গিনেস বুকে নাম লেখার আগেই মারা গেল রানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫১ ২০ আগস্ট ২০২১
বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে রানি এরই মধ্যে দেশে–বিদেশে আলোচনায় এসেছে। অপেক্ষা ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠার। কিন্তু তার আগেই মারা গেল রানি। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন খামারের প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল।
সাভারের আশুলিয়া চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর মালিকানায় থাকা রানিকে নিয়ে গণমাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। গিনেস বুকের পূর্বের তথ্য বিশ্লেষণ করে সহজেই অনুমান করা যায়, বক্সার ভুট্টি জাতের এই রানিই গিনেজ বুকে নাম ওঠাতে যাচ্ছে সবচেয়ে ছোট গরু হিসেবে।
মালিকানায় থাকা শিকড় এগ্রো সে হিসেবে আবেদনও করেছিল। সবকিছু ঠিক থাকলে দেড় মাসের মাথায় মিলত আনুষ্ঠানিক স্বীকৃতি। কারণ আবেদন করার পর তিন মাস সময় চেয়েছিল গিনেস বুক কর্তৃপক্ষ। এরপর দেড় মাস যেতে না যেতেই রানি চলে গেল।
খামারের প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, বুধবার (১৮ আগস্ট) থেকেই রানির চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায় রানি।
সাভার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আবদুল মোতালিব বলেন, আজ বেলা দেড়টার দিকে আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের গরু রানিকে আমাদের কাছে আনা হয়। কিছুদিন আগে গিনেস বুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ।
গরুটি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। গরুটির পেট ফোলা ছিল। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জনেরা চিকিৎসা দেন। এরপরেও কোনো উন্নতি হয়নি। ২টার দিকে গরুটি মারা যায়।
শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কথা বলতে রাজি হননি। যদিও গরুটি মারা যায়নি বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গিনেস বুকে নাম লেখানোর জন্য ২ জুলাই আবেদন করে ফার্ম কর্তৃপক্ষ। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির ওজন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর। গিনেস বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট গরুটি ছিল ভারতের কেরালায়।
৪ বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ৪০ কেজি। তবে আনুষ্ঠানিক স্বীকৃতির আগে মারা যাওয়ায় রানি নাম রেকর্ডে উঠবে কি–না তা অনিশ্চিত।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স