ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৩ ২৫ আগস্ট ২০২১
করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে গুটি বসন্তের মতো সংক্রামক বলে উল্লেখ করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তারা বলেছেন, ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙ্গে দেওয়ার সক্ষমতা রাখে এই ভাইরাস। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর একটি নিজস্ব প্রতিবেদনে এ কথাগুলো বলা হয়েছে।
এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে বিষয়টি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে শেয়ার করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সেন্টারের পরিচালক ড. রোচেল পি ওয়ালেনস্কিকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ভ্যাকসিন যারা নিয়েছেন তারাও তাদের নাসিকারন্দ্রে গলায় করোনা ভাইরাসের এই ডেল্টা ভ্যারিয়েন্ট বহন করতে এবং ছড়াতে পারেন, ঠিক যতটা ছড়িয়ে পড়তে পারে ভ্যাকসিন নেন নি এমন মানুষের মাধ্যমে।
নথিটি বলছে, ভাইরাসের এই ডেল্টা ভ্যারিয়েন্ট মারস, সারস, এবোলা, সাধারণ ঠান্ডা, মৌসুমী সর্দি-কাশি, জলবসন্ত এমনকি গুটি বসন্তের মতো ছড়িয়ে পড়তে পারে। নিজেদের হাতে প্রতিবেদনের একটি কপি পেয়েই নিউইয়র্ক টাইমস খবরটি প্রকাশ করেছে। "এখন দ্রুত এই মেনে কাজে নেমে পড়তে হবে যে যুদ্ধের ধরনটা বদলে গেছে", বলা হয়েছে প্রতিবেদনটিতে। এর আগে ওয়াশিংটন পোস্টও এই নথির ভিত্তিতে একই খবর দেয়।
নথিটির বক্তব্য এটাই নির্দেশ করে যে, তারা ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপারে চিকিৎসকদের সতর্ক করছেন, এবং অচিরেই যুক্তরাষ্ট্র জুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। শুক্রবার রিপোর্টটি প্রকাশ্যে আনবে সিডিসি, বলা হয়েছে খবরে। বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে দিনে গড়ে ৭১ হাজার নতুন সংক্রমন রেকর্ড করা হয়েছে। নতুন উপাত্ত বলছে, এখন ভ্যাকসিন নেওয়া মানুষও এই ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে দিচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্র তাদের সকল ভ্যাকসিন নেওয়া মানুষদেরও মাস্ক পরে থাকতে বলেছে, যা গত মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে। একটি পরিসংখ্যান বলছে দেশটির ১৬ কোটি ২০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরেও এখন গড়ে প্রতি সপ্তাহে অন্তত ৩৫ হাজার মানুষের মাঝে করোনা ভাইরাসের উপসর্গ দেখো দিচ্ছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

