গোলাপি বাস শুধু মেয়েদের জন্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩১ ৬ ফেব্রুয়ারি ২০২৩
স্কুল-কলেজ-অফিসে যেতে নারীদের আর পোহাতে হবে না কোনো ঝুট-ঝামেলা। দাঁড়িয়ে-ঝুলে কিংবা ভিড় ঠেলে পৌঁছাতে হবে না গন্তব্যে। ‘নারীর ক্ষমতায়ন’-স্লোগানে পাকিস্তানের করাচিতে বুধবার ‘পিংক বাস সার্ভিস’ শুরু করেছে সিন্ধ মাস ট্রানজিট।
পরিষেবাটি নারীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ও কর্মক্ষেত্রে নারীদের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ডনের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে আটটি বাস চালু করা হয়েছে। যেগুলো সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মডেল কলোনি থেকে মালির ও টাওয়ার হয়ে শারা ফয়সাল অবধি একক রুটে চলবে।
সকাল-সন্ধ্যায় পিক আওয়ারে প্রতি ২০ মিনিট অন্তর অন্তর বাস চলবে। বাকি সময়গুলোতে ১ ঘণ্টা ব্যবধানে এই পরিষেবা দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে বাসের ভেতরে বসানো হবে ক্যামেরা, থাকবে নারী কন্ডাক্টারও। প্রত্যেকটি বাসে থাকবে ৫০টি আসন, যার মধ্যে ‘স্পেশাল’দের জন্য বরাদ্দ থাকবে দুটি। মাত্র ৫০ টাকা ভাড়ায় সুবিধা গ্রহণ করতে পারবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসগামী নারীরা।
তবে উদ্বোধনের পর থেকে প্রথম সাতদিন যে কোনো নারীই চড়তে পারবেন বিনামূল্যে। পাকিস্তানের পিপলস পার্টির (পিপিপি) নেত্রী শর্মিলা ফারুকি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে স্মরণ করে বলেন, ‘তিনি নারীদের জন্য প্রথম পুলিশ স্টেশন ও ব্যাংক নির্মাণে ভূমিকা রেখেছিলেন। পিপিপি সর্বদা নারী অধিকার ও ক্ষমতায়নে সোচ্চার।’
সিন্ধুর তথ্য ও পরিবহণ মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, ‘আমরা আমাদের মা, বোন ও কন্যাদের অবহেলা করতে পারি না। নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বাসটিতে পুরুষ চালক থাকলেও পরবর্তীতে নারী চালক বসানো হবে।’
তিনি এনআরটিসিকে নারীদের বাস চালানোর প্রশিক্ষণ দিতে নির্দেশ দেন। বাস সার্ভিস চালু করার দিনে নগরীর অন্যান্য নারীদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সেলিব্রেটিও। অস্কার জয়ী শারমিন ওবায়েদ চিনয় বলেন, ‘বড় শহরগুলোতে নারীদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে এলাকাগুলোতে নারীরা ক্যারিয়ার গড়তে চায়।’
স্থপতি ও গবেষক মারভি মাজহার বলেন, ‘বাস পরিষেবাগুলো যোগায়োগ রক্ষায় ভূমিকা পালন করবে। দ্বীপ অঞ্চলগুলোতে যাতায়াতের ক্ষেত্রেও সরকার ‘গোলাপি বোট’ পরিষেবা চালু করতে পারে। পাশাপাশি অন্যান্য শহরে এই বাস পরিষেবাটি প্রসারিত করার জন্যও অনুরোধ করছি।’
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

