দেশি ফল ডেউয়ার গুণাগুণ জানলে অবাক হবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২০ ৩ সেপ্টেম্বর ২০২৫
একসময় দেশের প্রত্যন্ত অঞ্চলে খুবই পরিচিত মৌসুমি ফল ছিল ডেউয়া। স্থানভেদে কেউ একে ডেওয়া, ডেউফল, বটবেল বলে থাকেন। এটি খেতে বেশ সুস্বাদু। এছাড়া এর নানা অংশ যেমন-পাতা, বাকল, শিকড়, ফল ঔষধি গুণে সমৃদ্ধ। বর্তমানে অনেক ফলের ভিড়ে হারিয়ে যেতে বসেছে ডেউয়া। তবে এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা জানলে একে খাদ্যতালিকায় রাখতে উৎসাহী হবেন সবাই।
পুষ্টিবিদরা বলছেন, যেকোনো মৌসুমি ফলই শরীরের জন্য ভীষণ উপকারী। ডেউয়াও তেমন একটি। আগে গ্রামে এর দেখা মিলতো প্রচুর। গাছ থেকে পেড়ে ছোট টুকরো করে বিক্রি হতো। বাচ্চারা তা খেয়ে মজা পেত। কেউ লবণ-মরিচ মিশিয়ে খেতে পছন্দ করেন। আবার শুকনো ডেউয়া চটকে পানিতে ভিজিয়ে শরবতও বানানো হয়। এটি দিয়ে আচারও তৈরি করা যায়।
পুষ্টিগুণ (১০০ গ্রাম ডেউয়া ফলের আনুমানিক পুষ্টি উপাদান)
শক্তি (ক্যালরি) ৬০-৭০ ক্যালরি, পানি ৭৫-৮০ গ্রাম, শর্করা (কার্বোহাইড্রেট) ১৫-১৮ গ্রাম, আঁশ ২-৪ গ্রাম, প্রোটিন ১.৫-২.০ গ্রাম, ফ্যাট (চর্বি) ০.২-০.৫ গ্রাম, ক্যালসিয়াম ৩০-৪৫ মিলিগ্রাম, ফসফরাস ২০-২৫ মিলিগ্রাম, আয়রন (লোহা) ১-২ মিলিগ্রাম এবং ভিটামিন সি ০.৮-১ মিলিগ্রাম।
ভিটামিন এ (বিটা ক্যারোটিন) উল্লেখযোগ্য পরিমাণ। এছাড়া এতে ট্যানিন, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু অ্যালকালয়েড জাতীয় উপাদানও রয়েছে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
উপকারিতা
# হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করে
ডেউয়ার প্রাকৃতিক আঁশ হজমে সহায়তা করে। এটি অন্ত্রের গতিশীলতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে। এ ফল বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের জন্য উপকারী, যারা হজম সমস্যা বা অনিয়মিত মলত্যাগের সমস্যায় ভোগেন। ডেউয়ার টকজাতীয় স্বাদ ও আঁশ মলত্যাগ সহজ করে। এটি অন্ত্রে জমে থাকা টক্সিন ও বর্জ্য বের করতে সাহায্য করে। যে কারণে শরীর থাকে পরিষ্কার ও সতেজ।
# অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ডেউয়ায় থাকা ফ্ল্যাভোনয়েড ও ভিটামিন সি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশি, সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এটি দেহে ফ্রি র্যাডিক্যালের প্রভাব কমায় এবং বার্ধক্য রোধে সাহায্য করে। এ ফল ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে বলেও গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়।
# রক্তশূন্যতা রোধ করে
ডেউয়ায় উচ্চমাত্রার আয়রন (লোহা) রয়েছে, যা হিমোগ্লোবিন তৈরি ও রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক। বিশেষ করে নারীরা যারা মাসিকের কারণে নিয়মিত রক্ত হারান, তাদের জন্য এটি কার্যকর।
# ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুল পড়া কমায়
ডেউয়ায় থাকা ভিটামিন এ ও সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। একইসঙ্গে এর ভিটামিন ও খনিজ উপাদান চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায়।
# ওজন কমায়
কম ক্যালরি ও উচ্চ আঁশযুক্ত হওয়ায় ডেউয়া খাওয়া ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া রোধ করে।
# দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখে
ডেউয়া প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর, যা মুখের জীবাণু ধ্বংস করে, দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে।
# শক্তি দেয়
প্রাকৃতিক শর্করা ও কিছু পরিমাণ ভিটামিন ডেউয়ায় থাকে, যা দ্রুত শক্তি দেয়। যারা গ্রীষ্মকালে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন, তাদের জন্য এটি উপকারী।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো






