভব করবেন। ঠান্ডা লাগার ভয় না থাকলে একাধিকবারও গোসল করতে পারেন। এতে গরম অনেকটাই কম লাগবে।
পর্যাপ্ত ঘুম
গরমের সময়ে পর্যাপ্ত ঘুমের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদিও তীব্র গরমে নির্বিঘ্নে ঘুমই বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ বিভ্রাটও এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। ঘুমের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। ঘর যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। হালকা রঙের বিছানার চাদর, বালিশের কভার বেছে নিন। ঘুমের আগে গোসল করে নিলে ঘুম ভালো হবে।
বাইরের খাবার নয়
গরমে অনেকে রাস্তার পাশ থেকে শরবত কিনে খান। এমনটা করা যাবে না। কারণ সেসব শরবত বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হয় না। থাকে নানা রোগ-জীবাণুর ভয়। এছাড়া বাইরের সব ধরনের খোলা খাবার বাদ দিন। ঘরে তৈরি হালকা ধরনের খাবার খাবেন। আইসক্রিম, কোমল পানীয়ের বদলে ঘরে তৈরি শরবত, জুস ইত্যাদি খাবেন। এতে গরমেও প্রশান্তি পাবেন।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
















