যে গরু হাম্বা ডাকেনা সে আন্টি
দেশি গরুর দুধে ‘সোনা’ থাকে! (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০১ ৫ নভেম্বর ২০১৯
দেশি গরুর দুধে ‘সোনা’ থাকে। এ মন্তব্য করলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বর্ধমানের টাউন হলে সোমবার ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।
তার ভাষায়, ‘গরুর দুধে সোনার অংশ থাকে। তাই দুধের রঙ হলুদ হয়।’
তার ব্যাখ্যা - ‘দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনালি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।’
এদিন বিদেশি গরু নিয়েও কথা বলেন দিলীপ। তার ভাষায়, ‘বিদেশ থেকে যে গরু আনা হয়, তা হাম্বা আওয়াজ করে না। আর যে হাম্বা ডাকে না, সে গরুই নয়। গোমাতা নয়, ওটা আন্টি। আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তবে কি নাগরিক তালিকার মাধ্যমে বিদেশি গরুও চিহ্নিত করা হবে?
সোমবার ছিল গোপ অষ্টমী। এদিন দেশজুড়ে গোসেবা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। গাভী কল্যাণ সমিতির অনুষ্ঠানে গরু পালনের তাৎপর্য ও গোজাত পণ্যের নানা উপকারিতা তুলে ধরেন দিলীপ। তিনি বলেন, পুষতে হলে দেশি গরু পুষুন। ঘুরবে-ফিরবে, খড়-কুটো খাবে আর দুধ দেবে। অসুখ-বিসুখও হয় না।
গরুর মাংস খাওয়াকেও ‘সমাজবিরোধী’ হিসেবে আখ্যায়িত করেন দিলীপ। তার ভাষায়, ‘শিক্ষিত-বুদ্ধিমান লোকেরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খান। আমি তাদের বলব, কুকুরের মাংসও খান। যত জন্তু জানোয়ার আছে সবার মাংস খান। কিন্তু বাড়ি বসে খান। কোনও আপত্তি নেই। আমরা মায়ের দুধ ছাড়ার পর গরুর দুধ খেয়ে বড় হয়েছি। তাই গরু আমাদের কাছে মায়ের সমান। মায়ের অপমান হলে আমরা যেমন আচরণ করি, গরুর ক্ষেত্রেও তেমনই করব। ভারতবর্ষের পবিত্র মাটিতে গরুকে হত্যা করা, গরুর মাংস খাওয়া মহা অপরাধ। যারা এ কাজ করে, তাদের আমরা সমাজবিরোধী হিসেবেই দেখবো।’
এদিকে বিজেপি নেতার দেশি গরুর দুধে সোনার উপস্থিতির ‘তত্ত্ব’ শুনে রীতিমতো বিস্মিত বিজ্ঞানী-বিশেষজ্ঞরা। তারা বলছেন, এমন ‘বৈজ্ঞানিক’ গবেষণা দুনিয়ার কোথাও হয়েছে বলে তাদের জানা নেই।
এর আগে উত্তরাখণ্ডের বিজেপি মন্ত্রী রেখা আর্য দাবি করেছিলেন, ‘গরুই একমাত্র পশু, যে শ্বাস গ্রহণের সময় শুধু অক্সিজেন গ্রহণ করে না, প্রশ্বাসের সঙ্গে তা পরিবেশে ফিরিয়েও দেয়।’
বিজেপি দলীয় এমপি সাধ্বী প্রজ্ঞা-ও দাবি করেছিলেন, তিনি স্তনের ক্যানসারে আক্রান্ত ছিলেন। গোমূত্র পান করে আর পঞ্চগব্য গ্রহণ করে নিজেকে সারিয়ে তুলেছেন।
বছর তিনেক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নিজ রাজ্য গুজরাটের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষজ্ঞ ৪০০ গরু নিয়ে একটি সমীক্ষা করেন। পরে তারা দাবি করেন, গোমূত্রে সোনা আছে। ওই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান বিএ গোলাকিয়া এদিন দাবি করেন, ‘ছয়টি প্রজাতির গরুর শতাধিক মূত্রের নমুনা পরীক্ষা করে সোনার উপস্থিতি পেয়েছি। এই সোনা রয়েছে ক্লোরাইড যৌগ হিসেবে।’
কিন্তু গোদুগ্ধে সোনা পেয়েছেন কি? গোলাকিয়ার জবাব, ‘আমরা শুধু গোমূত্রের ব্যাপারটা বলতে পারবো।’
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিকাশ বিশ্ববিদ্যালয়ের ডিন (ডেয়ারি) তরুণকুমার মাইতি বলেন, ‘গরুর দুধে অনেক কিছুই থাকে। তবে সোনা আছে বলে শুনিনি।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস’-এর শিক্ষক তড়িৎ রায় চৌধুরী বলেন, ‘পৃথিবীর কোথাও গরুর দুধের রাসায়নিক বিশ্লেষণে সোনা মিলেছে বলে জানা নেই।’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক স্বপন চক্রবর্তীর টিপ্পনী, ‘গরুর দুধে যদি সোনা থাকত, তা নিয়ে তো কাড়াকাড়ি পড়ে যেতো।’
ন্যাশনাল মেডিক্যাল কলেজের ফার্মাকোলজির শিক্ষক স্বপন জানার মন্তব্য, ‘বিজেপি আর বিজ্ঞান—মেলানো কঠিন। ওরা বিলক্ষণ জানেন, গোদুগ্ধে কী আছে। অযথা এসব বলে জনতাকে বিভ্রান্ত করছেন, অনেক বড় সমস্যা থেকে তাদের নজর ঘুরিয়ে দিতে।’
পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদমন্ত্রী স্বপন দেবনাথের প্রতিক্রিয়া, ‘গরুর দুধে সোনার তত্ত্ব শুনে মাথা খারাপ হওয়ার জোগাড়।’ আনন্দবাজার, জি নিউজ।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ

