তেলাপিয়া মাছ কি আসলেই বিষাক্ত, যা বলছেন বিশেষজ্ঞ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৩ ২৪ সেপ্টেম্বর ২০২৩
সম্প্রতি মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী হাত-পা হারিয়েছেন। পরে জানতে পারেন তার খাওয়া মাছটি বিষাক্ত ছিল। তার বন্ধুরা জানিয়েছেন—তেলাপিয়া মাছ ভালো করে রান্না না করে খেয়েছিলেন ওই নারী। আর এ খবর সংবাদমাধ্যমে উঠে আসার পর অনেকের কাছে মনে হতে পারে, হয়তো তেলাপিয়া মাছটি বিষাক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি তেলাপিয়া মাছ বিষাক্ত?
মূলত যেকোনো মাছ বা সি-ফুড থেকে মারাত্মক খাদ্য বিষক্রিয়া হতে পারে। পানিতে ভিব্রিও ভালনিফিকস ব্যাকটেরিয়া থাকে। যা মানুষের শরীরে সংক্রমিত হলে মৃত্যু পর্যন্ত হয়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন।
এ ব্যাকটেরিয়া ঠান্ডা পানিতে বংশ বিস্তার করতে পারে না। তবে যে পানিতে এই ব্যাকটেরিয়া থাকে, সেখানে থাকা মাছ ও সব জলজ প্রাণীর শরীরে থাকে এটি। কিন্তু জলজ প্রাণীর জন্য ব্যাকটেরিয়াটি ক্ষতিকর না হলেও মানবদেহের জন্য এটি ক্ষতিকর। ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম আর করিম রেজা এ ব্যাপারে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এবার তাহলে ব্যাকটেরিয়াটি কীভাবে ছড়ায়, এর লক্ষণ এবং প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জেনে নেয়া যাক।
যেভাবে ছড়ায় : কাঁচা, অর্ধ-সিদ্ধ বা কম রান্না করা মাছ বা সি-ফুড খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া। তবে শেলফিস ও ওয়েস্টার থেকে বেশি সংক্রমিত হয় এটি। এছাড়া পানি থেকে ত্বকের ক্ষতের মাধ্যমেও সরাসরি শরীরে প্রবেশ করে থাকে।
লক্ষণ : এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে খাবার খাওয়ার পর বমি, পাতলা পায়খানা, প্রচণ্ড পেটব্যথা ও জ্বর হয়। এসব মূলত খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ। তবে ত্বকে সংক্রমিত হলে আক্রান্ত জায়গা গরম অনুভূতি, লালচে হয়ে ব্যথা হওয়া ও ফুলে কালচে হয়ে যেতে পারে। আর সংক্রমণ যদি রক্তে ছড়িয়ে পড়ে তাহলে মৃত্যুর শঙ্কা থাকে।
সাধারণত যাদের ইমিউনিটি কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও লিভারজনিত রোগ রয়েছে, তাদের ঝুঁকির পরিমাণ বেশি থাকে। এছাড়া রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিকের থেকে কমে যাওয়ায় শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কা ও গ্যাংরিন হওয়ার সম্ভাবনা থাকে। এমন রোগীদের মৃত্যু হয় সেপটিক শকে।
প্রতিরোধ ও চিকিৎসা : মাছ, সি-ফুড কিংবা অর্ধ-সিদ্ধ বা কম রান্না করা খাবার খাওয়া যাবে না। বিরত থাকাই শ্রেয়। পানিতে নামলে ত্বকের কোথাও কালচে, ফুলে যাওয়া কিংবা ব্যথা হলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর ত্বকে যদি ক্ষত থাকে তাহলে পুকুর, নদী বা সমুদ্রে নামা যাবে না। কারও মাঝে যদি মাছ বা সি-ফুড খাওয়ার পর এসবের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে।
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন





