তিনটি লাল গোলাপে বলুন ভালোবাসার কথা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৭ ১৪ ফেব্রুয়ারি ২০২৪
‘আমি তোমাকে ভালোবাসি’, তিনটি শব্দে হৃদয়ের একান্ত আকুতি, আবেগ প্লাবিত উচ্ছ্বাস মুখ ফুটে উচ্চারণ করা যায় না। মুখে বললে তা মাধুর্য হারায়, তার শৈল্পিক সুষমা ম্লান হয়। আর তাই অন্তরের অব্যক্ত কথাটি ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তিনটি লাল গোলাপ উপহার দিয়ে। একটি লাল গোলাপ উপহারে বলা হবে, ‘প্রথম দেখায় প্রেম’। আর দুটি গোলাপ মানে আগে থেকেই জানাশোনা, পারস্পরিক ভালোবাসার সুরভিত বার্তা। এমনি করেই সংখ্যা ও ফুল সজ্জা দিয়ে হৃদয়ের না বলা কথা প্রকাশের রীতি বহুকাল থেকেই বিভিন্ন সংস্কৃতিতে চালু আছে।
মনের আবেগ, প্রেম, ভালোবাসা, আনন্দ বিহ্বলতা প্রকাশে সেই প্রাচীনকাল থেকে মানুষ ফুল বেছে নিয়েছে। কল্পনায় সৃষ্টি করেছে ভালোবাসার দেবী আফ্রোদিতিকে। চোখ ধাঁধানো রূপসী আফ্রোদিতি যেখানে পা ফেলত, সেখানেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসত লাল গোলাপ। সৌন্দর্য ও মিষ্টি সুবাসের এক নির্মল, নিষ্কলুষ আবহ সৃষ্টিতে লাল গোলাপের তুলনা নেই। সে কারণেই অন্য সকল ফুলকে ছাড়িয়ে সমগ্র পৃথিবীতে আজ চিরন্তন ও বিশুদ্ধ প্রেমের প্রতীক আলতা সিঁদুর রাঙা লাল গোলাপ।
শুধু গোলাপ নয়, ভালোবাসা প্রকাশে মানুষের পছন্দের তালিকায় আছে পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক আরও অনেক ফুল। যেমন বাংলাদেশের বেশির ভাগ প্রেমের কাব্যে, গল্পে, কবিতায় অনেকখানি জায়গা জুড়ে আছে রজনীগন্ধা, বেলফুল, সুবাসিত শিউলি, কামিনী, বকুল ফুলের মালা অথবা খোঁপায় গুঁজে দেওয়া কাঠগোলাপ।
আমাদের দেশে প্রেম প্রকাশে রজনীগন্ধা জনপ্রিয়। ছবি: পিক্সেলসৌন্দর্য ও সৌরভে পৃথিবীর প্রায় সকল সংস্কৃতি ও সংস্কারে ফুল স্বমহিমায় উজ্জ্বল। প্রাচীনকালে মানুষেরা দেব–দেবীর উদ্দেশ্যে পবিত্রতা এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে ফুল উৎসর্গ করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। বর্তমানে সুন্দরের বন্দনায়, অনুভূতি প্রকাশে ফুল উপহার এক বাঙময় ব্যঞ্জনায় উন্নীত হয়েছে। অপার্থিব দেব-দেবীর স্থান চলে গেছে পার্থিব দেব-দেবী, প্রিয়জন পরিজনদের দখলে।
আবেদন, নিবেদন যা মুখে বা লিখে প্রকাশ করলে মাধুর্য হারায় তার জন্য ফুল উপহার দিলে রুচি, শিল্পবোধ আলাদা মাত্রায় উজ্জ্বল হয়, মর্মার্থ মর্মে পৌঁছে। তবে প্রেমিক বা প্রেমিকাকে ফুলের তোড়া তৈরিতে যথেষ্ট যত্নবান ও সতর্ক হতে হবে। কারণ ভুল ফুল দিয়ে তোড়া সাজালে ভুল বার্তা চলে যাবে উপহার গ্রহীতার কাছে। তাতে কাছে টানার পরিবর্তে দূরে সরিয়ে দিতে পারে আরাধ্য প্রিয়জনকে।
প্রাচীনকালে মানুষেরা দেব–দেবীর উদ্দেশ্যে পবিত্রতা এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে ফুল উৎসর্গ করত। ছবি: পিক্সেলভালোবাসার ফুল ঘৃণার বেদিতে নিষ্ঠুর বলি হয়ে অকালেই ঝরে যেতে পারে। শেক্সপিয়ার তাঁর ‘হ্যামলেট’ নাটকে ফুলের প্রতীকী অর্থ ব্যবহার করেছেন। প্রতিটি ফুলের জন্য আলাদা আলাদা অর্থ ও বিভিন্ন ফুল মিশিয়ে, সংখ্যার তারতম্য করে সাংকেতিক বার্তার রঙিন, সুঘ্রাণের আস্তরণে লেখা হয় অলিখিত পুষ্পক পত্র। এ ভাবেই ফ্লোরিওগ্রাফির আবির্ভাব।
পৃথিবীর সুন্দরতম দিন ছিল আজ থেকে সাড়ে সতেরো কোটি বছর আগে, যেদিন এই গ্রহে প্রথম ফুলটি ফুটেছিল। আধুনিক মানুষের উদ্ভব হয়েছে তিন লাখ বছরের খানিকটা বেশি সময় আগে। তাই বলা চলে, মানুষের আবির্ভাব ঘটেছিল ফুলের পৃথিবীতে, ফুলেল অভ্যর্থনায়। পৃথিবীর প্রথম মানুষেরা ফুল দেখে বিস্মিত হয়েছিল, মুগ্ধতায় আচ্ছন্ন হয়েছিল। আজও মানুষের ফুল নিয়ে বিস্ময়, মুগ্ধতা কাটেনি; আজও ফুলের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ অনুভব করে মর্ত্যের মানুষ।
ফুলের পৃথিবীতে মানুষের ভালোবাসার ভাষা হচ্ছে ফুল। ফুলের এ ভাষা শুনতে পাওয়া যায় না, অনুভব করা যায়। যেমন ভালোবাসার কোনো দৃশ্যমান রূপ নেই, শুধুই অনুভব করা যায়। পৃথিবীতে যত দিন ফুল থাকবে তত দিন ভালোবাসার ক্ষয় হবে না। আর তাই হৃদয়ে একই অর্থে অনুরণন সৃষ্টি করে ফুল ও ভালোবাসা।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















